সম্মোদমান জাতক

গদ্য - পালি - সপ্তম শ্রেণি | NCTB BOOK

200

অতীতে বারাণসিযং ব্রহ্মদত্তে রজ্জং কারেন্তে বোধিসত্তো বটকযোনিযং নিব্বত্তিত্বা অনেকবট্টকসহস্র পরিবারো অরঞে বসতি। তদা একো বট্টকলুদ্দকো তেসং বসনট্ঠানং গত্ত্বা বট্টক বসিতং কত্বা তেসং সন্নিপতিতভাবং ঞতা তেসং উপরি জালং খিপিতা পরিযন্তেসু মদ্দন্তো সব্বে একতো কত্বা পাচ্ছিং পূরেত্বা ঘরং গনত্বা তে বিক্কিনিত্বা তেন মূলেন জীবিকং কম্পেতি।

অথে'ক দিবসং বোধিসত্তো তে বট্টকে আহ: "অযং সাকুণিকো অমহাকং জ্ঞাতকে বিনাসং পাপেতি, অহং একং উপাযং জানামি; যেন'স অমূহে গণহিতং ন সক্কিস্সতি, ইতোদানি পট্ঠায এতেন তুম্হাকং উপরি জালে খিত্তমত্তে, একেকো এককস্মিং জালব্ধিকে সীসং ঠপেত্বা জালং উত্থিপিতা ইচ্ছিতট্টঠানং হরিতা একসিং কন্টকগুম্বে পপিথ, এবং সন্তে হেট্টা তেন ঠানেন পলাযিস্সামা' তি। তে সব্বে 'সাধু'তি পটিসুণিংসু।

দুতিযদিবসে উপরি জালংখিত্তে বোধিসত্তেন বুত্তনযে'ব জালং উত্থিপিত্বা একস্মিং কন্টকগুম্বে থিপিত্বা সযং হেট্‌ঠাভাগেন ততো পলাযিংসু। সাকুণিক গুম্বতো জালং মোচেন্তস্লেব বিকালো জাতো। সো তুচ্চহথোব অগমাসি। পুন দিবসতো পঠাযাপি বট্টকা তথে'ব করোন্তি। সোপি যাব সুরিযসত্থং গমনা জালমেব মোচেন্তো কিঞ্চি অলভিত্বা তুচ্ছহত্থোব গেহং গচ্ছতি।

অথস্'স ভরিযা কুজঝিত্বা "ত্বং দিবসে দিবসে তুচ্ছহথো আগচ্ছসি, অঞম্পি তে বহি পোসিতব্বটঠানং অথি মঞ্জুঞে"তি আহ। সাকুণিকো "ভদ্দে! মম অঞং গোসিতব্বটঠানং নথি, অপি চ খো পন তে বট্টকা সমগ্গা হুতা চরস্তি, মযা খিত্তমত্তং জালং আদায কন্টকগুম্বে খিপিতা গচ্ছন্তি, ন খো পন তে সব্ব কালমেব সম্মোদমানা বিহরিস্সন্তি, তুং মা চিন্তযি, যদা তে বিবাদং আপজ্জিস্সন্তি, তদা তে সব্বেব আদায তব মুখং হাসযমানো আগাচ্ছিসামী"তি বত্বা ভরিযায ইমং গাথং আহঃ

"সম্মোদমানা গচ্ছত্তি জালমাদায় পক্সিনো,
যদা তে বিবদিস্সন্তি তদা এহিস্তি মে বসন্তি।"

কতি পাহবে পন অচচযেন একো বট্টকো গোচরভূমিং ওতরস্তো অসল্লত্বো অঞস সীসং অক্কমি। ইতরো "কো মং সীসে অক্কমী"তি কুঝি। "অহং অসল্লতো অক্কমিং, মা কুজ্‌ঝি"তি বুত্তো'পি চ কুজঝিযেব। তে পুনপুন কথেস্তা "ত্বমেব মঞে জালং উত্থিপসী' তি অঞমঞং বিবাদং করিংসু। তেসু বিবদন্তেসু বোধিসত্তো চিন্তেসি: "বিবাদকে সোথিভাবো নাম নথি। ইদানেব তে জালং ন উত্থিপিস্সন্তি, ততো মহন্তং বিনাসং পাপুণিস্সন্তি, সাকুণিকো ওকাসং লভিস্সতি, মযা ইমস্মিং ঠানে ন সক্কা বসিতু' ন্তি।

সো অত্তনো পরিসং আদায অঞত্থ গতো। সাকুণিকো'পি খো কতিপাহ'চচযেন আগত্ত্বা বট্টকবসিতং বসিত্বা তেসং সন্নিপতিতানং উপরি জালং পস্থিপি। অথে'কো বট্টকো "তযহং কির জালং উত্থিপন্তস্সে'ব মথকে লোমানি পতিতানি, ইদানি উত্থিপতি আহ। অপরো “তুযহং কির জালং উত্থিপন্তস্লে'ব দ্বিসু পঙ্খেসু পত্তানি পতিতানি, ইদানি উপি' তি আহ। ইতি তেসং ত্বং উত্থিপ' তি বদস্তানঞেব সকুণিকো জালং উত্থিপিতা সব্বেব্বতে একতো কত্বা পচ্ছিং পূরেত্বা ভরিযং হাসযমানো গেহং অগমাসি।”

