এসো এবারে আমরা শিক্ষার উচ্চতর স্তর ও বিভিন্ন শাখাগুলো সম্পর্কে জানি।
আমাদের দেশে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত স্তরকে আমরা বর্তমানে শিক্ষার প্রাথমিক স্তর বলে থাকি। প্রাথমিক শিক্ষা বাংলাদেশের সকল শিশুর জন্য বাধ্যতামূলক। শুধু তা-ই নয়, সরকার বিনামূল্যে পাঠ্যপুস্তক সরবরাহ করে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের লেখাপড়ার সুযোগ করে দিয়েছে। প্রাথমিক স্তর শেষ করে অর্থাৎ পঞ্চম শ্রেণির পর শিশুরা একটি পরীক্ষা দেয়। এটি হলো প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। এটি পাশ করার পর শিশু ভর্তি হয় ষষ্ঠ শ্রেণিতে। তার পর সপ্তম, অষ্টম ইত্যাদি। নবম শ্রেণিতে শিক্ষার্থী ইচ্ছা করলে সাধারণ ধারার শিক্ষায় পড়াশোনা করতে পারে অথবা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ধারায় যেতে পারে। সাধারণ ধারায় পড়লে নবম শ্রেণিতে সে বিজ্ঞান, মানবিক অথবা ব্যবসায় শিক্ষা এই তিনটি শাখার যেকোনো একটিতে যেতে পারে। সে কোনো শাখায়/ধারায় পড়বে তার উপর তার ভবিষ্যতের উচ্চশিক্ষা আর পেশা ও বৃত্তি নির্বাচন নির্ভর করবে। এছাড়া অষ্টম শ্রেণি, দশম শ্রেণি এবং দ্বাদশ শ্রেণি শেষে দেশের সব শিক্ষার্থীদের একটি করে পাবলিক পরীক্ষা দিতে হয়। জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী নিচে শিক্ষার বিভিন্ন স্তরগুলো দেখানো হলো:-

Read more