BSTI - Bangladesh standards and testing Institute গাইড ও নোট

- সাধারণ জ্ঞান - বাংলাদেশ বিষয়াবলী | NCTB BOOK
1.6k

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) (ইংরেজি: Bangladesh Standards and Testing Institution) শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটি সরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান যা মূলত সেবা ও পণ্যের গুণমান নিয়ন্ত্রণের উদ্দেশ্যে গঠিত। ঢাকায় এর প্রধান কার্যালয় অবস্থিত। এর পাশাপাশি সংস্থাটির প্রধান কার্যালয়ের নিকটে বিভাগীয় মেট্রোলজি ইন্সপেক্টরেট, দেশের ৭টি বিভাগীয় শহরে বিভাগীয় অফিস, তিনটি জেলা অফিস ও ১০টি আঞ্চলিক কার্যালয় রয়েছে। বিএসটিআই এর অনুমোদন ব্যতীত বাধ্যতামূলক পণ্যসমূহ মোড়কজাত ও বাজারজাত করা আইনত দণ্ডনীয় অপরাধ।

১৯৮৫ সালে বাংলাদেশ সরকারের জারীকৃত অধ্যাদেশ ৩৭-এর মাধ্যমে সেন্ট্রাল টেস্টিং ল্যাবরেটরী (CTL) এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস ইন্সটিটিউশনকে (BDSI) একীভূত করে শিল্প মন্ত্রণালয়ের অধীনে স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৯৫ সালে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ কৃষি পণ্য বিপণন ও শ্রেনীবিন্যাস পরিদপ্তরটিও বিএসটিআই’র সঙ্গে একীভূত হয়।

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...