অতীতে বারাণসীযং ব্রহ্মদত্তে রঞ্জং কারেন্তে বোধিসত্তো মহাবিভবে ব্রাহ্মণকূলে নিব্বত্তিত্বা যযস্পত্তো তক্কসিলং গত্ত্বা সব্বসিত্পানি উগণহিত্বা বারাণসিযং দিসাপামোখা আচরিযো হুত্বা পঞ্চ মানবকসতানি সিপ্পং বাচেতি। তেসু মানবেসু সজ্জীব নাম মানবো অথি। বোধিসত্তো তত্স মতকূটঠাপনমন্তং অদাসি। সো উঠাপনমন্তং এব গহেত্বা পটিবাহন মন্তং পন অগহেত্বা একদিবসং মানেবহি সন্ধিং দারু অথায অরঞ্জং গন্তা একং মত ব্যগঘং দিয়া মানবে আহ: "ভো ইমং যতব্যাগঘং উঠাপেস্সামী"তি। মাণবা ন সদ্ধিসী'তি আহংসা "পসন্তানং'ঞেব বো উঠাম্পেস্সামী'তি।
"সচে মাণব সক্কোসি উঠাপেহী"তি এবঞ্চ পন বড়া তে মাণবা বুদ্ধং অভিরুহিংসু। সঞ্জীব মন্তং পরিবত্তেত্বা মতব্যগঘং সরায পহরি। ব্যঙ্কো উঠায় বেগেনা গত্ত্বা সঞ্জীবং গলনালিযং ভসিত্বা জীবিতক্যং পাপেত্না ত'থেব পতি। সজ্জীব'পি তথেব পতি। উভোপি একট্ঠানে যেব মতা নিপঞ্জিংসু।
মাণবা দারুং আদায গত্ত্বা তং পবত্তিং আচরিযস আরোচেসুং। আচরিযো মাণবে আমস্তেত্বা, "তাতা, অসন্তপগ্গহা কারণা নাম অযুত্তঠানে সক্কার সম্মানং করোস্তো এবরূপং দুগ্ধং পটিলভতি যেবা"তি বত্ত্বা ইমং গাথং আহঃ
অসন্তং যো পগণহতি অসতঞ্চ উপসেবতি,
তমেব ঘাসং কুরুতে ব্যগঘো সঞ্জিবকো যথা'তি।
বোধিসত্তো ইমায গাথায ধম্মং দেসেত্বা দানাদিনি পুঞানি কত্বা যথাকম্মং গতো।
শব্দার্থ
নিব্বত্তিত্বা - জন্মগ্রহণ করে; বযস্পত্তো - বড় হয়ে; তক্কসিলং - তক্ষশিলায়; সব্বসিম্পানি - সকল শাস্ত্রে; উগ্গ্নহিতা - শিক্ষা করে; দিসাপামোক্কো - বিশ্ববিখ্যাত; আচরিযো - আচার্য, শিক্ষক; হুতা - হয়ে মাণবক ব্রাহ্মণ কুমার; সিপ্লং - শিল্প, বিদ্যা; বাচেতি - শিক্ষা দিতেন; তেসু - তাদের মধ্যে; অথি - আছে; মতকোত্থপন - মৃতসঞ্জীবন; মন্তং - মন্ত্র; অদাসি - দিয়েছিলেন; উঠাপনমন্তং - সঞ্জীবন মন্ত্র; গহেত্বা - গ্রহণ করে; পটিবাহন মন্তং - প্রতিবাহন মন্ত্র; যে মন্ত্র দ্বারা জীবকে পুনরায় বিগত জীবন করা যায়; অগহেত্বা - না নিয়ে; সস্সিন্সি - সমর্থ হবে; আহংসু - বলেছিল; পসন্তানং - চোখের সম্মুখে; বো -তোমাদের।
সচে সক্কোসি - যদি পার; উঠাপেহী'তি - বাঁচাও; এবঞ্চ - এরূপ; অভিরুহিংসু - আরোহণ করেছিল; পরিবত্তেত্বা - আবৃত্তি করতে করতে; সকখরাষ - মরা মানুষের মাথার খুলি; পহরি - আঘাত করেছিল; উঠায় - উঠে; গলনালিযং - গলনালিতে; ডসিত্বা - দংশন করে; জীবিতক্যং - মৃত্যু; পাপেড়া - প্রাপ্ত হয়ে; তথেব - সেখানেই; পতি - পড়ে গেল; উভোপি - দুজনেই; একঠানে - একস্থানে; মতা - মৃত অবস্থায়; নিপঞ্জিংসু - পড়ে রইল ।
সারাংশ
