"অনিক্কসাবো"তি ইমং ধম্মদেসনং সথা জেতবনে বিহরস্তো রাজগহে দেবদত্তস কাসাবলাভং আরম্ভ কথেসি।
একস্মিং সমযে দ্বে অগ্গসাবকা পঞ্চসতে পঞ্চসতে অত্তনো পরিবারে আদায সথারং আপুচ্ছিত্বা জেতবনতো রাজগহং অগমংসু। রাজগহবাসিনো দ্বেপি তযোপি বহুপি একতো হুত্বা আগন্তুক দানং অদংসু। অথেক দিবসং আযমা সারিপুত্তো অনুমোদনং করোন্তো "উপাসকা, একো সযং দানং দেতি পরং ন সমাদপেতি সো নিব্বত্ত নিষ্কন্তুষ্ঠানে ভোগসম্পদং লভতি, নো পরিবার সম্পদং।"
"একো পরং সমাদপেতি সযং ন দেতি, সো নিব্বত্ত নিব্বত্তষ্ঠানে পরিবার সম্পদং লভতি; নো ভোগসম্পদং। একো সযম্পি ন দেতি পরম্পি ন সমাদপেতি সো নিব্বত্তঠানে কঞ্জিকমত্তম্পি কুচ্ছিপূরং ন লভতি; অনাথো হোতি নিষ্পচ্চযো। একো সযম্পি দেতি পরম্পি সমাদপেতি সো নিব্বত্ত নিব্বত্তঠানে অত্তভাবসতেপি অত্তভাব সহস্রেপি অত্তভাব সত সহস্রেম্পি ভোগসম্পদং চেব পরিবারসম্পদঞ্চ লভতী"তি এবং ধম্মং দেসেসি।
তমকো পণ্ডিতপুরিসো সুত্বা "অচ্ছরিযা বত ভো ধম্মদেসনা, সুকারণং কথিতং, মযা ইমাসং দ্বিন্নং সম্পত্তিনং নিম্ফাদকং কম্পং কাতুং বট্টতী"তি চিন্তেত্বা "ভন্তে, যে মযহং ভিক্সং গণথা"তি থেরং নিমস্তেসি।
"কিত্তকেহি তে ভিগৃহি অথো উপাসকা"তি?
"কিত্তকা পন বো ভন্তে, পরিবারা"তি?
"সহসমত্তা উপাসকা"তি।
"সব্বে'ব সন্ধিং যে ভিক্সং গণহথ ভন্তে "তি।
থেরো অধিবাসেসি, উপাসকো নগরবীথিযং চরন্তো- "অম্প, তাত, মযা ভিষ্ণুসহসসং নিমন্তিতং, তুমহে কিত্তকানং ভিক্ষুনং ভিক্সং দাতুং সন্ধিস্থ, তুমহে কিত্তকানং "তি সমাদপেসি। মনুস্সা অত্তনো অত্তনো পহোনকনিযামেন "মযং দসন্নং দস্সাম।"- "মযং বীসতিযা"- "মযং সতস্না"তি আহংসু। উপাসকো- "তেন হি একস্মিং ঠানে সমাগমং কত্বা একতোব পচিসাম, সব্বে তিল তণ্ডুল সম্পি ফাণিতাদীনি সমাহরথা"তি একঠানে সমারাপেসি।
অথস একো কুটুম্বিকো সতসহস্রধ্বনিকং গন্ধকাসাব বথং দত্বা "সচে তে দানবট্টং পন নম্পহোতি ইদং বিস্সজ্জেত্বা যদূনং তং পুরেয্যাসি। সচে পহোতি যস্সিচ্ছসি তস্ ভিঞ্চুনো দদেয্যাসী"তি আহ। তত্স সব্বং দানবট্টং পহোসি, কিঞ্চি, উনং, নাহোসি। সো মনুসে পুচ্ছি "ইদং অয্যা, কাসাবং একেন কুটুম্বিকেন এবং নাম বত্বা দিন্নং, অতিরেকং জাতং, কস নং দেমা"তি? একচ্চে "সারিপুত্তত্থেরস্সা"তি আহংসু। একচ্চে "থেরো সসম্পাক সমযে আগত্ত্বা গমনসীলো, দেবদত্তো অমহাকং মঙ্গলামঙ্গলেসু সহাযো, উদকমণিকো বিষ নিচ্চস্পতিট্টিতো, তস্স তং দেমা"তি আহংসু। সম্বহ্রলিকায কথাযাপি "দেবদত্তস দাতব্বং"তি বত্তারো বহুতরা অহেসুং। অত্থনং দেবদত্তস্স অদংসু। সো তং ছিন্দিতা সংবিদহিতা রজিত্বা নিবাসেত্বা পারুপিত্বা বিচরতি। তং দিষা "নযিদং দেবদত্তস অনুচ্ছবিকং, সারিপুত্তথেরস অনুচ্ছবিকং দেবদত্তো অত্তনো অননুচ্ছবিকং নিবাসেত্বা পারুপিত্বা বিচরতী"তি বদিংসু।
অথকো দিসাবাসিকো ভিকন্তু রাজগহা সাবত্থিং গত্ত্বা সথারং বন্দিত্বা কতপটিসন্ধারো সথারো দ্বিন্নং অগ্গসাবকানং ফাসু বিহারং পুচ্ছিতো আদিতো পট্ঠায় সব্বং তং পবত্তিং আরোচেসি। সথা- "ন খো ভিষ্ণু, ইদানেবেসো অত্তনো অননুচ্ছবিকং বথং ধারেতি পুব্বেহি ধারেসি যেবা"তি বত্ত্বা অতীতং আহরি:
অতীতে বারাণসিযং ব্রহ্মদত্তে রজ্জং কারেন্তে বারাণসীবাসী একো হথিমারকো হথীং মারেতা মারেত্বা দস্তে চ নখে চ অস্তানি চ ঘনমংসঞ্চ আহরিতা বিক্কিণন্তো জীবকং কম্পেতি।
