সুনখ জাতক

গদ্য - পালি - সপ্তম শ্রেণি | NCTB BOOK

213

অতীতে বারাণসীযং ব্রহ্মদত্তে রজ্জং কারেন্ত বোধিসত্তো কাসিরঠে একস্মিং মহাভোগকূলে নিব্বত্তিতা ব্যস্পত্তো ঘরবাসং গণহি। তদা বারাণসিযং একস মনুস্সস সুনখো অহোসি, পিণ্ডভত্তং লভন্তো থুলসরীরো জাতো।

অথে'কো গামবাসী বারাণসিং আগতো তং সুনখং দিস্তা তত্স মনুস্সস উত্তরসাটকঞ্চ কহাপণঞ্চ দত্বা সুনখং গহেত্বা চম্মযোত্তেন বন্ধিতা যোত্তকোটিযং গহেত্বা গচ্ছন্তো অটবিমুখে একং সালং পবিসিত্বা সুনখং বন্ধিতা ফলকে নিপজ্জিত্বা নিদ্দং ওক্কমি।

তস্মিং কালে বোধিসত্তো কেনচিদেব করণীযেন অটবিং পবিসন্তো তং সুনখ যোন্ডেন বন্ধিতা ফলকে নিপজ্জিত্বা ঠপিতং দিস্তা পঠমং গাথং আহ:

বালো বতাযং সুনখো যো বরত্তং ন খাদতি,
বন্ধঞ্চ পমুঞ্চেয্য অসিতো চ ঘরং বজে।
তং সুত্বা সুনখো দুতিযং গাথং আহ:
অঠিতং মে মনস্মিং অথ মে হদযে কতং,
কালঞ্চ পটিকঙ্কামি যাব পঙ্গু পতিযোনো'তি।

সো এবং বড়া মহাজনে নিদ্দং ওক্কন্তে যোত্তং খাদিত্বা সুহিতো হুত্বা পলাযিত্বা অত্তনো সামিকানং ঘরং এব গতো।

শব্দার্থ

কাসিরঠে - কাশীরাজ্যে; নিব্বত্তিত্বা - জন্মগ্রহণ করে; বযপত্তো - বয়ঃপ্রাপ্ত হলে; সুনখো - কুকুর; মহাভোগকূলে - ধনীর গৃহে; ঘরবাসং - গার্হস্থ্যধর্ম; পিন্ডভত্তং - অনুপিণ্ড; থুলসরীরো - হৃষ্টপুষ্ট; উত্তরসাটক - উত্তরীয়, আচ্ছাদন বস্ত্র; কহাপণং - ষোলপণ, এক টাকা; যোত্তকোটিযং - রশির অগ্রভাগ; অটবিমুখে - বনের প্রবেশ পথে; - নিপজ্জিত্বা - শুয়ে; কেনচিদেব করণীযেন - কোন কার্য উপলক্ষে; সালং - পান্থশালায়; ওক্কমি - উপভোগ করেছিল।ঠপিতং - স্থিত; বত - নিশ্চয়ই; বন্ধনা - বন্ধন থেকে; পমুঞ্চেয্য - মুক্ত হতে পারবে; অসিতো - খেয়ে বজে যেতে পারবে; অঠিতং - আছে; মনস্মিং - মনে; কালঞ্চ -সময়ের; পটিকঙ্কমি - প্রতীক্ষা করছি; যাব - যখন; পঙ্গু - নিদ্রিত হয়; পটিজনো - লোকজন; মহাজনে - সমস্ত লোক; যোত্তং - রজ্জু; সুহিতো - আনন্দিত; সামিকানং - মালিকের; এব গতো - চলে গেল।

মর্মার্থ

প্রাচীনকালে বারাণসীরাজ ব্রহ্মদত্তের রাজত্বকালে বোধিসত্ত্ব কাশীরাজ্যে এক ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। বয়ঃপ্রাপ্ত হলে সংসার - ধর্মে প্রবেশ করেন। সে সময় বারাণসীর একজন লোকের একটা পোষা কুকুর ছিল। সে কুকুরটি প্রতিদিন অনুপিন্ড খেয়ে অত্যন্ত হৃষ্টপুষ্ট হয়েছিল। একদিন অন্য এক গ্রামবাসী বারাণসীতে এসে ওই কুকুরটি মালিকের নিকট থেকে একখানি চাদর ও এক টাকা মূল্যে ক্রয় করে নিল। কিছুদূর যাওয়ার পর বনের প্রবেশ পথে এক বাড়িতে কুকুরটিকে বেঁধে রেখে লোকটি তক্তার ওপর ঘুমিয়ে পড়ল। কুকুরটি চর্মরজ্জুতে বাঁধা অবস্থায় ছিল।

