ক. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
১। সঞ্জীব জাতকটি সংক্ষেপে বর্ণনা কর।
২। সঞ্জীব জাতকের মূল প্রতিপাদ্য বিষয় আলোচনা কর।
৩। 'অসতের সেবা ও উপকার করা বৃথা'। উপদেশটি কোন জাতকের? কাহিনীটি সংক্ষেপে লেখ।
খ. সংক্ষিপ্ত উত্তর দাও:
১। সঞ্জীব কে ছিল? বোধিসত্ত্ব তাকে কোন মন্ত্র শিক্ষা দিয়েছিলেন?
২। সঞ্জীব কীভাবে মারা গেল?
৩। ব্রাহ্মণ কুমারেরা ফিরে এসে আচার্যকে কী সংবাদ দিল? আচার্য তাদেরকে সম্বোধন করে কী উপদেশ দিয়েছিলেন?
গ. শূন্যস্থান পূরণ কর:
অসন্তং যো ______ অসতঞ্চ উপসেবতি
তমেব যাসং _______ব্যগঘো _______ যথা'তি।
ঘ. সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দাও:
১। বোধিসত্ত্ব কোথায় শিক্ষা করেছিলেন?
ক. মগধে
খ. পাটলিপুত্রে
গ: বারাণসীতে
ঘ. তক্ষশিলায়
২। বোধিসত্ত্ব কতজন ব্রাহ্মণ কুমারকে শিক্ষা দিতেন?
ক. চারশত
খ. পাঁচশত
গ. ছয়শত
ঘ. সাতশত
৩। সঞ্জীব কোন মন্ত্র শিখেছিলেন?
ক. মৃতসঞ্জীবন
খ. প্রতিবাহন
গ. উপনয়ন
ঘ. উপসম্পদা
৪। ব্রাহ্মণ কুমারেরা বনে কী জন্য গিয়েছিলেন?
ক. কাষ্ঠ আহরণে
খ. মণি আহরণে
গ. ফল আহরণে
ঘ. বাঁশ আহরণে
৫। বাঘটি জীবিত হয়ে সঞ্জীবের কোথায় দংশন করেছিল?
ক. পিঠে
খ. বুকে
গ. নাভিতে
ঘ. গলনালীতে
৬। 'নিব্বত্তিত্বা' বলতে কী বোঝায়?
ক. নির্বাপিত হয়ে
খ. জন্মগ্রহণ করে
গ. মৃত্যুবরণ করে
ঘ. কালগত হয়ে
৭। 'অভিরুহিংসু' ক্রিয়াটির অর্থ কী?
ক. আচ্ছাদন করেছিল
খ. অভিমান করেছিল
গ. আরোহণ করেছিল
ঘ. উত্তাপিত করেছিল।
Read more