বট্টক জাতক

গদ্য - পালি - সপ্তম শ্রেণি | NCTB BOOK

177

অতীতে বারাণসিযং ব্রহ্মদত্তে রজ্জং কারেন্তে বোধিসত্তো চুতিপটিসন্ধিবসেন পরিবত্তেস্তো বইযোনিযং নিব্বত্তি। তদা একো বট্টক লুদ্দকো অরঞে বহু বট্রকে আহরিত্বা গেহে ঠপেতা গোচরং দতা মলে গহেত্বা আগতানং হথে বউকে বিক্কিনস্তো জীবিকং কম্পেসি। সো একদিবসং বহুহি বট্টকেহি বোধিসত্তং পি গহেত্বা আনেসি। বোধিসত্তো চিন্তেসি : "সচা'হং ইমিনা দিন্নগোচরং পানিযঞ্চ পরিভুঞ্জিসামি, অষং মং গহেত্বা আগতানং মনুস্সানং দস্সতি, সচে পন ন পরিভুঞ্জিসামি, অহং মিলাযিস্সামি। অথ মং মিলাতং দিস্তা মনুস্সা ন গহিস্সন্তি, এবং মে সোথি ভবিস্সতি, ইমং উপাযং করিস্সামী"তি। সো তথা করস্তো মিলাযিত্বা অঠচম্ম মত্তো অহোসি। মনুস্সানং দিষা ন গণহিংসু।

লুদ্দকো বোধিসত্তং ঠপেত্না সেসেসু পরিক্কিণেসু পচ্ছিং নীহরিত্বা দ্বারে ঠপেত্বা বোধিসত্তং হথতলে কত্বা কিংকতো নু খো অযং বট্টকো"তি ওলোকেতং আরস্থো। অথ'স পমত্তভাবং ঞতা বোধিসত্তো পদ্ধে পসারেতা উপতিত্বা অরঞঞং এব গতো। বট্টকা তং দিয়া "কিং নু খোন পঞঞাযসি, কহং গতোসী"তি পুচ্ছিত্বা লুদ্দকেন গতিথো'মূহী"তি বুত্তে কিস্তি কত্বা মুত্তোসী"তি পুচ্ছিংসু। বোধিসত্তো "অহং তেন দিন্নগোচরং অগহেত্বা পানিযং অপিবিত্বা উপাযচিন্তায মুত্তো "তি বড়া ইমং গাথং আহ:

নাচিন্তযতো পুরিসো বিসেসং অধিগচ্ছতি,
চিন্তিতস্স ফলং পস্স, মুত্তো'স্মি বধবন্ধনা'তি।

এবং বোধিসত্তো অত্তনা কতকারণং আচিকি।

শব্দার্থ

পটিসন্ধিবসেন পরিবত্তেন্তো - মাতৃগর্ভে উৎপন্ন হয়ে, জন্মান্তর গ্রহণ করে; বট্টক-লুদ্দকো - বর্তক ব্যাধ, ভাবুই পাখি - শিকারী; অরঞে - অরণ্যে, বনে; গেহে ঠপেড়া - গৃহে রেখে; গোচরং দত্বা - খাবার দিয়ে; মূলে গহেত্বা মূল্য নিয়ে; বিক্কিনস্তো - বিক্রয় করে; জীবিকং কম্পেমি - জীবিকা নির্বাহ করত; সচাহং - যদি আমি; দিন্ন গোচরং - প্রদত্ত খাদ্য; পরিভুঞ্জিসামি - পরিভোগ করব; অহং মিলাযিস্সামি - আমি কৃশ (দুর্বল) হব; ন গণহিস্সন্তি - নেবে না; ক্রয় - করবে না; অট্টচম্মমত্তো - অস্থিচর্মসার; নীহরেত্বা - বের করে; হত্থতলে কত্বা - হাতে নিয়ে - পমত্তভাবং - অন্যমনস্ক, প্রমত্তভাব; পদ্ধে পসারেতা - পক্ষদ্বয় বিস্তার করে; উত্পতিত্বা - উড়ে গিয়ে; কহং গতোসি? - কোথায় গিয়েছিলে? গহিতো'হি - আমাকে ধরে নিয়েছিলে; কিস্তি - কিভাবে; পুচ্ছিত্বা - জিজ্ঞেস করে; কতকারণং - অপিবিত্বা পান না করে; নাচিন্তযতো - কৃতকার্য; আচিকিত্ব - অবগত করলেন।

মর্মার্থ

সুদূর অতীতে বারাণসীরাজ ব্রহ্মদত্তের সময় বোধিসত্ত্ব বর্তক পাখিরূপে জন্মগ্রহণ করেছিলেন। সে সময় এক ব্যাধ বনে বর্তক পাখি ধরে ঘরে এনে খাবার দিত। মোটাসোটা হলে পাখিগুলো বিক্রয় করে সে অর্থ দ্বারা জীবিকা-নির্বাহ করত। একদিন অন্যান্য পাখির সাথে বোধিসত্ত্বও ধরা পড়লেন। কিন্তু ব্যাধ- প্রদত্ত কোন খাদ্য ও পানীয় গ্রহণ করলেন না। তিনি চিন্তা করলেন, খাদ্য গ্রহণে বিরত থাকলে তাঁর দেহ জীর্ণ-শীর্ণ হবে এবং কেউ তাঁকে ক্রয় করবে না।

