১৯৭০ এর নির্বাচন

- সাধারণ জ্ঞান - বাংলাদেশ বিষয়াবলী | NCTB BOOK
4.9k

১৯৭০ এর সাধারণ নির্বাচন (The General Election of 1970)

প্রেসিডেন্ট আইয়ুব খান ৬৯ গণ অভ্যুত্থানের পতনের ফলে সেনাবাহিনীর প্রধান জেনারেল আগা মুহম্মদ ইয়াহিয়া খানের নিকট ১৯৬৯ সালের ২৫ মার্চ ক্ষমতা হস্তান্তর করে রাজনীতিকে বিদায় জানান । জেনারেল ইয়াহিয়া খান দ্বিতীয় বারের মত সারা দেশে মার্শাল ল' জারি করেন ২৫ মার্চ রাতে । জেনারেল ইয়াহিয়া খান ক্ষমতা গ্রহণের পর জনপ্রতিনিধির কাছে বৈধ প্রক্রিয়াতে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দেন এবং আইনগত কাঠামো আদেশ (Legal Framework Order) ঘোষণা করেন ৩০ মার্চ, ১৯৭০ সালে। পাকিস্তানের প্রথম জাতীয় পরিষদ নির্বাচন হয় ১৯৭০ সালের ৭ ডিসেম্বর। পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদ নির্বাচন হয় ১৯৭০ সালের ১৭ ডিসেম্বর।

১৯৭০ সালের পাকিস্তানের নির্বাচনের ফলাফল

আইনসভা

নির্বাচিত আসন

সংরক্ষিত আসন

মোট আসন

জাতীয় পরিষদ

৩০০

১৩

৩১৩

আওয়ামী লীগের প্রাপ্ত আসন

১৬০

১৬৭

পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ

৩০০

১০

৩১০

আওয়ামী লীগের প্রাপ্ত আসন

২৮৮

১০

২৮৯

জেনে নিই

  • MLA Member of Legislative Assembly
  • MNA = Member of National Assembly (জাতীয় পরিষদের সদস্য)
  • MPA = Member of Provincial Assembly (প্রাদেশিক পরিষদের সদস্য)
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের MNA এবং MPA দের ৬ দফার ভিত্তিতে শপথ পড়ান- ৩ জানুয়ারি, ১৯৭১ সালে রেসকোর্স ময়দানে
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জয় লাভ করেন- ঢাকা-৮ নং আসন থেকে (১১১ তম আসন)।
  • ১৯৭০ সালে নির্বাচিত হওয়ার আগেই শপথ নেন- তোফায়েল আহমেদ।
  • ১৯৭০ সালের নির্বাচনে সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে MNA নির্বাচিত হন- আব্দুল হামিদ (বর্তমান রাষ্ট্রপতি)
  • আওয়ামী লীগ ১৯৭০ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ৬ দফা ও ছাত্রদের ১১ দফার ভিত্তিতে।
  • ১৯৭০ সালের সাধারন নির্বাচনের সময় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন- বিচারপতি আব্দুস সাত্তার।

Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

বিচারপতি আবু সাঈদ চৌধুরী
বিচারপতি এসএম হুদা
বিচারপতি এবি সিদ্দিকি
বিচারপতি আব্দুস সাত্তার
বিচারপতি আব্দুস সাত্তার
বিচারপতি আবু সাইদ চৌধুরী
বিচারপতি এম এন হুদা
বিচার পতি এ বি সিদ্দীক

জাতীয় পরিষদ

2.2k

জাতীয় পরিষদ (১৯৭০ সালের নির্বাচন)
ইয়াহিয়া খানের সামরিক শাসনামলে ১৯৭০ সালের ৭ ডিসেম্বর পাকিস্তানে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, যা স্বাধীনতার আগে একমাত্র সাধারণ নির্বাচন। এ নির্বাচনে জাতীয় পরিষদের মোট ৩১৩টি আসনের মধ্যে পূর্ব পাকিস্তানে ১৬২টি ও নারী আসনসহ মোট ১৬৯টি আসন ছিল। আওয়ামী লীগ ১৬০টি সাধারণ ও ৭টি নারী আসনসহ মোট ১৬৭টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এই ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠনের সাংবিধানিক অধিকার সৃষ্টি হলেও তা কার্যকর না হওয়ায় পরবর্তীতে স্বাধীনতা আন্দোলন তীব্রতর হয়।

বি.দ্র.: জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ পশ্চিম পাকিস্তানে কোন আসন লাভ করেনি।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

প্রাদেশিক পরিষদ

1.8k

প্রাদেশিক পরিষদ (পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচন, ১৯৭০)
১৯৭০ সালের ১৭ ডিসেম্বর পূর্ব পাকিস্তানে প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে মোট ৩১০টি আসনের মধ্যে ৩০০টি সাধারণ ও ১০টি সংরক্ষিত মহিলা আসন ছিল। এ নির্বাচনে আওয়ামী লীগ ৩০০টি সাধারণ আসনের মধ্যে ২৮৮টি এবং সবকটি মহিলা আসনসহ মোট ২৯৮টি আসনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে। এই বিপুল জনসমর্থন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন ও রাজনৈতিক অধিকার আন্দোলনকে আরও জোরদার করে এবং স্বাধীনতার পথকে সুদৃঢ় করে।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

শেরে বাংলা এ কে ফজলুল হক
হোসেন শহীদ সোহরাওয়ার্দী
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
নবাব স্যার সলিমুল্লাহ
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...