শব্দার্থ

সম্মোদমান - আনন্দিত; রজ্জং কারেন্তে - রাজত্বকালে; নিব্বতিত্বা - জন্মগ্রহণ করে; অনেক বট্টকসহস্র - বহু সহস্র বর্তক পাখির সঙ্গে; অরঞে - অরণ্যে; বট্টকলুদ্দকো - বর্তক শিকারী; বসনঠানং - বাসস্থানে ; বসিতং কত্বা- স্বর অনুকরণ করে; সন্নিপতিতভাবং ঞত্বা - সমবেত হয়েছে জেনে; খিপিত্বা - নিক্ষেপ করে; পরিযেন্তেসু - চারদিকে; মদ্দন্তো - মর্দন করে, ঘা দিয়ে; পচ্ছিং - ঝুড়ি; পূরেত্বা - পূর্ণ করে; বিক্কিনিত্বা - বিক্রয় করে; জীবিকং কম্পেতি - জীবিকা-নির্বাহ করে; সাকুণিকো - পাখি শিকারী; জ্ঞাতকে - জ্ঞাতিগণকে; বিনাসং পাপেতি - বিনষ্ট করছে; গহিতং - ধরতে; ন সন্ধিস্সতি - সক্ষম হবে না; ইতোদানি পটঠায - এখন থেকে; - জালংখিত্তে জালের ছিদ্রে; সীসং - মাথা; উদ্বিপিতা - উড়ায়ে; ইচ্ছিতঠানং - ইচ্ছামত স্থানে; হরিত্বা - বহন করে; কন্টকগুম্বে - কাঁটার ঝোপে; পস্থিপিতা - আবদ্ধ করে; হেট্টা - নিচে; পলাযিস্সাম - পলায়ন করব; পটিসুণিংসু - সম্মত হল; বুত্তনযেব - কথিত উপায়ে; মোচেন্তসব - উদ্ধার করতে; বিকালো জাতো - বিকাল হল; তুচ্ছহথোব রিক্তহস্তে; অগমাসি - চলে যেত; তথেব - সেরূপ; সোপি - সেও; সুরিযসত্থংগমনা - সূর্যাস্ত পর্যন্ত; অলভিত্বা - না পেয়ে; ভরিযা - ভার্যা, সত্রী; কুঝিত্বা - রাগ করে; অঞল্পি - অন্য কোথাও; পোসিতব্বট্ঠানং - ভরণপোষণের স্থান, পোষ্যজন; মঞ্জঞে'তি - মনে হয়; অথি - আছে; সমগ্‌গা হুতা - একতাবদ্ধ হয়ে; খিত্তমত্তং - নিক্ষিপ্ত বস্তু; ত্বং মা চিন্তযি - তুমি চিন্তা কর না; বিবাদং অসল্লখেতা না জেনে; অক্কমি - পতিত হল; অঞমঞঞং - পরস্পর; সোথিভাবো - স্বস্তিভাব, হিতকর; ওকাসং - অবকাশ, অবসর, সুযোগ; পাপুণিস্সতি - প্রাপ্ত হবে; পরিসং - পরিজনবর্গ, আত্মীয়-স্বজন ; হাসযমানো হাসি ফোটাতে; বদন্তানঞে'ব একে অপরকে বলবার সময়।

সারাংশ

বোধিসত্ত্ব এক সময় বর্তক পাখিরূপে জন্মগ্রহণ করেছিলেন। তিনি বহু বর্তক পরিবৃত হয়ে বনে বাস করতেন। এক পাখি শিকারী বর্তকের স্বর অনুকরণ করত। বর্তকেরা ডাক শুনে একত্রিত হলে শিকারী জাল ফেলে কুড়িয়ে নিয়ে বিক্রয় করত। এরূপে তার জীবিকা-নির্বাহ হত।

একদিন বোধিসত্ত্ব বর্তকদেরকে একতাবদ্ধ হয়ে জালশুদ্ধ উড়িয়ে নিতে বললেন। তাঁর কথামত প্রত্যেকে জালের ছিদ্র দিয়ে মুখ বের করে কাঁটা ঝোপের ওপর রাখত। পরে নিচ দিয়ে চলে যেত। সেই কাঁটাঝোপ থেকে জাল উদ্ধার করতে শিকারীর সারাদিন লাগত। সন্ধ্যার সময় বাড়ি ফিরে যেত। শিকারীর স্ত্রী রাগ করে 'তোমার অন্য কোথাও পোষ্য আছে' এ কথা বলত। স্বামী বলত, পাখিদের এমন একতা থাকবে না। যখন তাদের মধ্যে কলহ হবে তখন সব পাখি ধরে এনে তোমার মুখে হাসি ফোটাব।

