Corrections

English Grammar - English -

8.1k

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় Correction-এর উপরে কয়েকটি প্রশ্ন হয়ে থাকে। Correction ভিন্ন কোনো বিষয় নয়। সাধারণত আমরা Grammar-এর যে অংশগুলো পড়ে থাকি, সেগুলোর সঠিক ব্যবহার যাচাইয়ের একটি মাধ্যম হচ্ছে Correction। Number, Gender, Parts of Speech, Tense, Subject-verb agreement, Determiner, Appropriate use of words ইত্যাদি বিষয়ের উপর দক্ষতা Correction-এর ক্ষেত্রে নম্বর কম-বেশি পাওয়া নির্ভর করে। যেমন- রোগীর নাড়ি দেখা অর্থে see, find বা examine কোনোটিই সঠিক নয়। এখানে correct word হবে feel-The doctor felt his pulse |

  • পরীক্ষা দেয়া বুঝাতে sit for, appear at/in, go in for, take এই verb-গুলো ব্যবহার করা হয়। সাধারণত আমরা জানি যে, take অর্থ 'নেয়া/লওয়া' এবং give অর্থ দেওয়া। কিন্তু পরীক্ষা দেয়া বুঝাতে take এবং পরীক্ষা নেয়া বুঝাতে give ব্যবহৃত হয়।
  • Instrument বা যন্ত্র দ্বারা লিখলে with এবং element বা উপাদান দ্বারা লিখলে in preposition ব্যবহৃত হয়। তাই কলম দ্বারা লিখলে with আর কালি, চক বা পেন্সিল দ্বারা লিখলে in হয়। এভাবে মনে রাখুন- Write with pen, write in ink/chalk/pencil, write on paper (in book) ।
  • 'Cast' verb-টির past এবং past participle form একই অর্থাৎ cast। কাউকে ভোট দেওয়া অর্থে cast (a/one's) vote ব্যবহৃত হয়। আর যখন দুই পক্ষের ভোট সমান হয়, তখন যে ভোট দ্বারা ফলাফল নির্ধারিত হয় তাকে Casting vote বলে।
  • সুনির্দিষ্টভাবে নির্ধারিত সময়ের পূর্বে at বসে এবং বারের নামের পূর্বে on বসে।
  • উৎপাদন প্রক্রিয়ার পর সৃষ্ট বস্তুতে উপাদান অপরিবর্তিত থাকলে অর্থাৎ যদি চোখে দেখে উপাদান সনাক্ত করা যায়, তাহলে made-এর পর Preposition 'of' ব্যবহৃত হয়। আর যদি চোখে দেখে উপাদান সনাক্ত না করা যায়, তাহলে made-এর পর
    Preposition 'from' ব্যবহৃত হয়।
  • কেউ কোনো ভুলের মধ্যে আছে বুঝাতে- Subject + be verb + mistaken + in + gerund + extension এই নিয়মটি প্রযোজ্য।
  • Interrogative sentence বা প্রশ্নবোধক বাক্য যদি WH question দিয়ে শুরু হয়, তাহলে WH question-এর পর সাধারণত Tense অনুযায়ী সাহায্যকারী ক্রিয়া বা Auxiliary verb (do, does, did, have, has, am, is, are, shall, will) বসে, তারপর Subject এবং পরে main verb + extension + প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত হয়। আর যদি Interrogative sentence-এর প্রথমে সাহায্যকারী ক্রিয়া থাকে, তাহলে নিয়মটি হবে এরকম- Auxiliary verb + subject + tense অনুযায়ী মূল verb + extension + প্রশ্নবোধক চিহ্ন।
  • ইংরেজি Grammar-এ কিছু Verb আছে, যেমন- allow, advise, command, compel, enable, encourage, forbid, force, implore, induce, instruct, invite, oblige, order, permit, persuade, remind, request, want ইত্যাদি যেগুলো বাক্যে ব্যবহৃত হলে বাক্য গঠনের নিয়মটি হবে এরকম Subject + verb + object + infinitive to + verb-এর base form। এছাড়া বাক্যে let, make বা have ইত্যাদি verb যে structure-টি অনুসরণ করে, তা হচ্ছে- Subject + verb
    (let/make/have) + object + bare infinitive।
  • বাক্যে যখন Causative verb হিসেবে get এবং have ব্যবহৃত হয়, তখন দুটি নিয়ম প্রযোজ্য। এদের পরে যদি complement হিসেবে কোনো person-কে বুঝায়, তখন get-এর ক্ষেত্রে verb in infinitive হয় আর have-এর ক্ষেত্রে bare infinitive হয়। আর যদি এদের পর complement হিসেবে কোনো বস্তু বা অন্য কোনো জিনিস
    বুঝায়, তাহলে verb in past participle হয়।
  • সাধারণত Relative pronoun এবং তার পরবর্তী verb-টি পূর্ববর্তী word (noun/pronoun) অনুসারে হয়।
  • Let-এর পর কোনো Pronoun আসলে সর্বদা তার objective form বসে।
  • একই Sentence-এর বিভিন্ন Word-এর সাথে Appropriate preposition ব্যবহৃত হয়। অর্থাৎ একটি মাত্র preposition সকল word-এর ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে।
  • কোনো Sentence-এ subordinate clause-এ interrogative clause add করতে চাইলে তা assertive sentence-এর গঠন অনুসারে হয়।
  • কিছু Latin comparative word আছে। যেমন- junior, senior, inferior, ulterior, exterior ইত্যাদি। এসব শব্দের পূর্বে more হয় না এবং পরে than না হয়ে to হয়।
  • 'ফাঁসি দেয়া' অর্থে hang-এর past ও past participle form 'hanged' এবং 'ঝুলানো' অর্থে 'hung' হয়। আবার, 'ডুবে যাওয়া' অর্থে ব্যক্তির ক্ষেত্রে drown এবং বস্তুর ক্ষেত্রে sink ব্যবহৃত হয়।

