নক্তৃত্ত জাতক

গদ্য - পালি - সপ্তম শ্রেণি | NCTB BOOK

222

অতীতে বারাণসিযং ব্রহ্মদত্তে রজ্জং কারেন্তে নগরবাসিনো জনপদবাসিনং ধীতরং বারেতা দিবসং ঠপেতা অত্তনোকুলুপকং আজীবিকং পুচ্ছিংসু : "ভন্তে, অজ্জ অম্হাকং একা মজঙ্গলকিরিযা, সেভানং নু খো নষ্কৃত্তং'তি? সো "ইমে অত্তনো বুচিয়া দিবসং ঠপেতা ইদানি মং পুচ্ছিসন্তী"তি কৃঋিত্বা "অজ্জ নেসং মঙ্গলন্তরাযং করিস্সামী"তি চিন্তেত্বা "অজ্জ অসোভনং নখত্তং, সচে করোথ মহাবিনাসং পাপুণিসথা" তি আহ। তে তত্স সন্ধাহিত্বা নাগমিংসু।

জনপদবাসিনো তেসং অনাগমনং ঞতা "তে অজ্জ দিবসং ঠপেত্বা পি নাগতা কিনু খো তেহী"তি অজ্ঞেসং ধীতরং অদংসু। নগরবাসিনো পুনদিবসে আগত্ত্বা দারিকং যাচিংসু। জনপদবাসিনো "তুমহে নগরবাসিনো নাম ছিন্নহিরিকা গহপতিকা, দিবসং ঠপেতা দারিকং ন গহিথ, মযং তুম্হাকং অনাগমনভাবেন, অঞ্জঞেসং অদম্মা"তি। "মযং আজীবিকং পটিপুচ্ছিত্বা "নকৃত্তং ন সোভ'ন্তি নাগতা, দেথ মে দারিকা' ন্তি।"- "অমূহেহি তুম্হাকং অনাগমনভাবেন অঞেসং দিন্না, ইদানি দিন্নদারিকং কথং পুন আনেসামা' তি।"

এবং তেসু অঞমঞং কলহং করোন্তেসু, একো নগরবাসি পণ্ডিত পুরিসো একেন কম্মেন জনপদং গতো। তেসং নগরবাসিনং "মযং আজীবিকং পুচ্ছিত্বা নস্থত্তসূস অসোভনভাবেন নাগতা"তি কথেন্তানং সুত্বা নখত্তেন খো অথো'ননু দারিকায লম্বভাবো'ব নত্তং'তি বতা ইমং গাথং আহ:

নত্তং পটিনামেন্তং অথো বালং উপচ্চগা,
অথো অথস নক্ষত্তং কিং করিসন্তি তারকা'তি।
নগরবাসিনো কলহং কত্বা দারিকং অলভিত্বা'ব অগমংসু।

শব্দার্থ

নগরবাসিনো - নগরবাসীগণ; জনপদবাসিনং - গ্রামবাসীদের; ধীতরং - কন্যাকে; বারেতা - বিয়ের জন্য নির্বাচিত করে; অত্তনো - নিজের; কুলুপকং - কুলগুরু, আজীবিকং - জৈন সন্ন্যাসীকে; মঙ্গলকিরিযা - মঙ্গলকাজ, শুভকার্য; সাভেন - শুভ; নত্তং - নক্ষত্র, গ্রহ; মঙ্গলস্তরাযং - শুভকার্যে বাধা; অসোভনং - অশুভ; মহাবিনাসং - ধ্বংস; পাপুণিসথ - প্রাপ্ত হবে; সদ্দহিতা - বিশ্বাস স্থাপন করে; নাগমিংসু - গেল না; কিছু খো - কী প্রয়োজন; অঞঞেসং - অন্যদেব; অদাসি - দিয়েছিল।

পুনদিবসে - পরদিন; যাচিংসু - চাইল; ছিন্নহিরিকা - নির্লজ্জ; গহপতিকা - গৃহস্থ; গণহিথ - নিয়েছ; অনাগমনভাবেন - অনুপস্থিতিতে; অঞ্চঞেসং - অন্যপক্ষকে; অদম্হা'তি - সম্প্রদান করেছি; নাগতা - আসি নেই; দেখ - দাও; নো - আমাদিগকে; দিন্নদারিকং - যে কন্যা সম্প্রদান করা হয়েছে তাকে; কথং - কিরূপে আনেসামা'তি - আনব।

