অনুশীলনী

ব্যাকরণ - পালি - সপ্তম শ্রেণি | NCTB BOOK

133

ক. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:

১। পালিভাষার সাথে বাংলাভাষার সম্পর্ক সংক্ষেপে আলোচনা কর।
২। সন্ধি কাকে বলে? সন্ধি কত প্রকার ও কী কী? প্রত্যেকটির সংজ্ঞা সহ উদাহরণ দাও।
৩। নিম্নের সূত্রগুলোর ব্যাখ্যা কর এবং উদাহরণ দাও:
সরাসরে লোপং; বা পরো অসরূপা; কৃচা সবপ্নং লুত্তে;
বামোদুদন্তানং; সব্বোচন্তি, পরদ্বেভাবো ঠানে; লোপঞ্চ তত্রাকারো;
বঙ্গে ঘোসা-ঘোসানং ততিয-পঠমা; পুথুস ব্যঞ্জনে;
নিগৃহীতঞ্চ; মদাসরে।

৪। সন্ধি কর:

পক্কোদন; নোপেতি; সাধুতি; পচ্চন্তং; যাবদেব; পাতরাসো; বিচ্ছুলতা; ওবদতি; পরোগতং; সঞোগ; তহং।

খ. নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও:

১। পালি ব্যাকরণ কাকে বলে?
২। পালিভাষা থেকে পরিবর্তিত হয়ে বাংলাভাষায় আগত পাঁচটি শব্দের উদাহরণ দাও।
৩। নিগৃহীত সন্ধি কাকে বলে? দুটি উদাহরণ লেখ।
৪। লোপঞ্চ তত্রাকারো কোন সন্ধির অন্তর্গত সংজ্ঞা? তিনটি উদাহরণ দাও।

গ. সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও:

১। পালিতে সন্ধি কত প্রকার?

ক. তিন
খ. চার
গ. পাঁচ
ঘ. ছয়

২। স্বরসন্ধির উদাহরণ কোনটি?

ক. দুস্সীলো
খ. ওকামো
গ. পরোগতং
ঘ. সাধৃতি

৩। ব্যঞ্জন সন্ধির উদাহরণ কোনটি?

ক. পনেতং
খ. পব্বজং
গ. নিগ্‌গতং
ঘ. ক্যাহং

৪। পরবর্তী স্বরবর্ণ লুপ্ত হলে পূর্বের স্বর কখনও কখনও দীর্ঘ হয়। -এটির সংজ্ঞা কোনটি?

ক. কুচা সবপ্নং লুত্তে
খ. দীঘং
গ. পুব্বচ
ঘ. দো ধস চ

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...