ইয়াল্টা সম্মেলন ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি গুরুত্বপূর্ণ বৈঠক, যা ৪–১১ ফেব্রুয়ারি ১৯৪৫-এ সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়ার ইয়াল্টা শহরে অনুষ্ঠিত হয়। এতে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং সোভিয়েত ইউনিয়ন-এর সরকার প্রধানরা অংশ নেন। প্রতিনিধিরা ছিলেন রাষ্ট্রপতি রুজভেল্ট, প্রধানমন্ত্রী চার্চিল এবং সেক্রেটারি জেনারেল স্তালিন।
সম্মেলনের প্রধান লক্ষ্য ছিল যুদ্ধ-পরবর্তী ইউরোপ পুনর্গঠন, জাতিসমূহের আত্মনিয়ন্ত্রণাধিকার নিশ্চিত করা এবং সামঞ্জস্যপূর্ণ শান্তি ব্যবস্থা গঠন করা। ইয়াল্টা সম্মেলন ছিল “বিগ থ্রি”-এর তিন প্রধান যুদ্ধকালীন সম্মেলনের মধ্যে দ্বিতীয়, যেখানে তেহরান সম্মেলনের পর এবং পটসডাম সম্মেলনের আগে এটি অনুষ্ঠিত হয়।
ইয়াল্টা সম্মেলনঃ বর্তমান ইউক্রেনের ইয়াল্টায় ৪- ১১ ফেব্রুয়ারি ১৯৪৫ শীর্ষ তিন নেতা রুজভেল্ট , চার্চিল এবং স্ট্যালিন দ্বিতীয় শীর্ষ সম্মেলনে মিলিত হন। এ সম্মেলনে ৫টি স্থায়ী সদস্যকে 'ভেটো ক্ষমতা' প্রদান করা হয় এবং এপ্রিল ১৯৪৫ মিত্রশক্তি সানফ্রান্সিসকোতে বৈঠকে মিলিত হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সম্মেলন ‘ক্রিমিয়া সম্মেলন’ নামেও পরিচিত ।
# বহুনির্বাচনী প্রশ্ন
Read more