শব্দরূপ ও ধাতুরূপ (অষ্টম অধ্যায়)

ব্যাকরণ - পালি - সপ্তম শ্রেণি | NCTB BOOK

399
Please, contribute by adding content to শব্দরূপ ও ধাতুরূপ.
Content

পালিতে লিঙ্গ-এ সাত প্রকার বিভক্তি যুক্ত হয়। যথা: প্রথমা, দ্বিতীযা, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। এক সংখ্যা বুঝালে একবচন ও একাধিক সংখ্যা বুঝালে বহুবচন। বচন ভেদে প্রত্যেক বিভক্তি দ্বিবিধ। সম্বোধন পদকে পালিতে 'আলাপনং' বলে।

বিভক্তির স্বরূপ

অ-কারান্ত পুংলিঙ্গ শব্দের বিভক্তির আকৃতি

বুদ্ধ (Buddha)

দ্রষ্টব্য: ধম্ম, সংঘ, কায়, যক্স, নাগ, দোস, মোহ, অস্স, সুর, অজ, দেব, অসুর, কচ্ছপ, বক, মিগ, যব, লোক, নিলয়, রথ, গম, নিবাম, আগম, সকুণ, আলয়, গন্ধব্ব, কিন্নব, মনুস, পিসাচ, মাতঙ্গ, তুরগ, তুরঙ্গ, সীহ, ব্যগ্‌ঘ, পসদ, তাল, বকুল, কিংসুক, পচিন্দ ইত্যাদি রূপ উপরোক্ত বুদ্ধ, দারক, নর শব্দের ন্যায়।

আ-কারান্ত পুংলিঙ্গ শব্দ
সখা (Friend)

বিভক্তিএকবচনবহুবচন
পঠমাসখাসখা, সথাযো, সখিনো, লখা।
দুতিযাসখং, সখানং, সখারংসখা, সখাষো, সখিনো, সখানো
ততিযাসখিনাসখারেহি, সথারেভি, সখেহি, সখেভি
চতুর্থীসখিনো, সখিসসখারানং, সথিনং, সখানং
পঞ্চমীসখারা, সখিনা, সখারস্মাসখারেহি, সখারেভি, সখেহি, সখেভি
ছটঠীসখিনো, সখিসসসখারানং, সখীনং, সখানং
সত্তমীসখেসখেসু, সথারেসু
আলাপনংসখ, সখা, সখিসখী, সখে সখা, সখাযো, সখিনো, সখানো

সা = (সন = Dog)

বিভক্তিএকবচনবহুবচন
পঠমাসাসা, সানো
দুতিযাসানং, সংসানে
ততিযাসানা, সেনসানেহি, সানেভি, সেহি, সেভি
চতুর্থীসাম্স, সায়সানং
পঞ্চমীসানা, সম্মা, সম্হাসানেহি, সানেভি, সেহি, সেভি
ছটঠীসাস্‌সসানং
সত্তমীসানে, সস্মিং, সহিসানেসু, সাসু
আলাপনংসাসা, সানো

ই-কারান্ত পুংলিঙ্গ শব্দ
বিভক্তির আকৃতি

বিভক্তিএকবচনবহুবচন
পঠমা+ঈ, যো
দুতিযাঈ, যো
ততিযানাহি, ভি
চতুথীস্স, নোনং
পঞ্চমীনা, স্মা, মুহাহি, ভি
ছট্‌ঠীস্স, নোনং
সত্তমীস্মিং, মুহিসু
আলাপনং+ঈ , যো

মুনি (মুনি - Sage)

বিভক্তিএকবচনবহুবচন
পঠমামুনিমুনী, মুনযো
দুতিযামুনিংমুনী, মুনযো
ততিযামুনিনামুনীহি, মুনীভি
চতুর্থীমুনিস্স, মুনিনোমুনীনং
পঞ্চমীমুনিনা, মুনিস্মা মুনিম্হামুনীহি, মুনীভি
ছট্‌ঠীমুনিনো, মুনিসমুনীনং
সত্তমীমুনিস্মিং, মুনিহমুনীসু
আলাপনংমুনিমুনী, মুনযো

ই-কারান্ত পুংলিঙ্গ শব্দ
কপি (Monkey)