বি.দ্র. Correction মূলত একক কোনো বিষয় নয়, বরং Grammatical rules-এর একটি সংকলন। এ কারণে এ বিষয়ে অধিক জ্ঞান লাভের জন্য Grammar-এর উপর একটি over all ধারণা নিতে হবে।

Content added By
Content updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

Missing Word

In each of the following sentences, there may be one word missing. Identify the missing word in the given choices

Subject-এর Number ও Person অনুসারে Verb-এর রূপ নির্ধারিত হয়, যাকে Subject-Verb Agreement বলা হয় । 

1. Sub-Verb Agreement-এর সাধারণ নিয়ম হলো Subject যদি Singular হয় তাহলে Verbটি ও Singular হয়। অর্থাৎ Number ও Person ভেদে বিভিন্ন Tense অনুযায়ী I-এর সাথে am, have, was এবং He-এর সাথে is, has, was হয়।Subject plural হলে verb plural হয়।

Tomatoes  grow all year long in China.

 

2. And দ্বারা দুই বা ততোধিক Noun যুক্ত হয়ে যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাহলে Verb টি Singular হবে আর পৃথক পৃথক ব্যক্তি/বস্তুকে বোঝালে verbটি plural হবে।

The headmaster and secretary of the school was present in the meeting.

The headmaster and the secretary of the school were present in the meeting.

Hints: ২য় বাক্যে Subject-এর উভয় Noun এর সাথে the বসায় তাদেরকে পৃথক পৃথকভাবে বুঝিয়েছে । তাই Verb টি Plural হয়েছে।

 

3. And দ্বারা দুটি singular বা plural subject যুক্ত হলে তার পরবর্তী Verb pluralহয়।

যেমন- 

Jamal and I walk to school.

 

4. সাধারণত and দ্বারা দুটি Singular Subject যুক্ত হয় তবে Verb-টি plural হয়। তবে উক্ত Noun দুটি দ্বারা একই ভাব বা অর্থ প্রকাশ করলে Verb-টি Singular হবে ।

Slow and steady wins the race.

Bread and butter is my favourite breakfast.

The horse and carriage is ready.

(বাতিক্রম) : Time and tide-এর ক্ষেত্রে Verb-টি Plural হবে। যেমন— Time and hide wait for none । তবে গাণিতিক হিসাবের বেলায় Singular Verb ব্যবহার করা যায়।

Two and two makes four.

 

5. Each বা Every বাক্যের Subject-এর স্থানে থাকলে তারা and দ্বারা যুক্ত হলেও অথবা each of + plural noun/ pronoun হলেও Verb সব সময় Singular হবে এবং এর পর pronoun ও Singular হবে।

Each boy and each girl has a pen. 

 

6. দুই বা ততোধিক Singular Subject যদি or, nor, but দ্বারা যুক্ত হয় তাহলে তাদের পর Singular Verb ব্যবহৃত হয়।

He or his brother has done the work. 

Neither he nor his brother has done the work.

Not Rina but Rana is responsible for this.

