মানুষের জীবনধারণের জন্য জীববৈচিত্র্যের প্রয়োজনীয়তা অপরিসীম। এই প্রয়োজনীয়তা যদিওবা সবসময় অর্থনৈতিক মাপকাঠিতে পরিমাপযোগ্য নয়, তথাপি মানব কল্যাণে ও সমৃদ্ধিতে জীববৈচিত্র্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিন্ন ভিন্ন দিক থেকেও আমরা জীববৈচিত্র্যের উপকারিতা ও প্রয়োজনীয়তা অনুধাবন করতে পারি, যথাঃ (১) জীববৈচিত্র্যের সরাসরি বা প্রত্যক্ষ ব্যবহারিক প্রয়োজনীয়তা (২) জীববৈচিত্র্যের পরোক্ষ ব্যবহারিক প্রয়োজনীয়তা এবং (৩) অব্যবহারিক প্রয়োজনীয়তা।
সারনি ৬.২: জীববৈচিত্র্যের উপকারিতা ও প্রয়োজনীয়তা
| জীববৈচিত্র্যের প্রয়োজনীয়তা | উদাহরণ |
| (১) জীববৈচিত্র্যের সরাসরি বা প্রত্যক্ষ ব্যবহারিক প্রয়োজনীয়তা | ১) খাদ্য |
| ২) বাসস্থান নির্মাণ সামগ্রী | |
| ৩) জ্বালানি | |
| ৪) কাগজ ও কাগজের তৈরি সামগ্রী | |
| ৫) সূতা, আঁশ ও বস্ত্র সামগ্রী | |
| ৬) শিল্প ও কল-কারখানার কাঁচামাল | |
| ৭) ঔষধ ও চিকিৎসা সামগ্রী | |
| (২) জীববৈচিত্র্যের পরোক্ষ ব্যবহারিক প্রয়োজনীয়তা | ১) বৈশ্বিক প্রাকৃতিক ভারসাম্য যেমন, মানুষের অনুকূল বায়ুমণ্ডল ও জলবায়ু রক্ষা করা। |
| ২) বিভিন্ন উদ্ভিদের বংশবৃদ্ধির মাধ্যমে মাটি ঢেকে রাখা ও ক্ষয় রোধ করা। | |
| ৩) পরিশোধনের মাধ্যমে প্রকৃতিতে বিশুদ্ধ ও সুপেয় পানি সংরক্ষণ। | |
| ৪) গাছপালার মাধ্যমে বায়ু পরিশোধন করে বিশুদ্ধ অক্সিজেনের সঞ্চালন বাড়ানো। | |
| ৫) প্রকৃতির নিজস্ব পুষ্টিচক্র ও পরিশোধন প্রক্রিয়ার ধারাবাহিকতা নিয়ন্ত্রণ। | |
| ৬) পরাগায়ণ ও গাছপালার বীজ ছড়ানোর মাধ্যমে বিভিন্ন প্রজাতির বংশবৃদ্ধি ঘটানো। | |
| ৭) কৃষির জন্য ক্ষতিকারক কীট-পতঙ্গের বংশবৃদ্ধি নিয়ন্ত্রণ। | |
| ৮) শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণার বিষয়বস্তু। | |
| ৯) পর্যটন ও বিনোদনের উৎস। | |
| ১০) মানুষের সাংস্কৃতিক, আধ্যাত্মিক ও নান্দনিক চেতনার এবং অনুপ্রেরণার উৎস। | |
| ১১) প্রকৃতি সম্পর্কে জানার তথ্যসূত্র প্রদান করে। | |
| ১২) জিন বা বংশগতির প্রাকৃতিক লাইব্রেরি বা তথ্যসম্ভার হিসাবে কাজ করে। | |
| ১৩) মানুষ, দল, গোষ্ঠী ও সমাজের দুর্যোগ সহনশীলতা ও খাপ-খাওয়ানোর সামর্থ্য। | |
| (৩) জীববৈচিত্র্যের অব্যবহারিক প্রয়োজনীয়তা | ১) ভবিষ্যৎ সুযোগ, সম্ভাবনা ও প্রত্যাশার উৎস হিসাবে গুরুত্ব। |
| ২) বৈচিত্র্যের উপস্থিতি ও অস্তিত্ব সম্পর্কে জানার গুরুত্ব। | |
| ৩) ভবিষ্যত প্রজন্মের জন্য বর্তমানের জীববৈচিত্র্য রেখে যাওয়ার গুরুত্ব। |
| অনুশীলন | |
| কাজ- ১: | জীববৈচিত্র্যের প্রত্যক্ষ প্রয়োজনীয়তাগুলো কী কী? |
| কাজ- ২: | জীববৈচিত্র্যের পরোক্ষ প্রয়োজনীয়তাগুলো কী কী? |
Content added By
Read more