অথেকসিং অরঞে অনেকসহসা হথী গোচরং গহেত্বা গচ্ছন্তা পচ্চেক বুদ্ধে দিয়া ততো পঠায গচ্ছমানা গমনাগমনকালে জনুকেহি নিপতিতা বন্দিত্বা পঞ্চমন্তি। একদিবসং হথিমারকো তং কিরিযং দিস্তা "অহং ইমে কিচ্ছেন মারেমি, ইমে চ গমনাগমনকালে পচ্চেকবুদ্ধে বদন্তি, কিনুখো দিয়া বন্দন্তী"তি চিন্তেন্তো কাসাবন্তি সল?খেতা মযাপিদানি কাসাবং লম্বং বট্টতী"তি চিন্তেন্তো একস পচ্চেক বুদ্ধস জাতসরং ওরুযহ নহযেন্ত তীরে ঠপিতেসু কাসাবেসু চীবরং থেনেত্বা তেসং হথীনং গমনাগমনমগ্ঙ্গে সত্তিং গহেত্বা সসীসং পারুপিত্বা নিসীদতি। হথী তং দিয়া পচ্চেকবুদ্ধোতি সঞায বন্দিত্বা পক্কমন্তি। সো তেসং সব্বপচ্ছতো গচ্ছন্তং সত্তিযা পহরিত্বা মারেত্বা দত্তাদীনি গহেত্বা সেসং ভূমিযং নিখনিতা গচ্ছতি।
অপরভাগে বোধিসত্তো হথিযোনিযং পটিসদ্ধিং গহেত্বা হথিজেঠো যুথপতি অহোসি। তদাপি সো তথেব করোতি। মহাপুরিসো অত্তনো পরিসায পরিহানিং এত্ত্বা "কুহিং ইমে হথী গতা মন্দা জাতা"তি পুচ্ছিত্বা-
"ন জানাম সামী"তি বুত্তে-
"কুহিঞ্চি গচ্ছন্তা মং অনাপুচ্ছা ন গমিস্সন্তি, পরিপন্থেন ভবিতব্বং "তি চিন্তেত্বা "একস্মিং ঠানে কাসাবং পারুপিত্বা
নিসিন্নস সন্তিকা পরিপন্থেন ভবিতব্বং "তি পরিসঙ্কিত্বা "তং পরিগহিতং বট্টতী"তি সব্বে হথী পুরতো পেসেত্বা সযং পচ্ছতো বিলম্বমানো আগচ্ছতি। সো সেসহথীসু বন্দিত্বা গতেসু মহাপুরিসং আগচ্ছন্তং দিস্বা চীবরং সংহরিত্বা সত্তিং বিস্সজ্জি। মহাপুরিসো সতিং উপঠপেন্তো, আগচ্ছন্তো পচ্ছতো পটিজ়মিত্বা সত্তিং বঞ্চেসি। অথনং "ইমিনা ইমে হথী নাসিতা" গণহিতং পন্থন্দি। ইতরো একং রুক্সং পুরতো কত্বা নিলীষি।
অথনং রুখেন সন্ধিং সোডাষ পরিকখিপিতা গহেত্বা ভূমিযং পোথেস্সামী'তি তেন নীহরিত্বা দসিতং কাসাবং দিষা "সচাহং ইমস্মিং দুসিস্সামি অনেকসহস্রেসু মে বুদ্ধ পচ্চেকবুদ্ধ খীণাসবেসু লজ্জা চ নাম ভিন্না ভবিসতী"তি অধিবাসেত্বা "তযা মে এত্তকা ঞাতকা নাসিতা"তি পুচ্ছি।
"আম সামী"তি বুত্তে-
"কস্মা এবং ভারিযং কম্মমকাসি? অত্তনো অননুচ্ছবিকং বীতরাগানং অনুচ্ছবিকং বথং পরিদহিতা এবরূপং কৰ্ম্মং করোন্তেন ভারিযং তযা কতং"তি এবঞ্চ পন বত্ত্বা উত্তরম্পি নিগ্রহন্তো - অনিক্কসাবো কাসাবং...... স বে কাসাবমরহতী"তি বত্ত্বা "অযুত্তন্তে কতং"তি আহ।
সথা ইমং ধম্মদেসনং আহরিত্বা "তদা হথিমারকো দেবদত্তো অহোসি, তত্স নিগ্গহকো হখিনাগে। অহমেবা"তি জাতকং সমাধানেত্বা"ন ভিক্সবে ইদানেব পুরূেপি দেবদত্তো অত্তনো অননুচ্ছবিকং বথং ধারেসিযেবা "তি বতা ইমা গাথা অভাসি:
"অনিক্কসাবো কাসাবং যো বথং পরিদহেস্সতি,
অপেতা দমসচ্চেন ন সো কাসাবমরহতি।
যো চ বস্তুকসাবস সীলেসু সুসমাহিতো,
উপেতো দমসচ্চেন স বে কাসাবমরহতী"তি।
ছদ্দন্তজাতকেনাপি চ অযমথো দীপেতব্বতি।
তথ - "অনিক্কসাবো"তি কামারাগাদীহি কসাবেহি সকসাবো। পরিদহেস্তী"তি - নিবাসন পারুপন অথারনবসেন- পরিভুঞ্জিস্সতি, পরিদহিসতী"তি পি পাঠো। "অপেতো দমসচ্চেনা "তি - ইন্দ্রিয দমনেন চেব পরমথসচচ পেিকনবচীসচ্চেন চ অপেতো বিযুত্তো পরিচ্চত্তোতি অথো। "ন সো"তি - সো এবরূপো পুগ্গলো কাসাবং - পরিদহিতুং নারহতি।
"বস্তকসাবসসা "তি-চতুহি মগ্গেহি বস্তকসাবো ছড়িসাবো পহীন কসাবো অস্স।
"সিলেস্"তি-চতুপারিসুদ্ধি সীলেসু।
"সুসমাহিতো"তি-সুষ্ঠ সমাহিতো সুঠিতো।
উপেতো"তি-ইন্দ্রিযদমনেন চেব বুত্তস্পকারেন সচ্চেন চ উপগতো। "স বে"তি সো এবরূপো পুগ্গলো, তং গন্ধকাসাববথং অরহতী"তি।
গাথা পরিযোসানে সো দিসাবাসিকো ভিষ্ণু সোতোপন্নো জাতো। অঞেপি বহু সোতাপত্তিফলাদীনি পাপুনিংস'তি। দেসনা মহাজনস সাথিকা অহোসী"তি।
শব্দার্থ
