অতীতে পঠমকল্পিকা সন্নিপতিত্বা একং অভিরূপং সোভগৃগপত্তং আণাসম্পন্নং সব্বকার পরিপুণ্ণং পুরিসং গহেত্বা, রাজানং করিংসু। চতুষ্পদাপি সন্নিপতিত্বা একং সীহং রাজানং করিংসু। মহাসমুদ্দে মচ্ছা আনন্দং নাম মচ্ছং রাজানং অকংসু।
ততো সকুণগণা হিমবন্ত পদেসে একস্মিং পিট্টিঠপাসানে সন্নিপতিত্বা মনুসেসু রাজা পঞাযতি চতুপদেসু চেব মচ্ছেস্ চ অমহাব্জং পনন্তরে রাজা নাম নথি। অল্পতিবাসো নাম ন বট্টতি অম্হাকংপি রাজানং লুদ্ধং বট্টতি। "একং রাজঠানে জানাথা'তি, তে তাদিসং সকুণং ওলোকযমানা একং উলূকং রোচেত্বা "অযং নো রুচ্চতী" তি আহংসু।
অথেকো সকুগো সব্বেসং অ্যাসযগহণত্থং তিত্ত্বং সাবেসি। তত্স সাবেস্তস্স দ্বে সাবনা অধিবাসেত্বা ততিয সাবনায একো কাকো উঠায় তিঠ তাব এতস ইমস্মিং রাজাভিসেককালে এবরূপং মুখং কুদ্ধস কীদিসং ভবিসতী"তি। ইমিনা হি কুদ্ধেন ওলোকিত্বা মযং তত্তকপানে পকখিত্ততিলা বিমতথ তখেব ভিঞ্জি স্লাম, ইমং রাজানং কাতুং মযহং ন রুচ্ছতী 'তি ইমং অথং পকাসেতুং পঠমং গাথমাহঃ
সব্বেহি কির এ্যাতীহি কোসিথো ইসরো কতো,
সচে ঞাতীহি অনুঞঞাতো ভণেষ্যাহং এক বাচিযপ্তি।
অথনং অনুজানস্তা সক্ণা দুতিষং গাথং আহংসু ৪
ভণ সম্ম অনুঞঞাতো অথং ধম্মঞ্চ কেবলং
সন্তিহি দহরা পন্থী পঞবন্তো জুতিন্দরা'তি।
সো এবং অনুজ্ঞাতো ততিযং গাথমাহ:
ন মে রুচচতি ভদ্দং উলকস্সাভিসেচনং,
অকুদ্ধস্স মুখং পল্স কথং কুলো করিসস্ত্রী'তি।
সো এবং বড়া "মযহং ন বুচ্চতি, মযহং ন রুচ্ছুতী"তি বিরবস্তো আকাসে উপতি। উলুকোপি নং উঠায় অনুবন্ধি। ততো পট্ঠায় তে অক্রম এঞং বেরং বন্ধিংসু। সকুণা সুবপ্নহংসং রাজানং কত্বা পক্কমিংসু।
শব্দার্থ
পঠমকল্পিকা - প্রথম কল্পের অধিবাসীগণ; সন্নিপতিতা - একত্রিত হয়ে; অভিরূপং - সুন্দর; আণাসম্পন্নং - আদেশ প্রদানে সমর্থ; সব্বাকার পরিপুণং - সর্বলক্ষণযুক্ত; পুরিসং - পুরুষকে; গহেত্বা - নির্বাচিত করে; করিংসু করেছিল; চতুষ্পদাপি - চতুষ্পদ জন্তুরাও; আনন্দং নাম - আনন্দ নামক ; মচ্চং - মৎস্যকে সকুণাগণা - পক্ষীরা হিমবন্তগ্গদেসে - হিমালয়ে; পিঠিপাসাণে - পাষাণপৃষ্ঠে; মনুসেসু - মনুষ্যদের মধ্যে; পঞঞাযতি - দেখা যায়; চতুষ্পদেসু - চতুষ্পদ জন্তুদের মধ্যে; অমহাকং - আমাদের; পনন্তরে - রাজা ব্যতীত; ন বস্তুতি - উচিত নয়; লক্ষ্মং - লাভ করতে; রাজষ্ঠানে - রাজপদে; ঠপেতব্ব - স্থাপনের; যুত্তকং - উপযুক্ত; জানাযা'তি - পরিচয় কর: ভাদিসং - সেরূপ; সকুণং - পাখিকে; ওলোকষমানো - অন্বেষণ করতে করতে; উলূকং - পেচককে রোচেতা - পছন্দ করে; অযং ইহা; নো - আমাদের; রুচ্ছতী তি - পছন্দ হচ্ছে; আহংসু - বলেছিল।
অথেকো - অতঃপর একটি; সব্বেসং - সকলের; অজঝাসয - মত; গণহত্থং - গ্রহণের জন্য; তিস্তুং - তিনবার; অধিবাসেতা - শোনার পর; উঠায় - উঠে; তিঠ - থাম; তাব - এখন; এতসূস - ইহার; ইমসিং - এই; রাজাভিসেককালে - রাজ্যে অভিষিক্ত হবার সময়: কুস্পস - ক্রুদ্ধ হলে - কীদিসং - কিরূপ; ভবিসতী'তি - হবে; ইমিনা - ইহা দ্বারা; ওলোকিত্বা - দেখলে; তত্তকটাহে - উন্ত কড়াইয়ে; পত্তি - নিক্ষিপ্ত, তিলা বিষ - তিলের ন্যায়; তথ তখেব - সেখানেই; ডিজ্জিসাম - ফুটতে থাকব; কাতুং - করতে; ন রুচ্ছতি - পছন্দ হচ্ছে না; অথং - অর্থ; পকাসেতুং - প্রকাশ করতে; গাথামাহ - গাথা বলল।