 

7. Or, nor, but দ্বারা যদি একটি  Singular ও  Plural Subject যুক্ত হয় তাহলে Plural Subject-টি Verb-এর কাছাকাছি বসে এবং Verb-টি Plural হয়। তেমনিভাবে ভিন্ন ভিন্ন Person এর Subject উক্ত শব্দগুলো দ্বারা যুক্ত হলে নিকটবর্তী Subject-এর Person অনুযায়ী Verb-টির রূপ নির্ধারিত হবে।

He or his friends have gone there.

Neither he nor his brothers were present.

Either you or I am wrong.

 

8. Either of বা  Neither of যদি বাক্যর Subject হয় তাহলে তার Verb-টি Singular হয়।

Neither of them has done this.

Either of them was present.

 

9. One of বাক্যর Subject হলে এর পর Plural Noun/Pronoun হয় কিন্তু Verb-টি Singular হয়।

At least one of the students gets full marks every time.

One of my friends is a lawyer.

 

10. Subject-এর Headwords অনুযায়ী Verb-টি  Singular বা Plural হয়।  অর্থাৎ  Head word-টি Singular হলে Verb-টি  Singular হয়। 

A selection of Nazrul's poems has been published to the joy of the readers.

 

11. Singular Subject-এর পর  as well as, in addition to, including, no less than, with, along with, together with etc + Singular/ Plural Noun

বা Pronoun থাকলে Verb-টি সর্বদা Singular হবে।

The father with his three sons has  left the place.

Tania as well as her friends is participating in the party.

 

12. Anybody, anyone, no one, nobody, somebody, someone, something nothing, everyone, everybody, everything ইত্যাদি Subject হিসেবে

ব্যবহৃত হলে Verb-টি সর্বদা Singular হবে।

*Nobody believes a liar

*Everybody loves an honest man

*Something is better than nothing.

*Someone has stolen my pen.

 

13. নির্দিষ্ট দূরত্ব, ওজন, অর্থ বা সময় বুঝালে কোনো Subject দেখতে Plural হলেও পরবর্তী Verb-টি Singular হবে।

 Ten miles is a long distance.

 

14. Cattle, aristocracy, poultry, people, peasantry, gentry of noun- দেখতে Singular হলেও এগুলো আসলে Plural হওয়ায় Verb-টিও Plural হবে।

Cattle are grazing in the field. 

People are praying for prosperity.

 

14. News, mathematics, physics, gallows, politics  ইত্যাদি দেখতে Plural হলেও এরা মূলত Singular হওয়ার Verb টি Singular হবে।

Good news is expected.

Physics is my favourite subject.

No news is good news. 

 

15. দেশ, বই, ম্যাগাজিন, চলচ্চিত্র, সংবাদপত্র, নাটক ইত্যাদির নামে Plural Noun থাকলেও Verb-টি সর্বদা Singular হবে।

The Arabian Nights is still a great favourite.

 

 16. কোনো Noun-এর পূর্বে নির্দিষ্ট সংখ্যাবাচক Adjective যেমন- pair, dozen, hundred, thousand ইত্যাদি থাকলে Verb-টি  Singular হবে।

A pair of shoes was bought for him.

One/A dozen of pens was distributed

 

17. যতই আধিক্য বোঝাক না কেন Subject-এ যদি Uncountable Noun থাকে তবে Verb সর্বদা Singular হবে।

A lot of money was spent.

A huge quantity of sugar was exported.

 

18. A number of দিয়ে Subject শুরু হলে পরবর্তী verb টি Plural হয় কিন্তু The number of দিয়ে শুরু হলে Verb-টি Singular হয়।

The number of people was very high. 

There are a large number of boys playing in the field.

 

19. Collective Noun দ্বারা অখণ্ড সমষ্টিকে বোঝালে Verb-টি singular হয় কিন্তু খণ্ডিত বা আলাদা বোঝালে Plural Verb হয় ।

The committee has approved the bill.

The committee were devided in their opinion.

The mob have dispersed.

20. There বা here দিয়ে বাক্য শুরু হলে পরবর্তী Verb-টির রূপ নির্ধারিত হবে verb পরবর্তী Noun এর Number এর উপর। যদি তা singular হয় তাহলে Verb Singular হবে । Plural হলে Verb টি Plural হবে।

There are a book and a pen on the table.

21. Relative Pronoun যদি  Subject হয়  তাহলে Subject পরবর্তী  Verb-টি Singular হবে , যদি  Relative Pronoun-এর  Antecedent-টি Singular Antecedent হয় । Antecedent-টি  Plural হলে Verb-টিও Plural হবে। 

A reward has been announced for the employees who have worked hard.