অনিক্কসাবো - কামরাগাদি কলুষযুক্ত; ধম্মদেসনং - ধর্মদেশনা; সথা - শাস্তা, ভগবান; আর - কথাপ্রসঙ্গে অগ্গসাবকা - অগ্রশ্রাবকগণ অত্তনো - নিজেদের; আদায - নিয়ে; আপুচ্ছিত্বা - জিজ্ঞেস করে; অগমংসু - গিয়েছিলেন; দানং অদংসু - দান দিয়েছিলেন; অথেক দিবসং - অতঃপর একদিন; আযুম্মা - আয়ুষ্মান (সম্বোধনার্থে); অনুমোদনং করস্তো - অনুমোদন করতে করতে; সযং দানং দেতি - নিজে দান দেয়; পরং ন সমাদপেতি - অপরকে দানে উৎসাহিত করে না; নিব্বত্ত নিব্বত্তঠানে - যেখানে যেখানে জন্মগ্রহণ করেন; ভোগসম্পদং - ভোগম্পদ; একো - একজন, কেউ: সযম্মি - নিজেও; পরম্পি - অপরকেও; কঞ্জিকমত্তম্পি - পান্তাভাতও; কুচ্ছিপূরং - উদরপূর্ণ; নিষ্পচ্চযো - মন্দভাগ্য; সত সহস্রেপি - সত সহস্রও; দেসেসি - দেশনা করলেন; তমকো সুত্বা - তা শুনে; অচ্চরিযা - আশ্চর্য; কথিতং - বলা হয়েছে; দ্বিন্নং - দুই; নিষ্ফাদকং কম্মং - তেমন কর্ম; কাতুং বট্টতি - করতে হবে; গণহথ - গ্রহণ করুন; নিমস্তেসি - নিমন্ত্রণ করলেন; কিত্তকেহি তে ভি殣হি - কতজন ভিক্ষু; অথো - প্রয়োজন; সব্বেহ'ব - সকলকে; সন্ধিং - সহ।
অধিবাসেসি - সম্মত হলেন; নগরবীথিযং - নগর পথে; চরস্তো - বিচরণ করতে করতে; নিমন্তিতং - নিমন্ত্রণ করা হয়েছে; দাতুং - দিতে; সস্লিথ - সমর্থ হবে; পহোনকনিযামেন - সামর্থ্য অনুসারে; দসন্নং - দশজনকে; দস্সাম - দেব; বীসতিযা - বিশজনকে; একস্মিং ঠানে - একস্থানে; সমাগেমং কত্বা - একত্রিত করে; একতোব পচিস্সাম - একত্রে পাক করব; সব্বে - সকলে; তণ্ডুল চাউল; সম্পি - ঘি; ফাণিতাদীনি - গুড় প্রভৃতি; সমাহরাপেসি - আনয়ন করলেন; একটানে - একস্থানে
অথস - অতঃপর; কুটুম্বিকো - কুটুম্ব, আত্মীয়; সতসহসম্পনিকং - শত সহস্র মূল্যের; গন্ধকাসাব বথং - সুগন্ধ কাষায় বস্ত্র; সচে - যদি; দানবট্টং দানীয় দ্রব্য; নম্পহোতি - কম হয়; বিস্সজেত্বা - বিক্রয় করে; পূরেয্যাসি - পূরণ করবেন; পহোসি - পর্যাপ্ত হল; টনং - কম; নাহোসি - হল না; অয্যা - মহাশয়গণ; ছিন্দিতা - ছিঁড়ে ; সংবিদহিতা - সেলাই করে; নিবাসেত্বা - পরিধান করে; অনুচ্ছবিকং - অনুপযুক্ত; বিচরতি - বিচরণ করছে ; দিসাবাসিকো অন্যস্থানের; বন্দিত্বা - বন্দনা করে; ফাসু বিহারং - কুশল বার্তা; আদিতো পট্ঠায় - প্রথম থেকে; পবত্তিং - বৃত্তান্ত; আরোচেসি - নিবেদন করলেন; ধারেতি - ধারণ করে; হথিমারকো - হস্তীমারক; মারেতা - মেরে; অস্তানি - অস্ত্র; বিক্কিণন্তো - বিক্রয় করে; জীবিকং কম্পেতি - জীবিকা নির্বাহ করে; অরঞে - অরণ্যে; - পচ্চেকবুদ্ধে - পচ্চেক (প্রত্যেক) বুদ্ধকে; জনুকেহি নিপতিত্বা - জানু নত করে; তং কিরিযং - সেই কার্য; বন্দিত্বা পক্কমন্তি - বন্দনা করে চলে যেত; যেনেত্বা - চুরি করে; সসীসং পারুপিত্বা - নিজের মস্তক আবৃত করে; পহরিতা - আঘাত করে; ভূমিযং নিখনিত্বা - ভূমিতে পুতে; পটিসন্ধিং গহেত্বা - জন্মগ্রহণ করে; যুথপতি - দলনেতা; পরিসায় - দল; পরিহানিং - পরিহানি; কোহিং - কোথায়; পরিসঙ্কিতা - আশংকা করে; সতিং উপপেন্তো - সাবধানের সাথে; পান্দি - অগ্রসর হলেন; সোন্ডাষ - শুভ; পরিস্থিপিতা - জড়িয়ে ধরে; ধারেসিযেব - ধারণ করেছিল; অযমথো - আরও; দীপেতব্বো - প্রকাশ করা উচিত; সুটঠিতো - সুস্থিত।
সারমর্ম
ভগবান বুদ্ধ জেতবনে বাস করবার সময় দেবদত্তের উপাখ্যানটি 'কে কাষায় বস্ত্র (চীবর) ধারণের অনুপযুক্ত' এ কথা প্রসঙ্গে বলেছিলেন।