সারাংশ
প্রাচীনকালে আদিযুগের অধিবাসীরা একত্রিত হয়ে একজন সুন্দর সৌভাগ্যশালী ব্যক্তিকে রাজা করেছিল। অনুরূপভাবে চতুষ্পদ জন্তুরা এক সিংহকে, মৎস্যরা আনন্দ নামক মৎস্যকে রাজা নির্বাচিত করে। তারপর পাখিরা হিমালয়ে পাষাণপৃষ্ঠে সমবেত হয়ে তাদের রাজা নির্বাচনের বিষয় আলোচনা করল। শেষে একজন রাজপদের যোগ্য ব্যক্তিকে অন্বেষণ করে একটি পেচককে পছন্দ হল।
অতঃপর একটি পাখি সকলের মত নেওয়ার জন্য তিনবার ঘোষণা দিল। দ্বিতীয়বার ঘোষণার পর তৃতীয়বারে উঠে তার বিরোধিতা করল একটি কাক। সে বলল, রাজ্যাভিষেকের সময় যার চেয়ারা এরকম, ক্রুদ্ধ হয়ে চাইলে সবাই কড়াইয়ে নিক্ষিপ্ত তিলের ন্যায় ফুটতে থাকবে। এজন্য পেচককে তার পছন্দ হল না। এ কথা প্রকাশ করবার জন্য অনুমতি দেওয়া হলে কাক যথাধর্ম বলল। পাখিদের সভায় পেচকের অভিষেক তার পছন্দ হল না। এ কথা বলতে বলতে কাক আকাশে উড়ে গেল। সেদিন থেকে পেচক ও কাকের মধ্যে শত্রুতা হল। পাখিরা সুবর্ণ হংসকে রাজা করে চলে গেল।
উপদেশ
যাকে দেখতে নারি তার চলন বাঁকা।
ক. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
১। উলুক জাতকটি তোমার নিজের ভাষায় সংক্ষেপে লেখ।
২। উপদেশসহ উলূক জাতকের বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা কর।
৩। পাখিদের রাজা নির্বাচনের ঘটনাটি উল্লেখ কর।
খ. সংক্ষেপে উত্তর লেখ:
১। উলূক জাতকের বিষয়বস্তু নিয়ে একটি অনুচ্ছেদ লেখ।
২। নিচের পালি গাথাটির বাংলা অনুবাদ কর:
ন মে রুচ্চতি ভদ্দং উলূকস্সাভিসেচনং, অকুদ্ধস্স মুখং পস কথং কুদ্ধো করিসতী'তি।
৩। পেচককে রাজা নির্বাচিত করার প্রস্তাবে কাক সম্মত হল না কেন?
গ. শূন্যস্থান পূরন কর:
সব্বেহি কির _______ ঞাতীহি কোসিয ইস্সরো কতো সচে ______ অনুঞঞাতো ভণেয্যাহং এক _________
ঘ. সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও:
১। প্রথম কল্পের অধিবাসীগণ কাকে রাজা নির্বাচিত করেছিলেন?
ক এক সৌভাগ্যশালী জ্ঞান ব্যক্তিকে
খ. রাজা বেসন্তরকে
গ. নরসুন্দর নাপিতকে
ঘ. বিচক্ষণ ব্যক্তিকে
২। পাখিরা রাজা নির্বাচিত করার জন্য কোথায় সমবেত হয়েছিল?
ক. নদীতীরের বনে
খ. শষ্যক্ষেতের ধারে
গ. হিমালয়ের পাষাণপৃষ্ঠে
ঘ. বটবৃক্ষের তলে
৩। শেষে কাদের মধ্যে শত্রুতা হল?
ক. কাক ও পেচক
খ. বানর ও পাখি
গ. সিংহ ও ব্যাঘ্র
ঘ. মানুষ ও দেবতা
৪। মৎস্যরা কাকে রাজা নির্বাচিত করেছিল?
ক. সরোবরের মৎস্যকে
খ. সমুদ্রের তিমি মৎস্যকে
গ. আনন্দ নামক মৎস্যকে
ঘ. চিত্র নামক মৎস্যকে
৫। 'পঞাযতি' শব্দের অর্থ কী?
ক. দেখা গিয়েছিল
খ. দেখা দিবে
গ. দেখা যায়
ঘ. দেখে থাকবে
৬। 'তিত্ত্বং' বলতে কী বোঝায়?
ক. দুবার
খ. তিনবার
গ. চারবার
ঘ. পাঁচবার