তখন বোধিসত্ত্ব কোন কার্য উপলক্ষে সে বনে গিয়েছিলেন। তিনি কুকুরটিকে রজ্জবদ্ধ দেখে প্রথম গাথা বললেন:

কুকুরটি বোকা; কারণ এ বন্ধনরজ্জু খেয়ে ফেলছে না।
তাহলে সে বন্ধন থেকে মুক্ত হয়ে নিজ ঘরে চলে যেতে পারে।

কুকুরটি তা শুনে উত্তর দিল:
এ ব্যাপারে আমার মনে ঠিক আছে। কিন্তু লোকজন কখন ঘুমাবে সে সুযোগের অপেক্ষায় আছি।
অতঃপর লোকজন নিদ্রিত হলে সে কুকুরটি চর্মরজ্জু খেয়ে পালিয়ে নিজ মালিকের নিকট চলে গেল।

উপদেশ
সময়ে এক ফোঁড়; অসময়ে দশ ফোঁড়।

টীকা
ব্রহ্মদত্ত

ব্রহ্মদত্ত বারাণসীর রাজা ছিলেন। প্রায় প্রতি জাতকেই এই নামের উল্লেখ দেখা যায়। সুতরাং, এতে প্রতীয়মান হয় যে, ব্রহ্মদত্ত কোন ব্যক্তি বিশেষের নাম নয়। এটা বংশগত উপাধি বিশেষ। অধিকাংশ জাতকের প্রারম্ভে "অতীতে বারাণসযিং ব্রহ্মদত্তে রজ্জং কারেন্তে" এরূপ লেখা আছে।

সকল দেশেই একটা না একটা কথা আরম্ভ করবার রীতি আছে। পাশ্চাত্য কথাকারেরাও 'একদা' বা 'একসময়' দ্বারা যে গল্পের যোজনা করেন জাতক রচয়িতা হয়ত 'বারাণসীরাজ ব্রহ্মদত্তের রাজত্বকালে' দ্বারা তাই সিদ্ধ করেছেন।

Content added By

ক. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:

১। উপদেশসহ সুনখ জাতকটি বর্ণনা কর।
২। সুনখ জাতকের সারাংশ তোমার নিজের ভাষায় লেখ।
৩। 'সময়ে এক ফোঁড়, অসময়ে দশ ফোঁড়'। - উপদেশটি কোন জাতকের? জাতকের বিষয়বস্তু সংক্ষেপে বর্ণনা কর।
৪। ব্রহ্মহ্মদত্ত সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখ।

খ. সংক্ষিপ্ত উত্তর দাও:

১। কুকুরটি কে ক্রয় করেছিল? মূল্য কত ছিল?
২। বোধিসত্ত্ব কুকুরটিকে রজ্জবদ্ধ দেখে কী বলেছিলেন?
৩। কুকুরটি কী উত্তর দিয়েছিল?

গ. শূন্যস্থান পূরণ কর:

অঠিতং মে ________ অথ মে ______ কতং কালঞ্চ ________ যাব ________ পতিযোনো'তি।

ঘ. সঠিক উত্তরে টিক চিহ্ন দাও:

১। 'যোত্তকোটিষং' শব্দের অর্থ কী?

ক. রশির অগ্রভাগ
খ. রশির মধ্যভাগ
গ. রশির শেষভাগ
ঘ. রশির ছেঁড়া অংশ

২। 'পটিকঙ্কামি' বলতে কী বোঝ?

ক. প্রতীক্ষা করছি
খ. প্রতীক্ষা করেছি
গ. প্রতীক্ষা করব
ঘ. প্রত্যক্ষ করছি

৩। কুকুরটি কী দ্বারা বন্ধ ছিল?

ক. সিকল
খ. কাপড়
গ. রজ্জু
ঘ. খাঁচা

৪। বারাণসীর রাজা কে ছিলেন?

ক. বিম্বিসার
খ. প্রসেনজিৎ
গ. দুর্যধন
ঘ. ব্রহ্মদত্ত

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...