রুপি বলতে বোঝায় ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মরিশাস, নেপাল, পাকিস্তান, সেশেলস, শ্রীলঙ্কা এবং পুরনো আফগানিস্তান, তিব্বত, বার্মা এবং ব্রিটিশ পূর্ব আফ্রিকা, জার্মান পূর্ব আফ্রিকা এবং ট্রুসিয়াল রাজ্যসমূহে প্রচলিত মুদ্রার নাম। ভারতীয় টাকার অপর নাম রুপি। মালদ্বীপে মুদ্রার একক হলো রুফিয়াহ। ভারতীয় টাকা (₹) এবং পাকিস্তানি রুপিকে (রুপি) ১০০ পয়সায় ভাগ করা যায়। মরিশাস ও শ্রীলঙ্কার রুপি ভাগ করা হয় ১০০ সেন্টে। আর নেপালি রুপিকে ভাগ করা হয় ১০০ পয়সা বা ৪ সুখা অথবা ২ মোহরে।
Content added By
Read more