 

22. (Impersonal) One যদি বাক্যের Subject-এ থাকে তাহলে পরবর্তী Pronoun-টিও Impersonal হবে অর্থাৎ One's হবে, his/her হবে না।

One should be careful about one's duty.

 

23. Everyone, everybody, nobody, each, either, neither, a person ইত্যাদি Subject হলে এদের পর Singular Pronoun বসে।

Everyone should respect his teachers.

 

24. Relative Pronoun-এর   antecedent যদি  Pronoun হয় তাহলে উহার পরবর্তী  Verb-টির রূপ Antecedent (Pronoun) অনুযায়ী হবে।

It is I who am to blame.

It is you who are to blame.

 

25. প্রশ্নবোধক Who এবং Impersonal it যদি Subject হয় তাহলে Verb-টি Singular হবে।

Who does not know that two & two makes four?

 

26. Many যদি Subject-এ থাকে তাহলে পরের Noun ও Verbটি Plural হবে। কিন্তু Many a থাকলে পরবর্তী Noun ও Verb উভয়টিই Singular হবে।

Many a man has tried to complete the work.

 

27. One and a half/ quarter দিয়ে শুরু বাক্যর Noun টি plura এবং verb টি singular হয়। তবে Noun এর সংখ্যা একের বেশি হলে Noun টি plural হবে এবং Noun সংখ্যা দুই না হওয়া পর্যন্ত verb টি singular হবে।

One and a half hour is a long time.

 

28. Infinitive, Gerund, Verbal noun, clause/phrase যদি বাক্যর   Subject হিসেবে ব্যবহৃত হয় তাহলে পরবর্তী verbটি সর্বদা singular হয়।

-To err is human.

-Telling lies is a great sin

-The reading of history gives one knowledge.

 

29. More than দিয়ে বাক্য শুরু হলে পরবর্তী verbটির রূপ নির্ধারিত হবে verb পূর্ববর্তী noun-এর number-এর উপর ভিত্তি করে। যদি Nounটি singular হয় তাহলে verbটি singular হবে। আর Nounটি plural হলে verbটি plural হবে।

More than two general people were killed in the fighting.

30. No one, none দ্বারা 'কেউ না' বোঝালে verb singular হয়। কিন্তু একের অধিক ব্যক্তি বা বস্তু বোঝালে verb plural হয়।

None of the students has a car.

None are helpless because they can always try.

 

31. Fractions বা ভগ্নাংশ দিয়ে শুরু বাক্যের Subject টি Singular বা none-count noun হলে Verb- টিও  Singular হবে এবং Subject-টি Plural হলে  Verb-টিও   Plural হবে।

Three-fourths of the work has been finished.

Three-fourths of the books have been sold.

Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

Number-Correction (বচন সংশোধন) বলতে একটি বাক্যে Singular (একবচন) ও Plural (বহুবচন) এর ভুল সংশোধন করে সঠিক রূপটি বসানোকে বোঝায়। এটি সাধারণত Noun বা Pronoun-এর সঠিক সংখ্যা নির্দেশ করে, যা বাক্যের গঠন, Subject-Verb agreement বা countable/uncountable নিয়মের ওপর ভিত্তি করে সঠিক করা হয় ।

ইংরেজি গ্রামারে Number বা বচন সংক্রান্ত ভুলগুলো সাধারণত Noun-এর Singular ও Plural রূপের সঠিক প্রয়োগ না জানার কারণে হয়। নিচে সচরাচর হওয়া ভুল এবং সেগুলোর সঠিক নিয়ম আলোচনা করা হলো:

১. সর্বদা Singular হিসেবে ব্যবহৃত Noun:

কিছু Noun দেখতে Plural মনে হলেও বা অনেকগুলো বোঝালেও তারা সর্বদা Singular হিসেবে ব্যবহৃত হয় এবং এদের সাথে 's' বা 'es' যুক্ত হয় না।

  • ভুল: I gave him many advices.

  • সঠিক: I gave him much advice.

  • অনুরূপ শব্দ: Furniture, Information, Poetry, Scenery, Issue, Progress, News.

২. সর্বদা Plural হিসেবে ব্যবহৃত Noun:

কিছু Noun জোড়ায় থাকে বলে তারা সর্বদা Plural হিসেবে গণ্য হয়। এদের সাথে সর্বদা Plural Verb বসে।

  • ভুল: My glass is broken.

  • সঠিক: My glasses are broken.

  • অনুরূপ শব্দ: Spectacles, Scissors, Pants, Trousers, Shoes, Socks.

