জাতিসংঘের আলাপ-আলোচনার মূল সভা সাধারণ পরিষদ। প্রতিবছর সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার। অধিবেশনে প্রতিটি দেশ সর্বোচ্চ প্রতিনিধি পাঠাতে পারে ৫ জন। সাধারণ পরিষদের যে পাঁচটি আঞ্চলিক এলাকা থেকে পালাক্রমে নির্বাচিত হন সেগুলো হলো এশিয়া, আফ্রিকা, পূর্ব ইউরোপ, ল্যাটিন আমেরিকা এবং পশ্চিম ও অন্যান্য দেশ।
নারী সভাপতি ও ন্যায়পাল
জাতিসংঘ সাধারণ পরিষদে দায়িত্ব পালনকারী নারী সভাপতি তিন জন ।
- ভারতের বিজয়লক্ষ্মী পণ্ডিত (১৯৫৩)
- লাইবেরিয়ার অ্যাজি বুক (১৯৬৯)
- বাহরাইনের সায়খা হায়া বিনতে রশিদ আল খলিফা (২০০৬)
- প্রথম নারী ন্যায়পাল প্যাট্রিসিয়া ডুরাই (জ্যামাইকা)।
# বহুনির্বাচনী প্রশ্ন
লীগ অব নেশনস্ (16) সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৩৯-৪৫ সালের (17) চলাকালীন এর কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হলে জাতিসংঘ গঠিত হয়। বর্তমানে পর্যবেক্ষক সদস্য সহ সদস্য সংখ্যা (18) টি দেশ। তন্মধ্যে ভেটো ক্ষমতাসম্পন্ন দেশ ৫টি যেখানে এশিয়ার প্রতিনিধি একমাত্র (19) । আমেরিকার (20) অঙ্গরাজ্যের নিউইয়র্ক শহরের জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত। জাতিসংঘের আন্তর্জাতিক বিচারালয় (21) মহাদেশের (22) শহরে অবস্থিত। এতে (23) কর্তৃক নির্বাচিত ১৫ জন বিচারপতি দায়িত্বপালন করেন।