বিভক্তিভেদ (Case endings)
যার দ্বারা কারক সম্পর্কে নিশ্চিত হওয়া যায় তাকে বিভক্তি বলে। বিভক্তি দ্বারা কারকের পার্থক্য নির্ণয় করা যায়। কিন্তু কারক ও বিভক্তি এক নয়। একই বিভক্তি বিভিন্ন কারকে ব্যবহার করা যায়। তার ফলে কারকের পরিবর্তন হয় না। বিভক্তি সাত প্রকার: যথা- প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমী।
প্রথমা বিভক্তি (পঠমা বিভত্তি)
১। লিঙ্গথে পঠমা- লিঙ্গার্থে শব্দের উত্তর প্রথমা বিভক্তি হয়। যথা- বুদ্ধ, কঞঞা (কন্যা); ফলং।
২। কত্তরি চ- কর্তৃকারকে পঠমা বিভক্তি হয়। যথা- দারকো রোদতি।
৩। করণ-কম্মে- কর্মবাচ্যে কর্মে পঠমা বিভক্তি হয়। যথা- বুদ্ধেন দেসিত ধম্মো বুদ্ধ কর্তৃক দেশিত ধর্ম।
৪। নামাদিযোগে - নাম প্রভৃতি অব্যয় যোগে পঠমা বিভক্তি হয়। যথা পসনেদি নামকো রাজা কোসল রঠে রজ্জং করি = প্রসেনজিং নামে এক রাজা কোশল রাজ্যে রাজত্ব করতেন।
দ্বিতীয়া বিভক্তি (দুতিযা বিভত্তি)
১। কম্মানি দুতিযা - কর্ম কারকে দ্বিতীয়া বিভক্তি হয়। যথা-দাসো কম্মং করোতি।
২। কালদ্ধানং অচ্চন্ত সংযোগে কাল সস্থানের সঙ্গে কোন দ্রব্য, গুণ বা ক্রিয়ার নিবিড় সম্পর্কে বোঝালে সেই কাল বা পদবাচক শব্দের উত্তর দ্বিতীয়া বিভক্তি হয়। যথা থেরো মাসং ঝাযতি। স্থবির একমাস ধরে ধ্যান করছেন।
৩। কম্মম্পবচনযুত্তে - কর্মপ্রবচনীয় পদের প্রয়োগে দ্বিতীয়া বিভক্তি হয়। এটা অনু, পতি, পরি, অভি- ভাগ, সহ ও হীন অর্থে প্রযুক্ত হয়। যথা পব্বতং অনু বায়ু পর্বতের দিকে বায়ু প্রবাহিত হচ্ছে।
৪। গতি - বুদ্ধি-ভুজ-পঠ- হর- করসযা দীনং কারিতে বা- গতিবোধক, বুদ্ধি বোধক এবং ভুজ, মঠ, হর, কর, সর ইত্যাদি ধাতু ণিজন্ত হলে ণিজন্ত ক্রিয়ার কর্ম বিকল্পে দ্বিতীয়া বিভক্তি হয়। যথা- মাতা পুত্তং বিজ্জালযং গমযতি = মাতা পুত্রকে বিদ্যালয়ে প্রেরণ করছেন।
৫। কুচি দূতিযা ছঠিনং অথে ষষ্ঠী বিভক্তির অর্থে কখনও কখনও শব্দের উত্তর দ্বিতীয়া বিভক্তি হয়। যথা- তং খো পন ভগবন্তং এবং কল্যাণো কিত্তিসদ্দো অব্বুগতো সেই ভগবানের এ রকম সুযশ উত্থিত হয়েছে।
তৃতীয়া বিভক্তি (ততিযা বিভত্তি)
১। করণে ততিযা করণ কারকে তৃতীয়া বিভক্তি হয়। যথা সো পাদাসা গচ্ছতি সে পায়ে হাঁটছে।
২। কত্তরি চ-কর্ম ও ভাব বাচ্যে কর্তৃকারকে তৃতীয়া বিভক্তি হয়। যথা- স্বাস্থাতো ভগবতা ধম্মা = ভগব কর্তৃক ধর্ম সুন্দরভাবে ব্যাখ্যাত হয়েছে।