৩. সমষ্টিগত পরিমাপ (Unit of Measurement):

টাকা, সময়, দূরত্ব বা ওজন যদি একটি নির্দিষ্ট একক বা সমষ্টি হিসেবে বোঝায়, তবে তা Plural দেখালেও Verb সর্বদা Singular হয়।

  • ভুল: Ten miles are a long distance.

  • সঠিক: Ten miles is a long distance.

  • উদাহরণ: Fifty dollars is enough for this book.

৪. Compound Noun-এর Plural রূপ:

Compound Noun-এর ক্ষেত্রে প্রধান শব্দটির (Root Word) সাথে 's' যুক্ত করে Plural করতে হয়।

  • ভুল: Brother-in-laws, Step-sons.

  • সঠিক: Brothers-in-law, Stepsons.

  • অনুরূপ: Passers-by, Commanders-in-chief.

৫. কিছু বিশেষ শব্দের Plural রূপ:

কিছু Noun-এর বানান পরিবর্তনের মাধ্যমে Plural করতে হয় যা মুখস্থ রাখা জরুরি।

  • Singular — Plural:

    • Medium — Media

    • Datum — Data

    • Analysis — Analyses

    • Crisis — Crises

    • Criterion — Criteria

৬. Common Errors at a Glance:

Incorrect (ভুল)Correct (সঠিক)
The sceneries of Cox's Bazar are fine.The scenery of Cox's Bazar is fine.
He has three sons-in-laws.He has three sons-in-law.
Mathematics are my favorite subject.Mathematics is my favorite subject.
Cattle is grazing in the field.Cattle are grazing in the field. (Cattle সর্বদা Plural)
Content added By
Content updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

Correction of sentence

Replace the underlined part of each sentence with the option which is grammatically correct

The Tense (Corrections) হলো ইংরেজি বাক্যে ক্রিয়াপদের (Verb) সময় বা কালগত ভুলগুলো চিহ্নিত করে সঠিক রূপটি বসানো। এটি বাক্যের অর্থ স্পষ্ট করে, যেমন "He go" না হয়ে হবে "He goes" (Present Simple) বা "He went" (Past Simple)। সঠিক Tense ব্যবহারের মাধ্যমে ঘটনার সময় (অতীত, বর্তমান, ভবিষ্যৎ) এবং ধারাবাহিকতা বজায় রাখা হয়।

নিচে The Tense-Correction (কাল সংক্রান্ত ভুল ও সংশোধন)-এর ওপর একটি সুসংগঠিত নোট দেওয়া হলো যা আপনার ওয়েবসাইটের এডিটরের জন্য উপযোগী:

The Tense (Corrections)

ইংরেজি গ্রামারে বাক্য গঠনের সময় Tense-এর সঠিক রূপ ব্যবহার না করা একটি সাধারণ ভুল। বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় Tense-এর প্রয়োগ থেকে অনেক প্রশ্ন আসে। নিচে গুরুত্বপূর্ণ নিয়ম ও সংশোধনীগুলো আলোচনা করা হলো:

১. চিরন্তন সত্য ও অভ্যাসগত কর্ম (Universal Truth & Habitual Fact):

বাক্যটি যদি চিরন্তন সত্য বা অভ্যাসগত কোনো কাজ বোঝায়, তবে তা সর্বদা Present Indefinite Tense হবে, অন্য কোনো Tense নয়।

  • ভুল: The sun rose in the east.

  • সঠিক: The sun rises in the east.

  • ভুল: He said that honesty was the best policy.

  • সঠিক: He said that honesty is the best policy.

২. Since ও For-এর ব্যবহার (Present Perfect Continuous):

সময়ের উল্লেখ থাকলে (যেমন: সকাল থেকে, দুই ঘণ্টা ধরে) সাধারণ Continuous Tense না হয়ে Present Perfect Continuous Tense হয়।

  • ভুল: It is raining since morning.

  • সঠিক: It has been raining since morning.

  • ভুল: I am reading in this school for five years.

  • সঠিক: I have been reading in this school for five years.

৩. অতীতকালে দুটি কাজের উল্লেখ (Past Perfect):

অতীতকালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে যেটি আগে ঘটে সেটি Past Perfect এবং যেটি পরে ঘটে সেটি Past Indefinite হয়। এক্ষেত্রে 'Before' এবং 'After'-এর নিয়মটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • ভুল: The train left before we reached the station.

  • সঠিক: The train had left before we reached the station.

  • ভুল: The doctor had come after the patient died.

  • সঠিক: The doctor came after the patient had died.