বিভক্তিএকবচনবহুবচন
পঠমাকপিকপী, কপযো
দুতিযাকপিংকপী, কপযো
ততিযাকপিনাকপী, কপযো
চতুর্থীকপিনা, কপিসকপীনং
পঞ্চমীকপিনা, কপিস্মা, কপিম্হাকপীহি, কপীভি
ছট্‌ঠীকপিনো, কপিস্সকপীনং
সত্তমীকম্পে, কপিস্মিং কম্পিিকপীসু
আলাপনংকপিকপী, কপয়ো

অগ্নি (Fire)

বিভক্তিএকবচনবহুবচন
পঠমাঅগ্নিঅগ্নী, অগ্নযো
দুতিযাঅগ্নিংঅগ্নী, অম্লযো
ততিযাঅগ্নিনাঅগ্নীতি, অম্লীভি
চতুর্থীঅগ্নিনো, অগ্নিসঅম্লীনং
পঞ্চমীঅগ্নিনা, অগ্নিস্থা, অগ্নিমহাঅগ্নীহি, অম্লীভি
ছট্‌ঠীঅগ্নিনো, অগ্নিসঅগ্নীনং
সত্তমীঅগ্নিহি, অগ্নিসিংঅগ্নিসু, অম্লাসু
আলাপনংঅগ্নিঅগ্নী, অগ্নযো

দ্রষ্টব্য: জোতি, পানি, মুঠি, বোধি, সন্ধি, মতি, কবি, অপি, অহি, কলি, হরি ইত্যাদি রূপ উপরোক্ত কপি এবং অগ্নি শব্দের ন্যায়।

ঈ-কারান্ত পুংলিঙ্গ শব্দ
বিভক্তির আকৃতি

মস্তী (Minister)

বিভক্তিএকবচনবহুবচন
পঠমামন্তীমস্তী, মস্তিনো
দুতিযামস্তিনং, মস্তিংমন্তী, মন্তিনো
ততিযামস্তিনামস্তীহি, মস্তীভি
চতুর্থীমস্তিনো, মস্তিসমন্তীনং
পঞ্চমীমস্তিনা, মস্তিম্হা, মস্তিস্মামস্তীহি, মস্তীভি
ছট্‌ঠীমন্তিনো, মস্তিসমস্তীনং
সত্তমীমস্তিনি, মস্তিস্মিং, মস্তিমূহিমন্তীসু, মস্তিসু
আলাপনংমস্তিমন্তী, মন্তিনো

দন্ডী (Mendicent)

বিভক্তিএকবচনবহুবচন
পঠমাদন্ডীদন্ডী, দণ্ডিনো
দুতিযাদন্ডিং, দণ্ডিনংদন্ডী, দণ্ডিনো
ততিযাদণ্ডিনাদন্ডীহি, দণ্ডীভি
চতুর্থীদণ্ডিনো, দণ্ডিস্সদণ্ডীনং
পঞ্চমীদণ্ডিনা, দডিমহা দণ্ডিস্মাদণ্ডীহি, দণ্ডীতি
ছট্‌ঠীদণ্ডিনো, দণ্ডিসদন্ডীনং
সত্তমীদণ্ডিনি, দণ্ডিহি, দণ্ডিস্মিংদন্ডীসু, দণ্ডিসু
আলাপনংদণ্ডিদন্ডী, দণ্ডিনো

দ্রষ্টব্য: ধম্মী, সংঘী, মালী, ভাগী, কামী, মামী, সুখী, গণী, দন্তী, পন্থী, হথী ইত্যাদি রূপ উপরোক্ত মন্তী এবং দন্ডী ঈ-কারান্ত শব্দের ন্যায়।

আ-কারান্ত সত্রীলিঙ্গ শব্দ বিভক্তির আকৃতি

লতা (Creeper)

বিভক্তিএকবচনবহুবচন
পঠমালতালতা, লতায়ো
দুতিযালতংলতা, লতাযো
ততিযালতাযলতাহি, লতাভি
চতুথীলতাযলতানং
পঞ্চমীলতাযলতাহি, লতাভি
ছট্ঠী‌লতাযলতানং
সত্তমীলতায, লতাযংলতাসু
আলাপনংলতেলতা, লতাযো

