অনুশীলনী

ব্যাকরণ - পালি - সপ্তম শ্রেণি | NCTB BOOK

151

ক. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:

১। কারক কত প্রকার ও কী কী? প্রত্যেক প্রকার কারকের উদাহরণ দাও।
২। অসমাপিকা ক্রিয়া কীভাবে গঠিত হয়? ব্যাখ্যা সহ উদাহরণ দাও।
৩। ক্রিয়াবাচক বিশেষণ কত প্রকার ও কী কী? প্রত্যেকটির সংজ্ঞা সহ উদাহরণ দাও।
৪। কী কী অর্থে তৃতীয়া বিভক্তি হয়? বিস্তারিত আলোচনা কর।
৫। সংজ্ঞাসহ উদাহরণ দাও:

নামাদিযোগে, কত্তরি চ; আরোচনাখে; নিদ্ধারণে ছট্টী; নিমিত্তথে বা তদখে; হেতুথে; করণ-কম্মে

খ. সংক্ষেপে উত্তর দাও:

১। 'ত্বা' প্রত্যয় কিভাবে গঠিত হয়? উদাহরণ দাও।
২। বর্তমান ক্রিয়াবাচক বিশেষণ কাকে বলে? ব্যাখ্যা কর।
৩। সম্প্রদান কারক কাকে বলে উদাহরণ সহ বল।
৪। কম্মানি দুতিযা বলতে কী বোঝ?
৫। চতুর্থ বিভক্তি প্রয়োগের চারটি উদাহরণ দাও।

গ. সঠিক উত্তরে টিক (√) চিহ্ন দাও:

১। অসমাপিকা ক্রিয়া কোনটি?

ক. গচ্ছতি
খ. আগমিংসু
গ. খাদিত্বা
ঘ. কম্মং

২। বর্তমান ক্রিয়াবাচক বিশেষণের উদাহরণ কোনটি?

ক. পচন্ত
খ. পেয্য
গ. করণীয়
ঘ. ছিন্ন

৩। কর্তৃ কারকের উদাহরণ কোনটি?

ক. সো গচ্ছতি
খ. নেত্তেন চন্দং পস্সতি
গ. রুম্মা পততি ফলং
ঘ. বুদ্ধেন ধম্মং দেসিতো

৪। কারক কত প্রকার?

ক. চার
খ. পাঁচ
গ. ছয়
ঘ. সাত

৫। 'ভিক্ষুস অন্নং দেহি'। এটা কোন কারকের উদাহরণ?

ক. করণ
খ. সম্প্রদান
গ. অপাদান
ঘ. অধিকরণ

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...