সারিপুত্র ও মহামৌদগল্যায়ন- অগ্রশ্রাবকদ্বয় প্রত্যেকে পাঁচশত শিষ্যসহ রাজগৃহে গিয়েছিলেন। রাজগৃহবাসী সামর্থ্য অনুযায়ী আগন্তুক ভিক্ষুদেরকে ভিক্ষাদান করে। সারিপুত্র স্থবির পুণ্য অনুমোদন করবার সময় দানের সুফল সম্পর্কে ধর্মোপদেশ দেন। যে দান করে অথচ অপরকে উৎসাহিত করে না; তার ভোগসম্পদ লাভ হয়। কিন্তু পরিজন সম্পদ থেকে বঞ্চিত হয়। আর যে নিজে দান করে এবং অন্যকেও দান দিতে বলে তার উভয় সম্পদ লাভ হয়।
এ উপদেশ শুনে এক উপাসক সারিপুত্র স্থবির ও মৌদগল্যায়নসহ সকল ভিক্ষুকে তার গৃহে ভিক্ষা গ্রহণ করতে অনুরোধ করেন। উপাসক তার দানক্রিয়ার কথা রাজগৃহের সবাইকে জানালেন এবং যে যা পারে সেরূপ দান দিতে উৎসাহিত করেন।
কেউ দশজনের, কেউ একশত জনের এমনি করে প্রচুর দানসামগ্রী এল। উপাসক সবাইকে একত্রিত করে এক জায়গায় রান্না করালেন। তাঁর এক আত্মীয় এক লক্ষ টাকা মূল্যের কাষায় বস্ত্র দান দিয়ে উপাসককে বললেন, 'যদি দানীয় জিনিষের অভাব হয় তাহলে এটা বিক্রি করবেন। আর সংকুলান হলে যে ভিক্ষু ইচ্ছা করেন তাঁকে দেবেন।' দানসামগ্রী বেশি হওয়ায় সেটা বিক্রি করার দরকার হল না। কোনো কোনো উপাসক চীবরখানি সারিপুত্র স্থবিরকে দিতে বললেন। আবার কেউ দেবদত্তকে দিতে বললেন। অধিকাংশ উপাসক দেবদত্তকে দিতে বলায় তাঁকে দেওয়া হল।
দেবদত্ত চীবরখানি পরিধান করে বিচরণ করবার সময় অনেকে মন্তব্য করলেন, চীবরখানি দেবদত্তের যোগ্য নয়, সারিপুত্র স্থবিরেরই যোগ্য। একজন ভিক্ষু বুদ্ধ দর্শনে শ্রাবস্তী গিয়েছিলেন। শাস্তা অগ্রশ্রাবকদ্বয়ের কুশল জিজ্ঞেস করলেন। তিনি এ ঘটনা বিস্তারিত জানালেন। বুদ্ধ বললেন, দেবদত্ত শুধু বর্তমান জন্মে অযোগ্য বস্ত্র পরিধান করছে না পূর্বেও করেছিল। এ বলে শাস্তা তার অতীতের কথা বলতে লাগলেন।
সুদূর অতীতে দেবদত্ত বারাণসীতে জন্মগ্রহণ করে হস্তী মেরে জীবিকা-নির্বাহ করত। সেই সময় বোধিসত্ত্ব হস্তীকূলে জন্ম নিয়ে বহু হস্তীর দলপতি হয়েছিলেন। দলসহ বিচরণ করবার সময় এক পচ্চেক বৃদ্ধকে দেখে হস্তীরাজ নতজানু হয়ে বন্দনা করলেন। হস্তিব্যাধ তা দেখে চীবর পরিধান করে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকত। হস্তীরা তাকে বন্দনা করে চলে যেত। ব্যাধ শেষের হস্তীকে মেরে নিয়ে যেত। এভাবে দলের হাতি কমে যেতে দেখে বোধিসত্ত্ব চিন্তা করলেন। একদিন তিনি সকলের পেছনে রইলেন। অন্যান্য হাতি ভিক্ষু বেশধারী হস্তিমারককে কন্দনা করে এগিয়ে যাচ্ছিল। শেষে বোধিসত্ত্বের প্রতি অসূত্র নিক্ষেপ করল। মহাসত্ত্ব সাবধানে পিছু হটে আত্মরক্ষা করলেন। পরে তিনি শুণ্ডের দ্বারা হস্তী মারককে বৃক্ষের সাথে জড়িয়ে মেরে ফেলতে চাইল। কিন্তু কাষায় বত্র থাকাতে তাকে মারল না। তার এরূপ গুরুতর কার্য করার জন্য ভর্ৎসনা করলেন। সেই হস্তীমারকই ছিলেন দেবদত্ত।
বুদ্ধ ভিক্ষুসংঘকে দেবদত্তের অযোগ্য কাষায় বসত্র ধারণ করার জন্য নিম্নের দুটি গাথা ভাষণ করেছিলেন যার বাংলা অনুবাদ নিম্নে দেওয়া হলঃ
১। যে কামরাগাদি কলুষযুক্ত হয়ে গৈরিক বসন ধারণ করে, অথচ সত্য ও দমগুণ থাকে না সে গৈরিক বসনের অনুপযুক্ত।
২। যিনি কলুষমুক্ত, শীলে সুপ্রতিষ্ঠিত, সংযত ও সত্যপরায়ণ তিনিই গৈরিক বসন ধারণের উপযুক্ত।
টীকা
দেবদত্ত