দ্রষ্টব্য: নিদ্দা, ভিক্স্থা, বাহা, নাবা, তগৃহা, মেত্তা, পঞা, সদ্ধা ইত্যাদি রূপ উপরোক্ত লতা এবং কঞা শব্দের ন্যায়।

ই-কারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ
বিভক্তির আকৃতি

মতি (Intellect)

বিভক্তিএকবচনবহুবচন
পঠমামতিমতী, মতিযো
দুতিযামতিংমতী, মতিযো
ততিযামতিযা, মত্যামতীহি, মতীভি
চতুর্থীমতিযা, মত্যামতীনং
পঞ্চমীমতিযা, মত্যামতীহি, মতীভি
ছট্‌ঠীমতিযা, মতিযংমতীনং
সত্তমীমতিযা, মতিযং, মত্যা, মত্যংমতীসু
আলাপনংমতিমতী, মতিযো

রত্তি (Night)

বিভক্তিএকবচনবহুবচন
পঠমারত্তিরত্তী, রত্তিযো, রত্যো
দুতিযারত্তিংরত্তী, রত্তিযো, রত্যো
ততিযারত্তিযা, রত্যারত্তীহি, রত্তীভি
চতুথীরত্তিযা, রত্যারঙীনং
পঞ্চমীরত্তিযা, রত্যারত্তীহি, রক্তীভি
ছট্‌ঠীরত্তিযা, রত্যারত্তীনং
সত্তমী

রত্তিযং, রত্যং, রত্যা

রত্তং, রত্তো, রত্তিযা

রত্তীসু
আলাপনংরত্তিরঙী, রত্তিযো, রত্যো

দ্রষ্টব্য: পত্তি, কিত্তি, মুত্তি, কস্তি, সন্তি, বোধি, জাতি, মতি, ছবি ইত্যাদি রূপ উপরোক্ত মতি এবং রত্তি শব্দের ন্যায়।

ঈ-কারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ
বিভক্তি আকৃতি

নদী (River)

বিভক্তিএকবচনবহুবচন
পঠমামদীনদী, নদিযো, নজ্জো
দুতিযানদিযা, নদ্যা, নজ্জানদী, নদিযো, নজ্জো
ততিযানদিযা, নদ্যা, নজ্জানদীহি, নদীভি
চতুর্থীনদিযা, নদ্যা, নজ্জানদীনং
পঞ্চমীনদিযা, নদ্যা, নজ্জানদীহি, নদীভি
ছট্‌ঠীনদিযা, নদ্যা, নজ্জানদীনং
সত্তমীনদিযা, নদিযং, নজ্জং, নদ্যানদীসু
আলাপনংনদিনদী, নদিযো নজ্জো

ইথী (স্ত্রী = Woman)

বিভক্তিএকবচনবহুবচন
পঠমাইথীইথী, ইথিযো
দুতিযাইথিয়ং, ইথিংইথী, ইখযো
অতিযাইথিযাইথীহি, ইখীভি
চতুর্থীইথিযাইথীনং
পঞ্চমীইথিযাইত্থীহি, ইত্থীভি
ছট্‌ঠীইথিযাইখীনং
সত্তমীইথিযাইথীসু
আলাপনংইথিইথী, ইথিযো

দ্রষ্টব্য: মাতুলানী, গুণবতী, মাণৰী, ভিক্ষুণী, গাবী ইত্যাদি রূপ উপরোক্ত নদী এবং ইত্থী শব্দের ন্যায়।

Content added || updated By

ধাতুর উত্তর যে সকল বিভক্তি হয়, তাদের আখ্যাতিক বিভক্তি বলা হয়। পালিতে আখ্যাতিক বিভক্তি আট প্রকার। যথা-

১। বত্তমানা (বর্তমান কাল);

২। পঞ্চমী,

৩। সত্তমী (সপ্তমী);

৪। পরোদ্ধা (পরোক্ষা);

৫। হীযত্তনী (ঘটমান);

৬। অদ্ভুতনী (অতীত কাল);

৭। ভবিস্সন্তি (ভবিষ্যত কাল);