একদিন বিচরণ স্থানে নামবার সময় একটি বর্তক না দেখে অন্যটির ওপর পা দিল। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হল। পরস্পরকে দোষারোপ করে শেষ পর্যন্ত সমস্থ পাখির মধ্যে অনৈক্য সৃষ্টি হল। বোধিসত্ত্ব ভাবলেন, যে কলহ করে তার সঙ্গে থাকা উচিৎ নয়। শিকারী এ সুযোগে সকলের সর্বনাশ করবে। তিনি নিজ পরিজনবর্গ নিয়ে অন্যত্র চলে গেলেন।

শিকারী কয়েকদিন পর পাখির রব অনুকরণ করে বর্তকদের একত্রিত করে জাল ফেলল। একটা বর্তকও জাল তুলতে এগিয়ে গেল না। শুধু পরস্পরকে জাল তুলতে বলল। শিকারী আবদ্ধ বর্তকগুলোকে একত্রিত করে ঝুড়িতে পুরে নিয়ে বাড়িতে গেল। তা দেখে তার সত্রীর মুখে আবার হাসি ফুটে উঠল।

উপদেশ
একতাই বল, বিবাদে পতন।

Content added By

ক. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:

১। সম্মোদমান জাতকের কাহিনীটি সংক্ষেপে তোমার নিজের ভাষায় লেখ।
২। সম্মোদমান জাতকের সারাংশ লিপিবদ্ধ কর।
৩। 'একতাই বল, বিবাদে পতন'। এ উপদেশের ওপর ভিত্তি করে একটি অনুচ্ছেদ লেখ।

খ. সংক্ষিপ্ত উত্তর দাও:

১। বর্তক পাখিরা একতাবদ্ধ হওয়ার কারণ কী? তারা কীভাবে নিজেদের রক্ষা করেছিল?
২। বর্তক পাখিদের মধ্যে ঝগড়া হল কেন? তার পরিণতি কী হলো?
৩। বর্তক-পাখি শিকারী কীভাবে তার স্ত্রীর মুখে হাসি ফুটিয়ে তুলল তা সংক্ষেপে লেখ।
৪। বোধিসত্ত্ব নিজ পরিজনবর্গ নিয়ে অন্যত্র চলে গেলেন কেন? তিনি কীভাবে বর্তকদের রক্ষা করতে চেয়েছিলেন তা সম্মোদমান জাতকের আলোকে সংক্ষেপে বর্ণনা কর।

৫। নিচের গাথাটির বাংলা অনুবাদ কর:
সম্মোদমানো গচ্ছত্তি জালমাদায পকখিনো,
যদা তে বিবদিস্স্সিন্তি তদা এহিস্তি মে বসন্তি।

গ. শূন্যস্থান পূরণ কর:

সো অত্তনো ______ আদায ______ গতো। সাকুণিকো'পি খো কতিপাহ'চচযেন আগস্থা ______ বসিত্বা তেসং _____ উপরি জালং পিিপ।

ঘ. সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও:

১। পাখি শিকারী কিসের ফর অনুকরণ করত?

ক. নর্তকীর
খ. বর্তকের
গ. অগ্রজের
ঘ. আচার্যের

২। 'সাকুণিকো' শব্দের অর্থ কী?

ক.পাখির ছানা
খ.পাখির ডিম
গ. পাখি শিকারী
ঘ.শকুণের ডানা।

৩। 'খিত্তমত্তং' শব্দের বাংলা অনুবাদ কোনটি?

ক. ক্ষিপ্ত ব্যক্তি
খ. উত্তেজিত ব্যক্তি
গ. অদৃশ্য বস্তু
ঘ. নিক্ষিপ্ত বস্তু

৪। পরিজনবর্গের পালি শব্দ কোনটি?

ক. পুরিসং
খ. পরিসং
গ. পরিজনস
ঘ. পরিত্তং

৫। "সাকুণিকো ওকাসং লভিসস্তি, মযা ইমসিং ঠানে ন সক্কা বসিতু "ন্তি। – উক্তিটির বাংলা অনুবাদ কোনটি?

ক. শিকারী সুযোগ লাভ করবে; আমরা এ সস্থানে বাস করতে সমর্থ হব না।
খ. শিকারী জাল ফেলবে; আমাদের এখানে থাকা উচিৎ নয়।
গ. শিকারী বনে প্রবেশ করেছে; চল, আমরা এখান থেকে চলে যাই।
ঘ. শিকারী জাল ফেললে তোমরা জালসহ শুদ্ধ উড়িয়ে নেবে।

৬। কে বর্তক পাখিদের নেতৃত্ব দিয়েছিলেন?

ক. ব্রহ্মদত্ত
খ. ভূরিদত্ত
গ. জিনদত্ত
ঘ. বোধিসত্ত্ব

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...