দেবদত্ত ছিলেন দেবদহ নগরের কোলিয়রাজ অঞ্জনের নাতি। পিতার নাম সুপ্রবুদ্ধ। যশোধরার খুড়তুত ভাই। তিনিও ভদ্রিয়, আনন্দ, উপালি, অনিরুদ্ধ প্রভৃতির সঙ্গে প্রব্রজ্যা গ্রহণ করেছিলেন। তিনি ঋদ্ধিবলে সাধারণ মানুষকে ভুলিয়ে রাখতেন। বুদ্ধের ঘোর বিরোধী ছিলেন। তিনি প্রথমে মগধরাজ অজাতশত্রুকে নিজের পক্ষে এনেছিলেন। বুদ্ধ রাজগৃহের গৃধকুট পর্বতে অবস্থানের সময় তাঁকে হত্যার জন্য দেবদত্ত প্রস্তরখণ্ড নিক্ষেপ করেছিলেন। তাতেও সফলতা লাভ করতে না পেরে রাজা অজাতশত্রুর সহায়তায় নালাগিরি নামক মদমত্ত হস্তি লেলিয়ে দিয়েছিলেন। তারপর তাঁর অনুগত ভিক্ষুদের নিয়ে পাঁচটি নিয়ম বিধিবদ্ধ করতে চেয়েছিলেন। বুদ্ধ সঙ্ঘের ক্ষতিকর সেই পাঁচটি নিয়ম বিধিবদ্ধ করেননি। ফলে সংঘভেদ করে পাঁচশত অনুগত ভিক্ষু নিয়ে গয়াশীর্ষ নামক পর্বতে চলে যান। সংঘভেদ গুরুতর অপরাধ। মৃত্যুর পূর্বে দেবদত্ত দুরারোগ্য রোগে আক্রান্ত হন। তিনি নিজের ভুল বুঝতে পেরে বুদ্ধের নিকট ক্ষমাভিক্ষা প্রার্থনা করার জন্য গয়াশীর্ষ পর্বত থেকে জেতবন অভিমুখে যাত্রা করেন। শ্রাবস্তীর জেতবনের নিকটবর্তী পুকুরে স্নান ও জল পান করার জন্য মঞ্চ থেকে অবতরণ করলে পৃথিবী দ্বিধা বিভক্ত হয়ে দেবদত্ত মৃত্যুবরণ করে নরকে গমন করেন ।
ধম্মপদঠকথা
এটি বিরাট গ্রন্থ। ধর্মপদের মূল গ্রন্থের অর্থকথা হিসেবে স্বীকৃত। এর অন্তর্গত ৪২৩টি গাথারই অঠকথা রচিত হয়েছে এবং ২৬টি বর্গে বিভক্ত। ধম্মপদঠকথার প্রত্যেক গল্পকে গঠন পদ্ধতি অনুসারে আটভাগে বিভক্ত করা যায়। যেমন-১. মূলগাথা যার ওপর ভিত্তি করে গল্পটি রচিত; ২. যাকে উপলক্ষ করে গল্পটি বলা হয়েছে; ৩. বর্তমান গল্প বা পচ্চুপন্ন বন্ধু; ৪. ঘটনার অবতারণাসূচক গাথা; ৫. প্রত্যেক গাথার বিস্তৃত ব্যাখ্যা; ৬. ধর্মদেশনার ফল; ৭. অতীত কাহিনী ও ৮. পাত্র-পাত্রী পরিচিতি ।
বলতে গেলে জাতকের পাঁচটি অংশের মতই মনে হয়। জাতক ও ধম্মপদঠকথার পার্থক্য এই যে, জাতকের গল্পে বুদ্ধের পূর্বজন্মের কাহিনী বলাই মুখ্য উদ্দেশ্য। কিন্তু ধম্মপদঠকথায় শ্রাবক বা বুদ্ধশিষ্যদের পূর্বজীবনের কাহিনীই বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। এজন্য এটিকে অপদানের সমপর্যায় বলা যায়। তখনকার ভারতের রাজনীতি, সমাজনীতি, ধর্মনীতি, গল্প, উপন্যাস প্রভৃতির উপাদান হিসেবে ধম্মপদঠকথার গুরুত্ব অপরিসীম।
"ইধ নন্দতী" তি ইমং ধম্মদেসনং সথা জেতবনে বিহরন্তো সুমনাদেবীং আরম্ভ কথেসি।
সাবথিযং হি দেবসিকং অনাথপিন্ডিকস গেহে হে ভিষ্ণুসহস্সানি ভুঞ্জপ্তি। তথা বিসাখায মহাউপাসিকায়। সাবথিযং চ যো যো দানং দাতুকামো হোতি সো সো তেসং উভিন্নং ওকাসং লভিত্বাব করোতি। কিং ধারণা? তুস্কাং দানগ্গং অনাথপিন্ডিকো বা বিসাখা বা আগতা"তি পুচ্ছিত্বা "নাগতা"তি বুত্তে সতসহস্সং বিস্সজ্জেতা কতদানম্পি "কিং দানং নামেতং" তি গরহন্তি। উভোপি তে ভিক্ষুসঙ্ঘস্স রুচিং চ অনুচ্ছবিক-কিচ্চানি চ অতিবিয জানন্তি।
তেসু বিচারেন্তেসু ভিষ্ণু চিত্তরূপং ভুঞ্জতি, তস্মা সব্বে দানং দাতুকামা তে গহেত্বাব গচ্ছস্তি। ইতি তে অত্তনো ঘরে ভিক্স পরিবিসিতং ন লভন্তি। ততো বিসাখা-"কো নু খো মম ঠানে ঠত্বা ভিষ্ণুসঞ্জং পরিবিসিস্সতী"তি উপধারেস্তী পুত্তস ধীতরং দিয়া তং অত্তনো ঠানে ঠপেসি। সা তত্সা নিবেসনে ভিক্ষুসধ্বং পরিবিসতি। অনাথপিন্ডিকোপি মহাসুভদ্দং নাম জেঠধীতরং ঠপেসি। সা ভিষ্ণুনং বেয্যাবচ্চং করোস্তী', ধম্মং সুণস্তী' সোতাপন্না হুত্বা পতিকুলং অগমাসি। ততো চুল? সুভদ্দং ঠপোসি। সাপি তথেব করোন্তী, সোতাপন্না হুত্বা পতিকুলং গতা।
অথ সুমনাদেবীং নাম কণিষ্ঠ ধীতরং ঠপেসি। সা পন সকদাগামিফলং পড়া কুমরিকাব হতা তথারূপেন অফাসুখেন আতুরা আহারুপচ্ছেদং কত্বা পিতরং দঠুকামা হ্রত্বা পক্কোসাপেসি। সো একস্মিং দানম্নে তত্সা সাসনং সুত্বাব আগস্তা "কিং অম্ম সুমনে"?- তি আহ।
সাপি নং আহ- "কিং তাত কণিষ্ঠভাতিকা"তি?
