১৯৭২ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ নদী কমিশন গঠন করা হয়, যা নদীর সুষম ব্যবহার, বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে। ১৯৭৭ সালে পাঁচ বছরের প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়, পরবর্তীতে ১৯৮২ ও ১৯৮৫ সালে আরও সমঝোতা চুক্তি হয়েছে। কিন্তু কার্যকর নিয়মিত পানি বণ্টন নিশ্চিত করা সম্ভব হয়নি।
সর্বশেষ ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ৩০ বছরের গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। এতে নির্ধারিত হয়েছে:
প্রতি বছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত উভয় দেশের মধ্যে পানি ভাগ হবে।
ভারত নদীটির গত ৪০ বছরের গড় জলপ্রবাহ বজায় রাখবে।
সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশকে ৩৫,০০০ কিউসেক পানি নিশ্চিত করা হবে।
এই চুক্তির ফলে বাংলাদেশের পানির অধিকার প্রতিষ্ঠিত হয় এবং দুই দেশের মধ্যে একটি দীর্ঘমেয়াদী সহযোগিতার পথ খোলা হয়।
Content added By
# বহুনির্বাচনী প্রশ্ন
July 1, 1995
December 12, 1996
March 15, 1997
October 5, 1998
১৯৭৩
১৯৭৫
১৯৭৭
১৯৯৭
Read more