৮। কালাতিপত্তি।

১। বত্তমানা (বর্তমান কাল)
বর্তমান কালে ক্রিয়া নিষ্পন্ন হলে ধাতুর উত্তর বড়মানা বিভক্তি হয়। তি, অন্তি, সি, থ প্রভৃতি বত্তমানার বিভক্তি। যথা- সে যায় সো গচ্ছতি।

২। পঞ্চমী
আদেশ ও আশীর্বাদ অর্থে ধাতুর উত্তর পঞ্চমী বিভক্তি হয়। তু, অন্তু, হি, য প্রভৃতি পঞ্চমীর বিভক্তি। যেমন-সো সুখী ভবত - সে সুখী হোক।

৩। সত্তমী (সপ্তমী)
অনুমতি ও পরিকল্পনা অর্থে ধাতুর উত্তর সপ্তমী বিভক্তি হয়। এয্য, এয়্যুং প্রভৃতি সপ্তমী বিভক্তি। যথা- সো কম্পং করেয্য তার কাজ করা উচিৎ।

৪। পরোক্কা (পরোক্ষা)
অতীতকালে অধিকতর পূর্বের ঘটনায় পরোক্কা বিভক্তি হয়। এতে অ, ইমূহ প্রভৃতি বিভক্তি ধাতুর সাথে যুক্ত হয়। যেমন- পাচক ভাত পাক করেছিল সূদো ওদনং পপচ।

৫। হীযত্তনী (পুরাঘটিত)
গতকল্য প্রভৃতি বোঝানোর জন্য ধাতুর উত্তর হীযত্তনী (পুরাঘটিত অতীত) বিভক্তি যোগ হয়। এতে ই, ইমহে প্রভৃতি হীযত্তনীর বিভক্তি। যথা- পাচক ভাত পাক করেছে সূদো ওদনং অপচা।

৬। অজ্জতনী (অতীত কাল)
সাধারণ অতীতকালে অজ্জতনী বিভক্তি হয়। ই, ইংসু প্রভৃতি যুক্ত হয়। যথা- পাচক ভাত পাক করল সূদো ওদনং অপচি।

৭। ভবিস্সস্তি (ভবিষ্যত কাল)
ভবিষ্যতকালে ধাতুর উত্তর 'ভবিস্সন্তি' বিভক্তি হয়। ইসস্তি, ইস্সন্তি প্রভৃতি বিভক্তি হয়। যেমন- পাচক ভাত পাক করবে সূদো ওদনং পচিসতি।

৮। কালাতিপত্তি
ক্রিয়ার সময় অতীত হয়ে গেলে কালাতিপত্তি হয়। ইস্সং, ইস্সম্হা বিভক্তি এতে প্রয়োগ হয়। যথা যদি রাম প্রথম বয়সে প্রব্রজ্যা গ্রহণ করত, তাহলে সে অর্হৎ হত = সচে রামো পঠম বসে পব্বজ্জং অলভিস, সো অরহো অভবিস্স।

(ক) আখ্যাতিক বিভক্তিসমূহ দুভাগে বিভক্ত। যথা- ১। পরসস্পদ (কর্তৃবাচ্য) ও ২. অত্তনোপদ (কর্মবাচ্য)।

১। পরসম্পদ (কর্তৃবাচ্য) আমি চন্দ্র দেখি = অহং চন্দং পস্সামি।

২। অত্তনোপদ আমা কর্তৃক চন্দ্র দৃষ্ট হয় = মযা চন্দো দিতে।

(খ) প্রত্যেক আখ্যাতিক বিভক্তির দুটি বচন। যথা- ১। আমি হাসছি অহং হসামি। ২। আমরা হাসছি মযং হসাম।

(গ) আখ্যাতিক বিভক্তির তিনটি পুরুষ। যথা- পঠম পুরিসো প্রথম পুরুষ; মঝিম পুরিসো মধ্যম পুরুষ এবং উত্তমো পুরিসো উত্তম পুরুষ।

১. পঠমো পুরিসো - সো (সে), সকুণো (পাখি); তে (তারা), সকুণা (পাখিরা)।

২. মঝিমো পুরিসো তুং (তুমি); তুমহে (তোমরা)।

৩. উত্তমো পুরিসো - অহং (আমি); মযং আমরা।

দ্রষ্টব্য:
উত্তম পুরুষের অহং, মযং এবং মধ্যম পুরুষের ত্বং, তুমহে ছাড়া অন্যান্য নামবাচক পদ প্রথম পুরুষের অন্তর্গত।

