Abstract Noun

English Grammar - English -

6.6k

যেসব noun অবস্থগত ধারণা বা গুণকে নির্দেশ করে, যাদের বাহ্যিক অস্তিত্ব নেই বা ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায় না অর্থাৎ যাদেরকে দেখা যায় না, যাদের গন্ধ নেয়া যায় না, যাদেরকে স্পর্শ করা যায় না বা যাদের স্বাদ নেয়া যায় না, কিন্তু শুধু কল্পনা দ্বারা বা অনুভব দ্বারা বোঝা যায়, তাদেরকে Abstract Noun বলে। যেমন- agency, childhood, fatherhood, friendship, girlhood, heroism, infancy, manhood, motherhood etc.

Honesty (সততা)

Honesty is the best policy.এখানে 'Honesty' একটি গুণের নাম যা দেখা বা ছোঁয়া যায় না, কেবল অনুভব করা যায়।

Health (স্বাস্থ্য)

Health is wealth. 'Health' একটি শারীরিক অবস্থাকে বোঝাচ্ছে, তাই এটি Abstract Noun।

Poverty (দারিদ্র্য)

Poverty is a curse.'Poverty' একটি অবস্থাকে নির্দেশ করে। (বি.দ্র. 'Poor' হলো Adjective, কিন্তু 'Poverty' হলো Noun)।

Bravery (বীরত্ব)

The king was known for his bravery. রাজার সাহসিকতা বা বীরত্বের গুণকে এখানে বোঝানো হয়েছে।

Knowledge (জ্ঞান)

Knowledge is power. 'Knowledge' একটি মানসিক ধারণা বা অর্জন, যার কোনো বাহ্যিক আকার নেই।

Childhood (শৈশব)

I miss my childhood days. এটি জীবনের একটি বিশেষ সময় বা অবস্থাকে নির্দেশ করছে।

Wisdom (প্রজ্ঞা/জ্ঞান)

Wisdom is better than strength. এটি মানুষের একটি বিশেষ গুণ।

Freedom (স্বাধীনতা)

Freedom is our birthright.এটি একটি অধিকার বা ধারণার নাম।

সহজ টেকনিক:

শব্দের শেষে সাধারণত -tion, -ness, -ship, -hood, -ment, -ty, -dom, -ence/ance থাকলে সেগুলো Abstract Noun হয়। যেমন: Education, Happiness, Friendship, Movement, Kindness

Content added By
Content updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

Promotion

Are you sure to start over?

Loading...