"বিস্পলপসি অম্মা"তি? "ন বিস্পলপামি কনিষ্ঠভাতিকা"তি। "ভাষসি অম্মা"তি? "ন ভাষামি কণিষ্ঠভাতিকা"তি।
এত্তকং বতাযেব পন সা কালমকাসি। সো সোতাপন্নোপি সমানো সেট্টিধীতরি উত্পন্নসোকং অধিবাসেতুং অসক্কোন্তো ধীতু সরীরকিচ্চং কারেত্বা রোদন্তো সথু সন্তিকং গত্ত্বা "কিং পহপতি, দুখি দুম্মনো অসুমুখো রুদমানো উপাগতোসী" তি বুত্তে-
"ধীতা মে ভন্তে। সুমনাদেবী কালকতা "তি আহ।
"অথ কমা সোচসি? ননু সব্বেসং একংসিকং মরণং "তি?
"জানামেতং ভন্তে, এবরূপা পন মে হিরোত্তস্পসম্পন্না ধীতা, সা মরণকালে সতিং পচচুপঠাপেতুং অসক্কোন্তী বিপলপমানা মতাতি মে অনস্পকং দোমনস্সং উপজ্জতী"তি।
কিং পন তায কথিতং মহাসেট্টী" তি?
অহং তং ভন্তে, অম্ম সুমনে'তি আমন্তেসিং, অথ মং আহ'কিং তাত কণিষ্ঠ ভাতিকা" তি? ততো বিষ্পলপসি অম্মা" তি?
"ন বিপলপামি কণিষ্ঠভাতিকা" তি। ভাষাসি অম্মা" তি?
"ন বিষ্পলপামি কণিষ্ঠভাতিকা"তি ভাষাসি অম্মা"তি।
"ন ভাযামি কণিষ্ঠভাতিকা" তি। এত্তকং বড়া কালমকাসী"তি।
অথনং ভগবা আহ- "ন তে মহাসেটি ধীতা বিপলপতী"তি।
"অথ কস্মা এবমাহা"তি?
"কণিষ্ঠত্তাযেব, ধীতা হি তে গহপতি মগফলেহি তযা মহল্লিকা, ত্বং হি সোতাপন্নো, ধীতা পন তে সকদাগামিনী; সা মগফলেহি মহল্লিকত্তা এবমাহা"তি।
"এবং ভন্তে"তি?
"এবং গহপতী"তি।
"ইদানিং কুহি নিব্বত্তা ভন্তে "তি?
তুসিতভবনে গহপতী" তি বুত্তে-
"ভন্তে মম ধীতা ইধ ঞাতকানং অন্তরে নন্দীমানা বিচরিত্বা ইতো গন্থাপি নন্দনঠানেষেব নিরুত্তা"তি?
অথনং সথা - "আম গহপতি, অস্পমত্তা নাম গহঠা বা পব্বজিতা বা ইধলোকে চ পরলোকে চ নন্দতি যেবা"তি বড়া
ইমং গাথমাহ:
"ইধ নন্দতি পেচ্চ নন্দতি কতপুঞো উভযথ নন্দতি, পুঞষ্মে কতন্তি নন্দতি ভিয্যো নন্দতি সুগ্গতিং গতো" তি।
তথ- "ইধা" তি– ইধলোকে কম্মনন্দনেন নন্দতি।
"পেচ্চা"তি পরলোকে বিপাক নন্দনেন নন্দতি।
"কতপুঞো"তি নানস্পকারস পুঞস কত্তা।
"উভযথা"তি ইধ কতং মে কুসলং, অকতং পাপত্তি নন্দতি; পরথ বিপাকং অনুভবন্তো নন্দতি।
"পুঞ্জন্মে” তি-ইধ নন্দতো পন পুঞ্জন্মে কতন্তি সোমনসমত্তকেন বা কম্মনন্দনং উপাদায নন্দতি।
"ভীযো"তি-বিপাক নন্দনেন পন সুগতিং গতো সত্তপঞাস বসকোটিযো সঠিঞ্চ বসতহসানি দিব্বসম্পত্তিং অনুভবন্তো তুসিতপুরে অতিবিয নন্দতী"তি।
গাথা পরিযোসানে বহু সোতাপন্নদযো অহেসুং। মহাজনস সাথিকা ধম্মদেসনা জাতা'তি।
শব্দার্থ
নন্দতি - নন্দিত হয়; বিহরস্তো - অবস্থান করবার সময়; যে ভিষ্ণু সহস্সানি - দুই হাজার ভিক্ষু; ভুঞ্জতি - ভোজন করেন; গেহে - গৃহে; সাবথিযং - শ্রাবস্তীতে; দাতুকামো - দিতে ইচ্ছা করা; তেসং উভিন্নং - তাদের দুজনের; কিং - কারণা কী কারণ; দানগং - দানকার্য; নাগতা - আসেন নি; পুচ্ছিত্বা - জিজ্ঞেস করে; রুচিং - অভিরুচি, গরহস্তি - উপহাস করে; অনুচ্চবিক কিচ্চানি - অনুরূপ কাজ; অতিবিষ - অত্যন্ত; দুদ্ধি দুম্মনো - দুঃখিত মনে; বুদমানো - কাঁদতে কাঁদতে; অগ্গ্নমুখো - অগ্রমুখে; বিচরেন্তেসু - বিচরণ করেন; চিত্তরূপং - যথারুচি; তস্মা - তাই; গহেত্বাব - ইচ্ছায়; পরিবিসিতং - পরিবেশন করতে; উপধারেস্তি - উপযুক্ত মনে করে; ঠপেসি - নিযুক্ত করলেন; নিবেসনে - ঘরে; জেট্টদ্বীতরং - জ্যেষ্ঠ কন্যা; বেষ্যাবচ্চং - পরিচর্যা; পতিকূলং - স্বামীর গৃহে; সাপি - তিনিও; তথেব - সেরূপ; সোতাপন্না - স্রোতাপন্ন; কণিষ্ঠ - ছোট; পড়া - প্রাপ্ত হয়ে, লাভ করে; আতুরা - রোগ; আহারুপচ্ছেদং - আহারে অনিচ্ছা; দঠকামা - দেখতে ইচ্ছা; পক্কোসাপেসি - ডেকে পাঠালেন; অম্মা - মা (সম্বোধনার্থে); ন