ব্যাধ সমস্ত পাখি বিক্রয় করল; কিন্তু বোধিসত্ত্বকে কেউ নিল না। শিকারী বোধিসত্ত্বকে খাঁচা থেকে বের করল। হাতে নিয়ে কী অসুখ হয়েছে দেখছিল। সে অন্যমনস্ক হলে বোধিসত্ত্ব উড়ে বনে চলে গেলেন। অন্যান্য পাখি তাঁকে দেখে কিভাবে বন্ধনমুক্ত হলেন তা জিজ্ঞেস করলেন। তিনি ঘটনার সবিস্তার বলে 'পরিণামদর্শীর কৃতকার্যতা' সম্পর্কে তাদেরকে উপদেশ দিলেন।

উপদেশ
পরিণামদর্শী কৃতকার্য হয়।

টীকা
বোধিসত্ত্ব

'বোধি' মানে জ্ঞান এবং 'সত্ত্ব' বলতে জীব বোঝায়। যাঁর ভেতর বোধিবীজ অংকুরিত হয়েছে তিনিই বোধিসত্ত্ব। সুমেধ তাপস দীপংকর বুদ্ধের নিকট বুদ্ধত্ব লাভের জন্য প্রার্থনা করেছিলেন। সে সময় থেকে তুষিত স্বর্গে জন্মগ্রহণ পর্যন্ত তিনি দশ পারমী পূর্ণ করে বুদ্ধত্ব লাভের যোগ্য হন। তাঁর এ জীবন পর্যায়কে বোধিসত্ত্ব বলা হয়।

জাতক

গৌতম বুদ্ধের পূর্বজন্ম বৃত্তান্তকে জাতক বলে। আমাদের মহাকারুণিক তথাগত বোধিসত্ত্ব অবস্থায় ৫৫০ বার জন্মগ্রহণ করেন। প্রত্যেক জন্মের ঘটনা নিয়ে এক একটি জাতক রচিত হয়েছে। তবে বর্তমান জাতকের সংখ্যা ৫৪৭টি। জাতকের তিনটি অংশ যথা অতীত বস্তু বা মূল জাতক, বর্তমান বস্তু ও সম্বধান বা সমাধান। সুত্ত পিটকের খুদ্দক নিকায়ের অন্তর্গত জাতক গ্রন্থে এগুলো সংগৃহীত আছে।

Content added || updated By

ক. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:

১। বট্টক জাতকের কাহিনীটি সংক্ষেপে বর্ণনা কর।
২। বোধিসত্ত্ব কীভাবে ব্যাধের হাত থেকে বন্ধনমুক্ত হলেন তা নিজের কথায় প্রকাশ কর।
৩। বট্টক জাতক অনুসরণে 'পরিণামদর্শীর কৃতকার্যতা' সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখ।
৪। ব্যাধ কীভাবে জীবিকা-নির্বাহ করত তার সংক্ষিপ্ত বর্ণনা দাও।

খ. সংক্ষেপে উত্তর লেখ।

১। ব্যাধ বর্তক পাখি ধরে এনে কী করত? তার উদ্দেশ্য কী ছিল?
২। বোধিসত্ত্বকে কেউ ক্রয় করল না কেন?
৩। 'বোধিসত্ত্ব' বলতে কী বোঝায়?
৪। 'জাতক' সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখ।
৫। বটুক জাতকের মূল উপদেশ লিপিবদ্ধ কর।

গ. শূন্যস্থান পূরণ কর:

পচিন্তযতো _______ বিসেসং- __________

চিন্তিতস _______ পস্স, ________ বধবন্ধনা'তি।

ঘ. সঠিক উত্তরটির পাশে টিক (√) চিহ্ন দাও :

১। 'জীবিকং কম্পেসি'-পালি বাক্যাংশটির বাংলা অর্থ কোনটি?

ক. জীবিকা-নির্বাহ করত
খ. জীবিকা পরিচালনা করত
গ. জীবিকার অন্বেষণে যেত
ঘ. জীবনচর্চা করত

২। 'কতকরণং' শব্দের বাংলা অর্থ কী?

ক. কৃতকারণ
খ. কৃতকার্য
গ. কৃতকার্যের ফল
ঘ. কারণ বিশেষ

৩। বর্তক পাখিরূপে কে জন্মগ্রহণ করেছিলেন?

ক. ব্রহ্মদত্ত
খ. দেবদত্ত
গ. বোধিসত্ত্ব
ঘ. মহাসত্ত্ব

৪। মুত্তো'স্মি ববন্ধনা'তি। – এটি কাঁর উক্তি?

ক. বুদ্ধের
খ. আনন্দের
গ. ব্রহ্মদত্তের
ঘ. বোধিসত্ত্বের

৫। খাদ্য গ্রহণে বিরত থাকায় বোধিসত্ত্বের অবস্থা কিরূপ হয়েছিল?

ক. জীর্ণ-শীর্ণ
খ. মোটা-সোটা
গ. হৃষ্ট-পুষ্ট
ঘ. রোগক্লিষ্ট

৬। 'সত্ত্ব' বলতে কী বোঝায়?

ক. মানুষ
খ. জীব
গ. প্রেত
ঘ. দেবতা

৭। জাতকের কয়টি অংশ?

ক. একটি
খ. দুটি
গ. তিনটি
ঘ. চারটি

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...