৪. ভবিষ্যৎ নির্দেশক শব্দ ও শর্তাধীন বাক্য (Future Context):

যদি কোনো বাক্যে tomorrow, next day ইত্যাদি থাকে তবে তা Future Indefinite হয়। তবে 'If' বা 'When' যুক্ত শর্তাধীন অংশে Future Tense না হয়ে Present Indefinite হয়।

  • ভুল: If he will come, I will go.

  • সঠিক: If he comes, I will go.

  • ভুল: I shall wait until he will finish his work.

  • সঠিক: I shall wait until he finishes his work.

৫. Sequence of Tense (টেন্সের ধারাবাহিকতা):

Principal Clause যদি Past Tense-এ থাকে, তবে Subordinate Clause-টিও সাধারণত Past Tense-এ পরিবর্তিত হয়।

  • ভুল: He said that he is busy.

  • সঠিক: He said that he was busy.

  • ভুল: I knew that he will pass.

  • সঠিক: I knew that he would pass. (Will-এর পরিবর্তে would বসে)।

৬. কিছু বিশেষ শব্দের ক্ষেত্রে Tense:

বাক্যে just, just now, already, yet, lately, recently ইত্যাদি থাকলে সাধারণত Present Perfect Tense হয়।

  • ভুল: I saw him just now.

  • সঠিক: I have seen him just now.

  • ভুল: Did you ever be to London?

  • সঠিক: Have you ever been to London?

Content added By
Content updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

Previous studies have shown that motivation plays a crucial role in learning.
The author argues that earlier researchers misunderstood the phenomenon.
The experiment was designed carefully and yields reliable results.
The findings suggested that further research was necessary.

Find out which underlined part (a, b, c and d) of the following sentences has an error.

Choose the correct word(s) for each blank that best fits the meaning of the sentences as a whole.

 

Verb (ক্রীয়া বা কাজ)

Verb কাকে বলে?

যে শব্দ দ্বারা কোন প্রকার কাজ করা/হওয়া বুঝায় তাকেই Verb বলে। যেমন, go, eat, sleep, buy, sell, walk, run, see, play, write, give etc.

Verb কে ইংরেজি sentence এর হৃদয় বলা হয়। Verb ছাড়া কোন sentence গঠন করা সম্ভব নয়।

The verb is an important part of speech. Without the verb, no sentence can be formed. It shows a physical or mental action.

Example:

  • We play cricket.
  • He writes a letter.
  • He gave me a glass of water.

Verb এর প্রকারভেদ:

There are many types of verbs. Some are discussed below:

  • Finite verb
  • Non-finite verbs
  • Action verbs
  • Auxiliary verbs
  • Linking verbs
  •  

Finite Verb:

Finite Verb বাক্যের প্রধান verb হতে পারে এবং বাক্য গঠনের ক্ষেত্রে subject এর number এবং person এর সাহায্যে এই verb এর form নির্ধারণ করা হয়।

A Finite verb can come as the main verb in a sentence, and it changes according to the tenses of the action and the number and person of the subject.

Example: Afroza works in a bank.

Non-finite Verb:

Non-finite verb কখনো main verb হতে পারে না। Non-finite verb বাক্যে সাধারণত adjective অথবা adverb হিসেবে কাজ করে কিন্তু verb হিসেবে নয়।      

Non-finite verbs can’t be main verbs.  

Example: Coming home, I saw the man running away.

There are three types of non-finite verbs.

  • Infinitives: to do, to eat, to drink, to dance
  • Participles: doing, done, eating, eaten, drinking, drunk
  • Gerunds: walking, swimming, running

Action verb:

Action verb, Subject এর কাজকে বর্ণনা করে। যেকোন কাজকেই action verb হিসেবে বিবেচনা করা যায়।

Action verbs express actions. They complete the sentence and describe the subject’s action.

Example:

  • I’ll do my work.
  • She watches TV.

Action verbs are of two types:

  • Transitive verbs
  • Intransitive verbs

Transitive Verb:

Transitive verb সবসময় একটি direct object দাবি করে। Direct object না আসলে যে বাক্যটি অসুম্পূর্ন মনে হয়, সেই বাক্যে transitive verb ব্যবহৃত হয়।

Example:

  • He is watching (এখানে, টেলিভিশন একটি direct object. এটি ছাড়া বাক্য অসুম্পূর্ন।)
  • I saw a (এখানে, Tiger একটি object.)

Intransitive Verb:

Intransitive verb এর কোন object প্রয়োজন হয় না। তারা নিজে নিজেই বাক্য সম্পূর্ণ করতে পারে।   

They don’t have a direct object.

Example:

  • He reached.
  • He goes to school.