বিষ্পলপামি - প্রলাপ বকছি না; ভাযসি - ভয় পাচ্ছ; এত্তকং - এতদূর; উম্পন্নসোকং - উৎপন্ন শোক; অধিবাসেতুং - সম্বরণ করতে অনুমোদন করতে; অসক্কোন্তো - অসমর্থ হয়ে; সরীরকিচ্চং - অন্ত্যেষ্টিক্রিয়া, শেষকৃত্য; সন্তিকং - নিকটে; গহপতি - গৃহপতি; উপাগতোসি - আসছে; কালকতা - মারা গেছে; কস্মা - কেন; সোচসি - অনুশোচনা করছ; একংসিকং - একান্ত; জানামেতং - তা তো জানি; হিরোত্তসম্পন্না - লজ্জাশীলা; সতিং পজুপঠাপেতুং - স্মৃতি ঠিক রাখতে: মহাসেঠী -মহাশ্রেষ্ঠী, অত্যন্ত ধনশালী ব্যক্তি; ভাতিকা - ভ্রাতা; কণিষ্ঠত্তাষেব - কনিষ্ঠ বলে; মহল্লিকা - বড়, বৃদ্ধ ।
মর্মার্থ
শ্রাবস্তীতে অনাথপিণ্ডিক ও মহা-উপাসিকা বিশাখা প্রত্যেকের ঘরে দৈনিক দুই হাজার ভিক্ষুকে ভোজন করাতেন। শ্রাবস্তীতে যাঁরা দান দিতেন তাঁরাও অনাথপিণ্ডিক ও বিশাখার সময় নিয়ে দানকার্য করতেন। কারণ, তাঁরা দুজন দানকার্যে উপস্থিত থাকলে ভিক্ষুসংঘ পরিতৃপ্ত সহকারে ভোজন করতেন এবং দাতারাও আনন্দ পেতেন। সেই কারণে তাঁদের দুজনের গৃহে তাঁরা ভিক্ষুসংঘকে খাদ্যভোজ্য পরিবেশন করতে পারতেন না। অন্যদের দানক্রিয়ায় অধিকাংশ সময় ব্যস্ত থাকতেন।
ভিক্ষুসংঘের পরিচর্যার সুবিধার্থে বিশাখা তাঁর পুত্রের কন্যাকে উপযুক্ত মনে করে ভিক্ষুসংঘকে পরিবেশন করার জন্য নিযুক্ত করলেন। অনাথপিডিকও তাঁর মেয়ে মহাসুভদ্রাকে নিযুক্ত করলেন। মহাসুভদ্রা ধর্মকথা শুনে স্রোতাপত্তি ফল লাভকরলেন এবং পরে স্বামীর ঘরে চলে গেলেন। তারপর ছোটমেয়ে সুভদ্রার ওপর কাজের ভার দিলেন। তিনিও বিয়ের পর শ্বশুরালয়ে স্বামীর ঘর করতে লাগলেন। ফলে সর্বকনিষ্ঠ মেয়ে সুমনাদেবীকে এ কাজে নিযুক্ত করলেন। তিনি সকৃদাগামী ফল লাভ করেন এবং কুমারী অবস্থাতেই ছিলেন।
এ সময় তাঁর রোগ হয়। রোগে জীর্ণ-শীর্ণ হয়ে যান। মৃত্যুকাল আসন্ন দেখে পিতাকে সংবাদ দিলেন। তখন অনাথপিণ্ডিক ছিলেন অন্য নিমন্ত্রণ-গৃহে। তিনি মেয়ের রোগসংবাদ শুনেই চলে এলেন। এসে মেয়েকে তার অবস্থার কথা জিজ্ঞেস করলেন। তাঁদের কথোপকথনে মেয়ে পিতাকে 'কনিষ্ঠ ভ্রাতা' সম্বোধন করলেন। পিতা মনে করলেন, মেয়ে যেন তার সাথে প্রলাপ বকছে। ভয় পেয়েছে কিনা পিতা তার জন্য চিন্তিত হলেন। কিন্তু মেয়ে ভয় পায়নি বলে পিতাকে জানিয়ে দিল। এতদূর বলেই সুমনা দেবীর মৃত্যু হল। শ্রেষ্ঠী স্রোতাপন্ন হলেও মেয়ের মৃত্যু শোক সম্বরণ করতে পারলেন না। মেয়ের শেষকৃত্য সমাপন করে তিনি কাঁদতে কাঁদতে ভগবান বুদ্ধের নিকট উপস্থিত হলেন। বুদ্ধ অনাথপিণ্ডিকের দুঃখিত মন দেখে তার কারণ জিজ্ঞেস করেন। শ্রেষ্ঠী তাঁর মেয়ে সুমনাদেবীর মৃত্যুর সংবাদ দিলেন। 'সকলের মৃত্যু অনিবার্য' এ বিষয় স্মৃতি করবার জন্য বুদ্ধ শ্রেষ্ঠীকে উপদেশ দিয়ে সংযত করলেন। মৃত্যুকালে সুমনাদেবী পিতাকে 'কনিষ্ঠ ভ্রাতা' সম্বোধন করাতে তা তিনি বুদ্ধকে নিবেদন করলেন এবং পুণ্যবতী মেয়ের মৃত্যুক্ষণ কিরূপ হবে তা নিয়ে ভাবিত হয়ে বুদ্ধকে জানালেন।
বুদ্ধ প্রত্যুত্তরে বললেন, সুমনাদেবী আনন্দময় স্থান তুষিত ভবনে উৎপন্ন হয়েছে। মৃত্যুকালে সে প্রলাপ বকে নি। শ্রেষ্ঠী স্রোতাপত্তি ফললাভী এবং মেয়ে সকৃদাগামিনী বলে সে মার্গফলের দ্বারা বড় বলে এরূপ বলেছে। এ কথা প্রসঙ্গে বুদ্ধ যে গাথাটি বলেছিলেন তার বাংলা অনুবাদ নিচে দেওয়া হলঃ
কৃতপুণ্য ব্যক্তি ইহলোকে ও পরলোকে উভয়েই আনন্দিত হন।
আমার দ্বারা পুণ্যকর্ম করা হয়েছে, এটা স্মরণ করে তিনি আনন্দিত হন
এবং সুগতিপ্রাপ্ত হয়ে তিনি আরও পরমানন্দ লাভ করেন।
