১৭৭৩ সালের রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে বাংলার ফোর্ট উইলিয়াম প্রেসিডেন্সিকে কেন্দ্র করে গভর্নর জেনারেলের শাসন প্রবর্তিত হয়। ওয়ারেন হেস্টিংস (১৭৭২–১৭৮৫) ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল, যার মাধ্যমে বাংলার গভর্নর পদের অবসান ঘটে এবং প্রশাসনিক ক্ষমতা কেন্দ্রীভূত হয়। গভর্নর জেনারেল একই সঙ্গে রাজস্ব, বিচার ও প্রশাসন পরিচালনা করতেন। ১৮৩৩ সালের চার্টার অ্যাক্ট অনুযায়ী ভারতের গভর্নর জেনারেল বাংলার প্রেসিডেন্সিরও গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। এই শাসনব্যবস্থার ফলে বাংলায় ব্রিটিশ শাসন সুসংহত ও স্থায়ী রূপ লাভ করে, যা পরবর্তীতে সরাসরি ঔপনিবেশিক শাসনের ভিত্তি গড়ে তোলে।
Content added By
- ওয়ারেন হেস্টিংস ছিলেন প্রথম গভর্নর জেনারেল।
- ১৭৭২ সালে সর্বপ্রথম রাজস্ব বোর্ড গঠন করেন এবং দ্বৈত শাসন ব্যবস্থা রহিত করেন।
- তিনি ১৭৭০ সালে পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন এবং ১৭৮০ সালে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।
- তিনি মুর্শিদাবাদ থেকে রাজধানী কলকাতায় স্থানান্তর করেন।
- ওয়ারেন হেস্টিংস আইন-ই-আকবরী গ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করার উদ্যোগ গ্রহণ করেন।
- এন্ডমন্ড বার্ক ওয়ারেন হেস্টিংসকে মানবজাতির শত্রু বলে উল্লেখ করেন।
Content added || updated By
- লর্ড কর্নওয়ালিস সরকারি কর্মচারীদের জন্য প্রথম বিধি বিধান চালু করেন।
- পরবর্তীকালে, গর্ত ক্যানিং এর সময়ে ইন্ডিয়ান সিভিল সার্ভিস নামে প্রচলিত হয়।
- তিনি ১৭৮৯ খ্রিস্টাব্দে বাংলায় দশ শালা বন্দোবস্ত চালু করেন।
- ১৭৯৩ সালে তিনি দশ শালা বন্দোবস্তকে চিরস্থায়ী বন্দোবস্ত বলে ঘোষণা দেন।
- চিরস্থায়ী বন্দোবস্তে জমির মালিক হয় জমিদারগণ।
- সূর্যাপ্ত আইনের কারণে নির্দিষ্ট দিনে রাজস্ব প্রদানে ব্যর্থ হলে জমিদারি নিলামে তোলা হত।
Content added By
- সাম্রাজ্য বিস্তারে লর্ড ওয়েলেসলি কর্তৃক গৃহীত নীতির নাম অধীনতামূলক মিত্রতা।
- টিপু সুলতানের সাথে লর্ড ওয়েলেসলির যুদ্ধ হয় ১৭৯৯ সালে।
- তিনি ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা (১৮০০ খ্রিস্টাব্দে) ।
- ভারতে ওয়েলেসলির শাসনামলে সম-সাময়িক ইউরোপের শ্রেষ্ঠ শাসক ছিলেন নেপোলিয়ন বোনাপার্ট (ফ্রান্স)।
Content added By