বিভক্তির আকৃতি
বত্তমানা (বর্তমান কাল)
পরস্স‌পদ

Content added By

ধাতুরূপ
ভূ-ভব (হওয়া) -to be
বত্তমানা
পরসম্পদ

Content added By

ক. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:

১। অ-কারান্ত পুংলিঙ্গ শব্দবিভক্তির আকৃতিগুলো লেখ।
২। নিম্নের শব্দগুলোর সকল বিভক্তি ও বচনে পূর্ণরূপ লেখঃ
বুদ্ধ; সখা; মুনি; মন্তী; লতা; নদী; ফল।
৩। আ-কারান্ত সত্রীলিঙ্গ শব্দের আকৃতিগুলো লেখ।
৪। আখ্যাতিক বিভক্তি কত প্রকার ও কী কী? সংজ্ঞাসহ উদাহরণ দাও।
৫। বচন ও পুরুষভেদে আখ্যাতিক বিভক্তির প্রয়োগ দেখাও।
৬। ধাতু বিভক্তির পরসম্পদ (কর্তৃবাচ্য) এর আকৃতি অবিকল উদ্ধৃত কর।
৭। নিম্নলিখিত ধাতুগুলোর কর্তৃবাচ্যে পূর্ণরূপ লেখঃ

√ভু; √পচ; √গম; √ঠা; √খদা।

খ. সংক্ষেপে উত্তর দাও:

১। পালিতে বিভক্তি কত প্রকার ও কী কী?
২। ই-কারান্ত পুংলিঙ্গ শব্দের একবচনে ও বহুবচনে বিভক্তির আকৃতিগুলো লেখ।
৩। পালিতে 'দন্ডী' শব্দের পঞ্চমী ও ষষ্ঠী বিভক্তির রূপগুলো লেখ।
৪। বর্তমান কালের ক্রিয়াবিভক্তি কীভাবে গঠিত হয়? উদাহরণ দাও।
৫। কালাতিপত্তি বলতে কী বোঝ?
৬। গিম ধাতুর বর্তমান কালের রূপ লেখ।

গ. সঠিক উত্তরে টিক (√) চিহ্ন দাও:

১। সম্বোধন পদকে পালিতে কী বলে?

ক. আরাধনং
খ. আলাপনং
গ. লেপনং
ঘ. অধিকরণং

২। অ-কারান্ত পুংলিঙ্গ শব্দের দ্বিতীয়া বিভক্তির একবচনে আকৃতি কোনটি?

ক. আ
খ. এভি
গ. এসু
ঘ. অং

৩। ধাতুর উত্তর যে সকল বিভক্তি যুক্ত হয় তার নাম কী?

ক. ক্রিয়াবিভক্তি
খ. শব্দবিভক্তি
গ. আখ্যাতিক বিভক্তি
ঘ. প্রত্যয়যুক্ত বিভক্তি

৪। আদেশ ও আশীর্বাদ অর্থে ধাতুর উত্তর কোন বিভক্তিযুক্ত হয়?

ক. পঞ্চমী
খ. ষষ্ঠী
গ. সপ্তমী
ঘ. বর্তমানা

৫। 'ত্বং' পদটি কোন পুরুষ?

ক. উত্তম পুরুষ
খ. মধ্যম পুরুষ
গ. প্রথম পুরুষ
ঘ. উভয় পুরুষ

৬। 'গচ্ছতি' কোন কালের ক্রিয়া?

ক. বর্তমান
খ. অতীত
গ. ভবিষ্যৎ
ঘ. ঘটমান অতীত

৭। 'পরসম্পদ' বলতে কী বোঝায়?

ক. কর্তৃবাচ্য
খ. কর্মবাচ্য
গ. ভাববাচ্য
ঘ. কর্ম-কর্তৃবাচ্য

৮। অত্তনোপদের উদাহরণ কোনটি?

ক. অহং চন্দং পস্সামি
খ. মযং হসাম পস্সামিতি
গ. অহং পচিস্সামি
ঘ. মযা চন্দো দিতে

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...