অঞমঞঞং - পরস্পর; কলহং - ঝগড়া; করোন্তেসু - করতে থাকলে; একো - জনৈক; পণ্ডিতপুরিসো - পণ্ডিত ব্যক্তি; একেন কম্মেন - কোন কার্যবশত; কথেস্তানং - বলতে; সুত্বা - শুনে; কো অথো - কী প্রয়োজন; নু - নিশ্চয়ই ; লজ্জভাবো - লাভ; পটিমানেন্তং - শুভ মনে করে; বালং মূর্খকে; উপচ্চগা - অতিক্রম করে গেল; তারকা'তি - তারকা; অলভিত্বা - না পেয়ে; অগমংসু - চলে গেল।

মর্মার্থ

প্রাচীনকালে বারাণসীরাজ ব্রহ্মদত্তের রাজত্বকালে নগরবাসীরা গ্রামবাসীর এক কন্যার বিয়ের দিনক্ষণ ঠিক করল। তারা তাদের কুলগুরু আজীবককে লগ্ন শুভ হবে কিনা জানতে চাইল। আগে না বলে সবকিছু চূড়ান্ত করায় কুলগুরু ক্রুদ্ধ হলেন। তাই তিনি শুভকাজে বাধা সৃষ্টি করে বললেন, তিথি শুভ নয়। যদি তোমরা মঙ্গলকার্য সম্পাদন কর তাহলে ধ্বংসপ্রাপ্ত হবে। নগরবাসীর। তাঁর কথায় বিশ্বাস করে কন্যা আনতে গেল না।

এদিকে গ্রামবাসীরা সারাদিন অপেক্ষা করে রাতে অন্যজনের সাথে মেয়ের বিয়ে দিল। পরদিন নগরবাসীরা এসে কন্যা দাবি করল। অন্যপক্ষ বলল, তোমরা নির্লজ্জ! সবকিছু ঠিক করে মেয়ে নিতে এলে না। তাই আমরা অন্যপাত্রে কন্যা সম্প্রদান করেছি। প্রদত্ত কন্যা নিয়ে আসা সম্ভব নয়।

উভয়পক্ষ যখন ঝগড়া করছিল, সে সময় নগরবাসী এক পন্ডিত সে পথ দিয়ে যাবার সময় তা শুনলেন। তিনি বললেন, তিথিতে কোন প্রয়োজন নেই। কন্যাটি পাওয়াই ছিল শুভযোগ। তিথিকে শুভাশুভ মনে করে মুর্খের সুযোগ নষ্ট হল।

উপদেশ
শুভ কাজের কালাকাল নেই।

Content added By

ক. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:

১। উপদেশসহ নক্ষত্র জাতকটি নিজের ভাষায় লেখ।
২। নক্ষত্র জাতকের আলোচ্য বিষয় কী সংক্ষেপে বর্ণনা কর।
৩। 'নত্ত পটিনামেন্তং অথো বালং উপচ্চগা, অথো অত্থোস নত্তং কিং করিসন্তি তারকা'তি'। গাথাটির অর্থ বিশদভাবে বুঝিয়ে দাও।

খ. সংক্ষেপে উত্তর লেখ:

১। 'অজ্জ নেসং মঙ্গলন্তরাযং করিস্সামি।' উক্তিটি কার? তিনি কেন এ উক্তিটি করেছিলেন?
২। নগরবাসী ও গ্রামবাসীর মধ্যে ঝগড়ার কারণ কী? ফল কী হয়েছিল?
৩। 'শুভ কাজের কালাকাল নেই।'- এটা কোন জাতকের উপদেশ? জাতকটির মূলকথা লেখ।

গ. সঠিক উত্তরে টিক (V) চিহ্ন দাও:

১। নগরবাসীরা কার নিকট নক্ষত্র শুভ হবে কিনা জানতে চাইল?

ক. দীক্ষাগুরু জীবক
খ. কুলগুরু আজীবক
গ. শিক্ষাগুরু বিমল
ঘ. ধর্মগুরু নিগ্রন্থ

২। উভয়পক্ষ ঝগড়া করার সময় কে সেই পথ দিয়ে যাচ্ছিল?

ক. এক পণ্ডিত
খ. এক শিক্ষক
গ. এক সন্ন্যাসী
ঘ. এক বংশীবাদক

৩। 'পাপুণিস্লথ' শব্দের বাংলা অর্থ কী?

ক. প্রাপ্ত হয়
খ. প্রাপ্ত হয়েছে
গ. প্রাপ্ত হবে
ঘ. প্রাপ্ত হবে না

৪। 'অঞঞঞঞং' শব্দের অর্থ কোনটি?

ক. পরস্পর
খ. অন্য এক
গ. অন্য লোক
ঘ. অন্যদের জন্য

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...