টীকা
অনাথপিণ্ডিক
তিনি বুদ্ধের সময়ে শ্রাবস্তীতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম সুমন শ্রেষ্ঠী। অনাথপিডিকের বাল্য নাম ছিল সুদত্ত। পিতার মৃত্যুর পর তিনি শ্রেষ্ঠীপদ লাভ করে অনেক ধন-সম্পদের অধিকারী হন। তিনি অত্যন্ত দানশীল ছিলেন। অনাথ-আতুর তাঁর গৃহ থেকে ফিরে যেত না। সেজন্য তাঁকে 'অনাথপিডিক' বলা হত। তিনি এ নামেই সমধিক খ্যাত। তিনি বুদ্ধের পরম ভক্ত ছিলেন। বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক হিসেবে অনেক অবদান রেখেছেন। শ্রাবস্তীর জেতবন বিহার তাঁরই দান। এ বিহার নির্মাণ করার জন্য তিনি আঠার কোটি টাকা স্বর্ণমুদ্রা ব্যয় করেছিলেন। এ বিহারেই বুদ্ধ উনিশ বর্ষা অতিবাহিত করেছিলেন।
সুমনাদেবী
তিনি শ্রাবস্তীতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ছিল সুদত্ত যিনি অনাথপিডিক নামে খ্যাতি লাভ করেছিলেন। পিতার সর্বকনিষ্ঠা কন্যা বলে তাঁকে পরিবারের সবাই আদর করত। তিনি অবিবাহিতা ছিলেন। ভিক্ষুসঙ্ঘের ধর্মদেশনা শ্রবণকালে সকৃদাগামী ফল লাভ করেন। সর্বদা ভিক্ষুসঙ্ঘের পরিচর্যা করতেন। মৃত্যুর পর তুষিত স্বর্গে উৎপন্ন হন।
ক. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
১। দেবদত্ত বন্ধু (১) এর সারমর্ম তোমার নিজের ভাষায় লেখ।
২। দেবদত্তের পূর্বজন্ম বৃত্তান্ত সংক্ষেপে বর্ণনা কর।
৩। দেবদত্তের উপাখ্যানের আলোকে তাঁর চরিত্র বিশ্লেষণ কর।
৪। 'সুমনাদেবীযা বন্ধু'র বিষয়বস্তু সংক্ষেপে লেখ।
৫। সুমনাদেবী কে ছিলেন? পিতার সঙ্গে তাঁর কথোপকথনের বর্ণনা দাও।
৬। ধম্মপদঠকথা'র সংক্ষিপ্ত পরিচিতি দাও।
খ. সংক্ষেপে উত্তর লেখ:
১। দেবদত্ত কে ছিলেন? তাঁর স্বভাব কীরূপ ছিল?
২। শ্রাবস্তীর লোকেরা কীভাবে দানকার্য সম্পন্ন করতো? সেই দানকার্যে অনাথপিন্ডিক ও বিশাখার ভূমিকা কীরূপ ছিল?
৩। সুমনাদেবীর মৃত্যুর দৃশ্যটি সংক্ষেপে বল।
৪। নিচের গাথাটির বাংলা অনুবাদ কর:
'যো চ বস্তকসাবস্স সীলেসু সুসমাহিতা,
উপেতো দমসচ্চেনসবেকাসাবমরহতী 'তি'।
৫। সংক্ষিপ্ত টীকা লেখ:
অনাথপিডিক শ্রেষ্ঠী, মহাউপাসিকা বিশাখা।
৬। "অনিক্কসাবো"তি এই ধর্মদেশনা বুদ্ধ কোথায়, কাকে এবং কী উদ্দেশ্যে বলেছিলেন?
গ. শূন্যস্থান পূরণ কর:
সাবথিযং হি _______ অনাথপিডিকস গেহে দ্বে ভিষ্ণুসহসানি _________ তথা বিসাখায _______ । সাবত্থিযং চ যো যো দানং __________ হোতি সো। সো তেসং উভিন্নং ______ লভিত্বাব করোতি।
ঘ. সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দাও:
১। দেবদত্তের উপাখ্যানটি বুদ্ধ কোথায় দেশনা করেছিলেন?
ক. রাজগৃহে
খ. সারনাথে
গ. বেনুবনে
ঘ. জেতবনে
২। যে দান করে অথচ অপরকে উৎসাহিত করে না, তার শুধু কী লাভ হয়?
ক. ভোগসম্পদ
খ. পরিজনসম্পদ
গ. উভয়সম্পদ
ঘ. মিত্রসম্পদ
৩। পূর্বজন্মে দেবদত্ত বারাণসীতে জন্মগ্রহণ করে কিসের দ্বারা জীবিকা নির্বাহ করতেন?
ক. মাছ ধরে
খ. পাখি শিকার করে
গ. ব্যবসা করে
ঘ. হস্তী মেরে
৪। তখন হস্তীর দলপতি কে ছিলেন?
ক. আনন্দ
খ. দেবদত্ত
গ. বোধিসত্ত্ব
ঘ. মহাকাশ্যপ
৫। 'নিষ্পচ্চযো' শব্দের অর্থ কী?
ক. সৌভাগ্য
খ. মন্দভাগ্য
গ. দুর্ভাগ্য
ঘ. হতভাগ্য
৬। 'বেয্যাবচ্চং' শব্দের বাংলা কী?
ক. বোধিচর্চা
খ. পরিচর্যা
গ. পরচর্চা
ঘ. জ্ঞানচর্চা
৭। মহাউপাসিকা বিশাখা দৈনিক কত হাজার ভিক্ষুকে ভোজন করাতেন?
ক. এক হাজার
খ. দুই হাজার
গ. তিন হাজার
ঘ. চার হাজার
৮। অনাথপিণ্ডিক শ্রেষ্ঠীর আসল নাম কী?
ক. সুদত্ত
খ. জিনদত্ত
গ. জয়দত্ত
ঘ. সোমদত্ত