Linking verbs:

Linking verb সাধারণত ওই সকল verb কে বুঝায় যেগুলো কোন কাজ সম্পন্ন করে না বরং subject এর সাথে বাক্যের বাকি অংশের যোগাযোগ স্থাপন করে। সাধারণত, Be verb গুলো যখন main verb হিসেবে sentence এ ব্যবহৃত হয় তখন সেগুলোকে Linking Verbs বলা যায়।

Linking Verbs can behave both either main verbs or auxiliary verbs. They do not refer to actions, but represent a state of being, need, opinion, desire or senses. For example, be verbs (am, is, are, was, were, have, has, had….) are the example of no-action verbs. Smell, look, taste, sound, etc. are also called no-action verbs.

Example:

  • He is a teacher.
  • They have three children.

Auxiliary Verb:

Auxiliary Verb হচ্ছে সাহায্যকারী verb। তারা present participle এবং past participle কে বাক্যে verb হিসেবে কাজ করতে সাহায্য করে। তাদের নিজস্ব কোন সম্পূর্ণ অর্থ না থাকলেও ব্যাকরণগত দিক থেকে বাক্যের গঠণ নির্মানে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

Auxiliary verbs are also called helping verbs. It helps another verb to form its mood, voice, tense, etc. They don’t have any meaning on their own, but they are very important to make the grammatical structure of the sentences. They help the main verbs.

They are two types:

  • Primary Auxiliary
  • Modal Auxiliary

Primary auxiliary:

Have, Do, and Be are known as primary auxiliaries.

Have

Have, has, had, having, had not .

Example: He has bought a new car. (এখানে has একটি auxiliary verb)

Do

Do, does, done, to do, did, did not, does not, etc.

Example: He does not keep his work for tomorrow.

Be

Am, is, are, was, were, be, to be, been, was not, were not, etc.

Example: He is watching the tournament.

Modal Auxiliary:

Modal Auxiliary সাধারণত মুল verb এর অর্থকে প্রভাবিত করে কিন্তু তারাও সাহায্যকারী verb হিসেবেই বাক্যে ব্যবহৃত হয়। 

A modal auxiliary modifies the meaning of the main verb in some way. Shall, should, can, could, may, might, ought, ought to, will, would, must, etc. are known as modal auxiliary verbs.

Example:

  • He may come home tomorrow.
  • You should not run in the sun.
  • You can take rest now.
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

The students were confusing by the direction.
The students confused the direction.
The students were confused by the direction.
The students are confused at direction.

Correction of sentence

Complement of Verb (ক্রিয়ার পরিপূরক) হলো এমন একটি শব্দ, বাক্যাংশ বা ক্লজ, যা ভার্বের পরে বসে বাক্যের অর্থ সম্পূর্ণ করে । সাধারণত লিঙ্কিং ভার্বের পরে বসে এটি সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় বা বর্ণনা করে । যেমন: "He is a doctor" বাক্যে 'a doctor' হলো 'is' (linking verb) এর পরিপূরক ।

Complement শব্দটির অর্থ হলো 'পরিপূরক'। গ্রামারে Complement বলতে এমন এক বা একাধিক শব্দকে বোঝায় যা কোনো বাক্যের অর্থ পূর্ণ করতে ব্যবহৃত হয়। এটি সাধারণত Linking Verb (যেমন: be, become, seem, look, feel) এর পরে বসে এবং বাক্যের Subject বা Object সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে বা তাদের পুনরায় শনাক্ত করে। অনেকেই একে 'Object' এর সাথে গুলিয়ে ফেলেন, তবে মনে রাখা প্রয়োজন যে Object মূলত ভার্বের কাজ গ্রহণ করে, আর Complement কেবল পরিচয় বা অবস্থা প্রকাশ করে।

১. Subject Complement

যখন কোনো শব্দ বা শব্দগুচ্ছ বাক্যের Subject সম্পর্কে কিছু বলে বা সাবজেক্টের ভিন্ন পরিচয় দেয়, তখন তাকে Subject Complement বলা হয়। এটি মূলত 'Subject = Complement' এই সমীকরণ মেনে চলে। যেমন: "Armin is a teacher." এখানে 'teacher' হলো সাবজেক্ট 'Armin'-এর একটি পরিচয়। আবার "The sky is blue." বাক্যে 'blue' শব্দটি সাবজেক্টের অবস্থা বা গুণ বর্ণনা করছে। এই ধরণের ক্লজে সাধারণত বিভক্তিহীন Noun বা Adjective ব্যবহৃত হয়।