বোধিসত্ত্ব এক সময় মহাধনশালী ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করেছিলেন। বড় হলে তক্ষশিলায় গিয়ে শাস্ত্রশিক্ষা করে বারাণসীতে পাঁচশত ব্রাহ্মণ কুমারকে শিক্ষা দিতেন। তাদের মধ্যে সঞ্জীব নামে এক ব্রাহ্মণ কুমার ছিল। বোধিসত্ত্ব তাকে মৃতসঞ্জীবন (কিভাবে মৃত প্রাণীকে জীবিত করা যায়) মন্ত্র শিক্ষা দিয়েছিলেন।
সে সঞ্জীবন মন্ত্র শিখে আর প্রতিবাহন (জীবিতকে মৃত করা) মন্ত্র না জেনে একদিন ব্রাহ্মণ কুমারদের সাথে কাষ্ঠ আহরণে বনে যায়। সেখানে একটি মৃত বাঘ দেখে সঙ্গীদের দেখানোর জন্য বাঘটিকে জীবিত করে। কিন্তু প্রতিবাহন মন্ত্র না শেখাতে বাঘটি মৃত থেকে জীবিত হয়ে বেগে এসে সঞ্জীবের গলনালীতে দংশন করে। বাঘ তাকে মেরে ফেলে নিজে পূর্ববৎ নিস্তেজ হল। দুজনেই তথায় মৃত অবস্থায় পড়ে রইল।
ব্রাহ্মণ কুমারেরা কাষ্ঠ সংগ্রহ করে ফিরে এসে সেই সংবাদ আচার্যকে দিল। আচার্য তাদের সম্বোধন করে গাথায় যা বলেছিলেন তার অনুবাদ নিম্নে দেওয়া হল:
যে অসতের সেবা করে এবং অসতের উপকার করে সঞ্জীবের ন্যায় বাঘ তাকে খেয়ে ফেলে।
উপদেশ
অসতের সেবা ও উপকার করা বৃথা।
ক. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
১। সঞ্জীব জাতকটি সংক্ষেপে বর্ণনা কর।
২। সঞ্জীব জাতকের মূল প্রতিপাদ্য বিষয় আলোচনা কর।
৩। 'অসতের সেবা ও উপকার করা বৃথা'। উপদেশটি কোন জাতকের? কাহিনীটি সংক্ষেপে লেখ।
খ. সংক্ষিপ্ত উত্তর দাও:
১। সঞ্জীব কে ছিল? বোধিসত্ত্ব তাকে কোন মন্ত্র শিক্ষা দিয়েছিলেন?
২। সঞ্জীব কীভাবে মারা গেল?
৩। ব্রাহ্মণ কুমারেরা ফিরে এসে আচার্যকে কী সংবাদ দিল? আচার্য তাদেরকে সম্বোধন করে কী উপদেশ দিয়েছিলেন?
গ. শূন্যস্থান পূরণ কর:
অসন্তং যো ______ অসতঞ্চ উপসেবতি
তমেব যাসং _______ব্যগঘো _______ যথা'তি।
ঘ. সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দাও:
১। বোধিসত্ত্ব কোথায় শিক্ষা করেছিলেন?
ক. মগধে
খ. পাটলিপুত্রে
গ: বারাণসীতে
ঘ. তক্ষশিলায়
২। বোধিসত্ত্ব কতজন ব্রাহ্মণ কুমারকে শিক্ষা দিতেন?
ক. চারশত
খ. পাঁচশত
গ. ছয়শত
ঘ. সাতশত
৩। সঞ্জীব কোন মন্ত্র শিখেছিলেন?
ক. মৃতসঞ্জীবন
খ. প্রতিবাহন
গ. উপনয়ন
ঘ. উপসম্পদা
৪। ব্রাহ্মণ কুমারেরা বনে কী জন্য গিয়েছিলেন?
ক. কাষ্ঠ আহরণে
খ. মণি আহরণে
গ. ফল আহরণে
ঘ. বাঁশ আহরণে
৫। বাঘটি জীবিত হয়ে সঞ্জীবের কোথায় দংশন করেছিল?
ক. পিঠে
খ. বুকে
গ. নাভিতে
ঘ. গলনালীতে
৬। 'নিব্বত্তিত্বা' বলতে কী বোঝায়?
ক. নির্বাপিত হয়ে
খ. জন্মগ্রহণ করে
গ. মৃত্যুবরণ করে
ঘ. কালগত হয়ে
৭। 'অভিরুহিংসু' ক্রিয়াটির অর্থ কী?
ক. আচ্ছাদন করেছিল
খ. অভিমান করেছিল
গ. আরোহণ করেছিল
ঘ. উত্তাপিত করেছিল।
Read more