আলোচিত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্কয়ার
- বাংলাদেশ স্কয়ার- লাইবেরিয়া
- তাস্কিম স্কয়ার- ইস্তাম্বুল, তুরস্ক
- ইউনিভার্সিটি স্কয়ার- সানা, ইয়েমেন
- তিয়েনমেন স্কয়ার- বেইজিং, চীন
- গ্রীন স্কয়ার- ত্রিপলী, লিবিয়া
- রেড স্কয়ার- রাশিয়া
- ডেমোক্রেসি স্কয়ার কম্বোডিয়া
- তাহরির স্কয়ার- কায়রো, মিশর
- আজাদি স্কয়ার- তেহরান, ইরান
- পার্ল স্কয়ার- বাহরাইন
- স্বাধীনতা স্কয়ার- কিয়েভ ইউক্রেন
- ট্রাফাগাল- লন্ডন, ইংল্যান্ড
# বহুনির্বাচনী প্রশ্ন
- বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি (Bangladesh Asiatic Society)
- ১৭৮৪ সালে স্যার উইলিয়াম জোন্স কলকাতার ফোর্ট উইলিয়ামে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন।
- পাকিস্তান এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় ১৯৫২ সালে ।
- স্বাধীনতার পর ১৯৭২ সালে এর নামকরণ করা হয় বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
- উদ্দেশ্য- উন্নততর গবেষণা, মানুষ ও প্রকৃতি সম্বন্ধে গভীর জ্ঞান ইত্যাদি অনুসন্ধান।
- ২০০৩ সালে বাংলাপিডিয়া নামে ১০ খণ্ডের একটি এনসাইক্লোপিডিয়া বের করে।
- বাংলাপিডিয়া এর প্রধান সম্পাদক- অধ্যাপক সিরাজুল ইসলাম।
# বহুনির্বাচনী প্রশ্ন
# বহুনির্বাচনী প্রশ্ন
বাংলা একাডেমি বাঙালি জাতিসত্তার প্রতীক। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর (১৩৬২ বঙ্গাব্দের ১৭ অগ্রহায়ণ) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে অবস্থিত বর্ধমান হাউসে এটি প্রতিষ্ঠিত হয়। বাংলা ভাষা ও সাহিত্য উন্নয়নে প্রতিষ্ঠানটি সর্বাধিক খ্যাতি লাভ করেছে। এর স্বপ্নদ্রষ্টা ছিলেন ড. মুহাম্মদ শহীদুল্লাহ। ১৯৫৬ সালে ড. মুহাম্মদ এনামূল হক বাংলা একাডেমির প্রথম পরিচালকের দায়িত্বভার গ্রহণ করেন। স্বাধীনতা যুদ্ধের পর ১৯৭২ সালে বাংলা একাডেমির প্রধান নির্বাহী হিসেবে মহাপরিচালকের পদ সৃষ্টি করা হয় এবং অধ্যাপক মযহারুল ইসলাম প্রথম মহাপরিচালক নিযুক্ত হন। একাডেমির মূল মিলনায়তনের নাম আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তন।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রবর্তন করা হয় ১৯৬০ সালে। বাংলা ভাষা ও সাহিত্য ক্ষেত্রে সামগ্রিক অবদানের জন্য লেখকদের সৃজনী প্রতিভার স্বীকৃতি স্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বর্ধমান হাউস প্রাঙ্গনে আয়োজিত হয় ঐতিহ্যবাহী অমর একুশে গ্রন্থমেলা (একুশে বইমেলা)। ১৯৭২ সালে বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলা শুরু হয়, তবে বাংলা একাডেমি আনুষ্ঠানিকভাবে প্রতিবছর বইমেলার আয়োজন করার জন্য ১৯৭৮ সালে দায়িত্ব গ্রহণ করে। গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করা হয়। বর্ধমান হাউসের দ্বিতীয় তলায় রয়েছে নজরুল স্মৃতিকক্ষ। বর্ধমান হাউসের ঠিক সামনে বিশালাকার বটগাছের নিচে রয়েছে নজরুল মঞ্চ। বাংলা একাডেমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে ২০১০ সাল থেকে রবীন্দ্র পুরস্কার প্রবর্তন করে।
বাংলা একাডেমি থেকে ছয়টি পত্রিকা প্রকাশিত হয়। এগুলো হচ্ছে-
পত্রিকার নাম | ধরন |
| উত্তরাধিকার | ১৯৭৩ সালে মাসিক পত্রিকা হিসেবে প্রথম প্রকাশিত হয়। ১৯৮৩ সালে পত্রিকাটি ত্রৈমাসিকে রূপান্তরিত হয়। জুলাই, ২০০৯ থেকে পুনরায় মাসিক পত্রিকায় রূপান্তরিত হয়। |
| বাংলা একাডেমি পত্রিকা | গবেষণামূলক ত্রৈমাসিক। |
| ধানশালিকের দেশ | ত্রৈমাসিক কিশোর পত্রিকা |
| বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা | ষাণ্মাসিক |
| বাংলা একাডেমি জার্নাল | ইংরেজি ভাষায় প্রকাশিত ষাণ্মাসিক পত্রিকা |
| বার্তা | অনিয়মিত ত্রৈমাসিক। |
# বহুনির্বাচনী প্রশ্ন
1959
1955
1962
1972
