করোতি কিরিযং নিম্ফা 'দেতী' তি কারকং।
যা ক্রিয়ার কার্য নিষ্পন্ন করতে সাহায্য করে তাকে কারক বলে।
কারক ছয় প্রকার। যথা- কর্তা (কত্তা); কর্ম (কম্ম); করণ (করণ); সম্প্রদান (সম্পদান); অপাদান (অপাদান); এবং অধিকরণ (ওকাস)।
১। কর্তৃ কারক (কত্তা কারক)
যো করোতি সো কত্তা।
যে ক্রিয়া সম্পাদন করে সে কর্তা।
যথা- রামো গচ্ছতি = রাম যায়।
মাতা পুত্তং পঠযতি = মা ছেলেকে পড়াচ্ছেন।
২। কর্ম কারক (কম্ম কারক)
যং করোতি তং কম্মং।
কর্তার ক্রিয়ার দ্বারা যা হয় তাকে কর্ম কারক বলে। যথা- সো ভত্তং ভঞ্জতি = সে ভাত খাচ্ছে।
৩। করণ কারক (করণ কারক)
যেন বা কষিরতে তং করণং।
যার দ্বারা কর্তার ক্রিয়া নিষ্পন্ন হয় তাকে করণ কারক বলে। যথা- সো ফরসুনা রুক্সং ছিন্দতি সে কুঠারের সাহায্যে বৃক্ষ ছেদন করছে। সো নেত্তেন চন্দং পস্সতি = সে চক্ষু দ্বারা চন্দ্র দেখছে।
৪। সম্প্রদান কারক (সম্পদান কারক)
যস্স দাতুকামো রোচতে বা ধারযতে বা তং সম্প্রদানং। কর্তা যাকে দান করতে ইচ্ছা করেন, যার প্রতি কর্তার রুচি উৎপন্ন হয় এবং যার নিকট কর্তা ঋণগ্রস্ত তাকে সম্প্রদান কারক বলে। যথা- ভিক্ষুস অন্নং দেহি ভিক্ষুকে অন্ন দান কর।
৫। অপাদান কারক (অপাদান কারক)
যস্মা দপেতি ভযং আদত্তে বা তদ অপাদানং।
যা থেকে ভয়, গমন, ভীতি উৎপন্ন হয়, তাকে অপাদান কারক বলে। যথা- রুক্মস্মা পততি ফলং বৃক্ষ থেকে ফল পড়ছে।
৬। অধিকরণ কারক (ওকাস)
যে ধারো তং ওকাসং।
যা ক্রিয়ার আধার তাকে অধিকরণ কারক বলে। যথা- আকাসে বিহগা বিচরপ্তি পাখিরা আকাশে বিচরণ করে।
Read more