ক. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
১। শ্রেষ্ঠীপুত্র যশের সংসার ত্যাগের আনুপূর্বিকা ঘটনা বিবৃত কর।
২। যশের প্রব্রজ্যা গ্রহণের কাহিনী সংক্ষেপে লিপিবদ্ধ কর।
৩। 'প্রব্রজ্যা' বলতে কী বোঝ? বিশদ ব্যাখ্যা প্রদান কর।
৪। বুদ্ধ ও মারের কথোপকথনের সারমর্ম লেখ।
৫। ভদ্রবর্গীয় বন্ধুদের আনন্দ বিহারের একটি হৃদয়গ্রাহী বর্ণনা দাও।
৬। ভদ্রিয় কুমারগণ কিভাবে বুদ্ধের নিকট দীক্ষা নিয়েছিলেন? আলোচনা কর।
খ. সংক্ষেপে উত্তর লেখ:
১। শ্রেষ্ঠীপুত্র যশের সংসার ত্যাগের কারণ কী?
২। নর্তকী পরিসেবিত রাতের দৃশ্য যশের নিকট শ্মশান মনে হল কেন?
৩। "উপদ্দুতং বত ভো! বত ভো"তি এটি কার উক্তি? তোমার নিজের ভাষায় উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা কর।
৪। ত্রিবাচিক উপাসক কে? তিনি কেন এ নামে অভিহিত হয়েছিলেন?
৫। ভদ্রবর্গীয় বন্ধুগণ কার কথা বুদ্ধকে জিজ্ঞেস করেছিলেন?
৬। বৌদ্ধ দৃষ্টিকোণে মারের সংজ্ঞা দাও।
৭। উপসম্পদা সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখ।
৮। ধর্মচক্ষু বলতে কী বোঝ?
গ. শূন্যস্থান পূরণ কর:
মুত্তোহং __________যে দিব্বা যে চ ________
মারবন্ধন মুত্তোহি ________ তুমসি__________
ঘ. সঠিক উত্তরটিতে টিক (খ) চিহ্ন দাও:
১। কোন তিন ঋতুর উপযোগী প্রাসাদে শ্রেষ্ঠীপুত্র যশ বাস করতেন?
ক. শরৎ, হেমন্ত, শীত
খ. শরৎ, বসন্ত, বর্ষা
গ. হেমন্ত, গ্রীষ্ম, বর্ষা
ঘ. শীত, বসন্ত, গ্রীষ্ম।
২। যশ গৃহদ্বারে নেমে এলে কারা দরজা খুলে দিয়েছিলেন?
ক. দৌবারিকেরা
খ. দেবতারা
গ. নর্তকীরা
ঘ. প্রহরীরা
৩। যশকে খোঁজ করার জন্য তাঁর পিতা কী রকম দূত পাঠিয়েছিলেন?
ক. অশ্বারোহী
খ. শকটারোহী
গ. বিমানারোহী
ঘ. পোতারোহী]
৪। যশ কিসের অন্তসাধন করেছিলেন?
ক. সুখের
খ. দুঃখের
গ. মোক্ষের
ঘ. দুশ্চিন্তার
৫। প্রব্রজ্যাকে কিসের সাথে তুলনা করা হয়েছে?
ক. শ্যামল প্রান্তর
খ. উন্মুক্ত আকাশ
গ. বন্ধ দুয়ার
ঘ. খোলা জানালা
৬। 'সপজাপতিকা' বলতে কী বোঝ?
ক. সস্ত্রীক
খ. স্বজাতি
গ. সগোত্র
ঘ. সপরিবার
৭। 'বিকেসিকং' শব্দের বাংলা অর্থ কোনটি?
ক. গুছানো কেশ
খ. পক্ক কেশ
গ. এলোমেলো কেশ
ঘ. আচ্ছাদিত কেশ
৮ । বুদ্ধ বারাণসী থেকে উরুবেলা যাবার পথে কোথায় বিশ্রাম করছিলেন?
ক. পাহাড়ের পাদদেশে
খ. নদীর ধারে
গ. ঋষির আশ্রমে
ঘ. বৃক্ষমূলে
৯। ভদ্রবর্গীয় বন্ধুরা সংখ্যায় কতজন ছিলেন?
ক. বিশ
খ. পঁচিশ
গ. ত্রিশ
ঘ. পঁয়ত্রিশ
১০। ভদ্রবর্গীয় বন্ধুদের কাপড়-চোপড় নিয়ে কে পালিয়ে গিয়েছিল?
ক. গৃহভৃত্য
খ. বেশ্যা
গ. চোর
ঘ. ভিখারি
Read more