৩। সহাদিযোগে চ- সহ, অলং, কিং, সম্পিং, বিনা ইত্যাদি শব্দের যোগে তৃতীয়া বিভক্তি হয়। যথা- পিতা পুত্তেনসহ গচ্ছতি = পিতা পুত্রের সংগে যাচ্ছে।
৪ । হেতু অথে চ - হেতু অর্থে এবং হেতু শব্দযোগে তৃতীয়া বিভক্তি হয়। যথা সীলেন সুদ্ধিং হোতি = শীলের দ্বারা শুদ্ধ হয়।
চতুর্থী বিভক্তি (চতুখী বিভত্তি)
১। সম্পদানে চতুর্থী - সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়। যথা সো ভিক্ষুস্স চীবরং দদাতি = সে ভিক্ষুকে চীবর দান করছে।
২। আরোচনাখে- জ্ঞাপনার্থে চতুর্থী বিভক্তি হয়। যথা- আমন্তযামি বো ভিবে হে ভিকখবে, আপনাদের আহবান করছি।
৩। নিমিত্তথে বা তদখে নিমিত্ত বা তদর্থবাচক শব্দের উত্তর চতুর্থী বিভক্তি হয়। যথা ভিষ্ণু ভিক্কায চরতি = ভিক্খ ভিকখবে জন্য বিচরণ করছেন।
৪। অলমথে নিষ্প্রয়োজন বা সমকক্ষ অর্থে অলং শব্দ যখন প্রযুক্ত হয় তখন চতুর্থী বিভক্তি হয়। যথা মল্লো মল্লস অলং।
পঞ্চমী বিভক্তি (পঞ্চমী বিভত্তি)
১। অপাদানে পঞ্চমী-অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়। যথা- রুদ্ধস্মা ফলং পততি = বৃক্ষ থেকে ফল পড়ছে।
২। হেতুখে- হেতু অর্থে পঞ্চমী বিভক্তি হয়। যথা কেন হেতুনা ত্বং ইধাগতো = কিসের জন্য তুমি এখানে এসেছ।
৩। দিসাযোগে দিকবাচক শব্দযোগে পঞ্চমী বিভক্তি হয়। অবীচিতো উপরি অবীচি নরকের উপরে।
৪। অন্ধান-কাল নিম্মানে- স্থান ও কালের পরিধি নির্ণয় করতে পঞ্চমী বিভক্তি হয়। যথা- ততো পঠায তে নিহতমানা অহেসুং = তখন থেকে তারা হতমান হল।
ষষ্ঠী বিভক্তি (হট্টী বিভত্তি)
১। সামিসিং ছট্টী স্বামী বা সম্বন্ধ পদে ষষ্ঠী বিভক্তি হয়। যথা রঞ্জঞো সাসনং রাজার আদেশ।
২। নির্ধারণে ছট্টী একাধিক ব্যক্তি বা বস্তু হতে একটির উৎকর্ষ বা অপকর্ষ অবধারণ করাকে নির্ধারণ বলে। নির্ধারণে ষষ্ঠী বিভক্তি হয়। যথা পসুনং সীহো সুরতমো পশুদের মধ্যে সিংহ অধিক সাহসী।
৩। অনাদরে চ- অনাদর বা অবজ্ঞা বুঝালে ষষ্ঠী বিভক্তি হয়। যথা- সো রোদন্তস দারক পব্বজি। ছেলেটির ক্রন্দন সত্ত্বেও তিনি প্রব্রজ্যা গ্রহণ করলেন।
৪। ততিযা সত্তমীঞ্চ তৃতীয় ও সপ্তমীর অর্থে কখনও কখনও ষষ্ঠী বিভক্তি হয়। যথা পুস্স বুদ্ধং পূজেতি = ফুল দিয়ে বুদ্ধ পূজা করা হয়।
Read more