গুরুত্বপূর্ণ সম্মেলন

আন্তর্জাতিক বিষয়াবলী - সাধারণ জ্ঞান - | NCTB BOOK

1.4k

রুত্বপূর্ণ সম্মেলন হলো এমন বৈঠক বা সভা যেখানে বিভিন্ন দেশের নেতা, প্রতিনিধি বা আন্তর্জাতিক সংস্থা একত্রিত হয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেন। এই সম্মেলনের মাধ্যমে যুদ্ধবিরতি, আন্তর্জাতিক শান্তি, অর্থনৈতিক সহযোগিতা, পরিবেশ সংরক্ষণ বা বিশ্বব্যাপী নীতি প্রণয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয় ঠিক করা হয়।

উদাহরণ: ইয়াল্টা সম্মেলন, স্টকহোম সামিট, ধরিত্রি সম্মেলন ইত্যাদি।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

ইয়াল্টা সম্মেলন ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি গুরুত্বপূর্ণ বৈঠক, যা ৪–১১ ফেব্রুয়ারি ১৯৪৫-এ সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়ার ইয়াল্টা শহরে অনুষ্ঠিত হয়। এতে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং সোভিয়েত ইউনিয়ন-এর সরকার প্রধানরা অংশ নেন। প্রতিনিধিরা ছিলেন রাষ্ট্রপতি রুজভেল্ট, প্রধানমন্ত্রী চার্চিল এবং সেক্রেটারি জেনারেল স্তালিন

সম্মেলনের প্রধান লক্ষ্য ছিল যুদ্ধ-পরবর্তী ইউরোপ পুনর্গঠন, জাতিসমূহের আত্মনিয়ন্ত্রণাধিকার নিশ্চিত করা এবং সামঞ্জস্যপূর্ণ শান্তি ব্যবস্থা গঠন করা। ইয়াল্টা সম্মেলন ছিল “বিগ থ্রি”-এর তিন প্রধান যুদ্ধকালীন সম্মেলনের মধ্যে দ্বিতীয়, যেখানে তেহরান সম্মেলনের পর এবং পটসডাম সম্মেলনের আগে এটি অনুষ্ঠিত হয়।

ইয়াল্টা সম্মেলনঃ বর্তমান ইউক্রেনের ইয়াল্টায় ৪- ১১ ফেব্রুয়ারি ১৯৪৫ শীর্ষ তিন নেতা রুজভেল্ট , চার্চিল এবং স্ট্যালিন দ্বিতীয় শীর্ষ সম্মেলনে মিলিত হন। এ সম্মেলনে ৫টি স্থায়ী সদস্যকে 'ভেটো ক্ষমতা' প্রদান করা হয় এবং এপ্রিল ১৯৪৫ মিত্রশক্তি সানফ্রান্সিসকোতে বৈঠকে মিলিত হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সম্মেলন ‘ক্রিমিয়া সম্মেলন’ নামেও পরিচিত ।

Content added By
  • UNCHE-United Nations Conference on the Human Environment.
  • স্টকহোম সামিট বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন হিসেবে পরিচিত।
  • সম্মেলনের স্থান- স্টকহোম, সুইডেন।
  • সময়কাল - ৫-১৬ জুন, ১৯৭২ সাল।
  •  সদর দপ্তর- স্টকহোম (সুইডেন)।
  • প্রতিষ্ঠা- ১৯৭২ সালে।

 

Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্যা হিউম্যান এনভায়রনমেন্ট (United Nations Conference on the Human Environment)
ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্যা হিউম্যান ইকোলজি (United Nations Conference on the Human Ecology)
ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্যা হ্যাবিটেট এনভায়রনমেন্ট (United Nations Conference on the Habitat Environment)
ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্যা হ্যাবিটেট ইকোলজি (United Nations Conference on the Habitat Ecology)
  • UNCED-United Nations Conference on Environment and Development.
  • সময়কাল- ৩-১৪ জুন, ১৯৯২ সাল। 
  • অন্য নাম- 'Rio conference' বা ‘Earth Summit ’
  • সম্মেলনস্থল- রিও ডি জেনেরিও, ব্রাজিল।
  • এই সম্মেলনের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠা করা হয়- UNFCCC.
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

Promotion

Are you sure to start over?

Loading...