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যা ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত। কুমিল্লা শহর থেকে প্রায় ১০ কিলোমিটার পশ্চিমে কোটবাড়ীতে অবস্থিত এ প্রতিষ্ঠানটি প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক কার্যক্রমের মাধ্যমে পল্লী জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এটি প্রথমে পাকিস্তান গ্রাম উন্নয়ন একাডেমি নামে প্রতিষ্ঠিত হয় এবং এর প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন প্রখ্যাত পল্লী উন্নয়ন বিশেষজ্ঞ ড. আখতার হামিদ খান। বাংলাদেশের স্বাধীনতার পর প্রতিষ্ঠানটির নাম পরিবর্তিত হয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) হয়।
বাংলাপিডিয়া হলো বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত বাংলাদেশের প্রথম জাতীয় জ্ঞানকোষ। এটি বাংলাদেশকেন্দ্রিক ইতিহাস, সমাজ, সংস্কৃতি, অর্থনীতি, ভূগোল, রাজনীতি ও ঐতিহ্যবিষয়ক নির্ভরযোগ্য তথ্য উপস্থাপনের উদ্দেশ্যে প্রণীত। ২০০৩ সালে প্রথম সংস্করণ প্রকাশিত হয় এবং পরে ২০১২ সালে হালনাগাদ দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। বাংলাপিডিয়া বাংলা ও ইংরেজি—উভয় ভাষায় মুদ্রিত, ইলেকট্রনিক ও সিডি-রম সংস্করণে উপলব্ধ। এর প্রধান সম্পাদক ছিলেন অধ্যাপক ড. সিরাজুল ইসলাম এবং দেশ-বিদেশের প্রায় দেড় হাজার গবেষক ও লেখকের অবদানে হাজারো ভুক্তি সংযোজিত হয়েছে। বাংলাদেশ সম্পর্কে প্রামাণ্য জ্ঞানভান্ডার হিসেবে বাংলাপিডিয়া শিক্ষার্থী, গবেষক ও সাধারণ পাঠকের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
# বহুনির্বাচনী প্রশ্ন
- বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী (সংক্ষেপে উদীচী) হচ্ছে বাংলাদেশের অন্যতম বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন।
- ১৯৬৮ সালে বিপ্লবী কথাশিল্পী সত্যেন সেন উদীচী গঠন করেন।
- জন্মলগ্ন থেকে উদীচী অধিকার, স্বাধীনতা ও সাম্যের সমাজ নির্মাণে সংগ্রাম করে আসছে।
- ১৯৬৮, ১৯৬৯, ১৯৭০ এবং ১৯৭১ সালে বাঙালির সার্বিক মুক্তির চেতনাকে ধারণ করে গড়ে উঠা সাংস্কৃি সংগ্রাম।
- ১৯৭৪ সালে বাংলাদেশের জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র 'বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠিত হয়।
- ঢাকার সেগুনবাগিচায় এর প্রধান কার্যালয় অবস্থিত ।
- সংস্কৃতি মন্ত্রলায়ের অধীনে এর কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।
- ১৯৭৬ সালে শিশুদের সাংস্কৃতিক প্রচার, উন্নয়ন এবং পৃষ্ঠপোষকতার জন্য প্রতিষ্ঠিত হয় 'বাংলাদেশ শিশু একাডেমি'।
- শিশু একাডেমি প্রাঙ্গনে দুরন্ত নামক ভাস্কর্য রয়েছে।
- এটি মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে।
- আবদুল্লাহ আবু সায়ীদের উদ্যোগে ১৯৭৮ সালে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়।
- মূল লক্ষ্য- কিশোর এবং যুব সমাজকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা।
- এই সংগঠনের মূল কৌশল গ্রন্থ পাঠের মাধ্যমে তরুণদের সঠিক পথে পরিচালিত করা।
- এর মূল কার্যালয় ঢাকার বাংলা মটর এলাকায় অবস্থিত। তবে দেশব্যাপী এর শাখা আছে।
- উদ্দেশ্য- সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ দলিলপত্র সংগ্রহ ও তত্ত্বাবধানের জন্য।
- ১৯৭৩ সালে দেশে জাতীয় আর্কাইভ প্রতিষ্ঠিত হয়।
- জাতীয় আর্কাইভের নিজস্ব ভবন ঢাকার আগারগাঁওতে ।
- বেঙ্গল ফাউন্ডেশন ২০০০ সালে ঢাকার ধানমণ্ডিতে প্রতিষ্ঠা করেন আবুল খায়ের।
- বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস বা বেঙ্গল শিল্পালয় কাজ করে পেশাদার শিল্পী নিয়ে ।
- গ্রুপ থিয়েটার ফেডারেশন বাংলাদেশের পেশাদারি নাট্য সংগঠনগুলোর একটি ফোরাম।
- বাংলাদেশের নাটকের দল গুলোর মধ্যে- থিয়েটার, আরণ্যক, ঢাকা থিয়েটার, নাট্যকেন্দ্র প্রধান ।
Read more