ইজিয়ান সভ্যতা
গ্রিস ও এশিয়া মাইনরকে পৃথক করেছে ইজিয়ান সাগর। এই ইজিয়ান সাগর জুড়ে ছিল ছোট বড় অনেক দ্বীপ। ইজিয়ান সাগরের দ্বীপমালা ও এশিয়া মাইনরের উপকূলে একটি উন্নত নগর সভ্যতা গড়ে উঠে। ইতিহাসে এ সভ্যতা ইজিয়ান সভ্যতা নামে পরিচিত। গ্রিসে সভ্যতা গড়ে তোলার প্রস্তুতিপর্ব ছিল এ সভ্যতা। ১২০০ খ্রিষ্টপূর্বাব্দে ইজিয়ান সভ্যতার পতন ঘটে। গ্রীক কবি হোমারের ইলিয়ড ও ওডিসি থেকে এই সভ্যতার তথ্য পাওয়া যায়।
Content added By
Read more