২. Object Complement

যখন কোনো শব্দ বাক্যের Direct Object সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় বা অবজেক্টের পূর্ণতা দান করে, তখন তাকে Object Complement বলে। এটি সাধারণত ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্টের ঠিক পাশে বসে। যেমন: "They elected him captain." এই বাক্যে 'him' হলো অবজেক্ট এবং 'captain' শব্দটি সেই অবজেক্টের পদবী বা পরিচয় বোঝাচ্ছে। একইভাবে, "The news made her sad." বাক্যে 'sad' শব্দটি অবজেক্ট 'her'-এর মানসিক অবস্থা প্রকাশ করছে। এখানে 'Object = Complement' সম্পর্কটি বিদ্যমান।

৩. Object এবং Complement-এর মধ্যে পার্থক্য

Object এবং Complement চেনার সবচেয়ে সহজ উপায় হলো সাবজেক্টের সাথে তুলনা করা। যদি ভার্বের পরের অংশটি সাবজেক্টের সাথে একই ব্যক্তি বা বস্তু হয়, তবে সেটি Complement। যেমন: "He is a doctor" (He = Doctor, তাই এটি Complement)। কিন্তু যদি ভার্বের পরের অংশটি সাবজেক্ট থেকে ভিন্ন কিছু হয় এবং সাবজেক্ট তার ওপর কোনো কাজ করে, তবে সেটি Object। যেমন: "He plays football" (He $\neq$ Football, তাই এটি Object)।

Content added By
Content updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

The director considered her as talented for the role.
The director considered her to be talented for the role.
The director considered her talented for the role.
The director considered her talented of the role.
They considered her as capable for the role.
They considered her to be capable for the role.
They considered her capable of the role.
They considered her capable for the role.

যে সকল শব্দ কোনো noun এর পূর্বে বসে noun এর পরিমাণ, সংখ্যা, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা ইত্যাদি প্রকাশ করে, তাকে Determiner বা নির্দেশক শব্দ বলে।

Determiner এর কোনো নির্দিষ্ট প্রকার নেই তবে, determiner কে তিনটি প্রধান ভাগ করা যেতে পারে:

Countable Determiners: A, An, One, Every, Both, Many, Those, These, Few, A few, The few, Very few, Fewer, Fewest, Many, Many of, A number of etc.

Uncountable Determiners: Little, A The little, Very little, Less, Least, Much, Much of,A bit, Amount of etc.

Mixed Determiners: All, Any, Some, Some of, More, Most, Most of, Rest of, A lot of, Lots of, None of, No, Possessive (your, his, her, their, its), A great deal of etc.

Determiner হলো এমন কিছু শব্দ যা Noun-এর আগে বসে তার নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে। ইংরেজি গ্রামারে ডিটারমিনার ব্যবহারের সময় কিছু সাধারণ ভুল হয়, বিশেষ করে Countable এবং Uncountable Noun-এর ক্ষেত্রে। নিচে গুরুত্বপূর্ণ সংশোধনগুলো তুলে ধরা হলো:

১. Few এবং Little-এর সঠিক ব্যবহার:

সবচেয়ে বেশি ভুল হয় Few এবং Little-এর প্রয়োগে। মনে রাখতে হবে, Few (Few, A few, The few) ব্যবহৃত হয় Countable Noun-এর সাথে এবং Little (Little, A little, The little) ব্যবহৃত হয় Uncountable Noun-এর সাথে।

  • ভুল: There is few water in the glass.

  • সঠিক: There is little water in the glass.

  • ভুল: I have little friends in this city.

  • সঠিক: I have few friends in this city.

২. Many এবং Much-এর পার্থক্য:

সংখ্যা বোঝাতে (Countable) Many এবং পরিমাণ বোঝাতে (Uncountable) Much ব্যবহৃত হয়।

  • ভুল: How much students are present today?

  • সঠিক: How many students are present today?

  • ভুল: I don't have many time to wait.

  • সঠিক: I don't have much time to wait.

৩. Number এবং Amount-এর প্রয়োগ:

গণনা করা যায় এমন কিছুর ক্ষেত্রে Number of এবং গণনা করা যায় না এমন কিছুর ক্ষেত্রে Amount of বসে।

  • ভুল: A large amount of people gathered there.

  • সঠিক: A large number of people gathered there.

  • ভুল: A large number of work is still pending.

  • সঠিক: A large amount of work is still pending.

৪. Each, Every, Either এবং Neither:

এই ডিটারমিনারগুলো সর্বদা Singular হিসেবে গণ্য হয়। তাই এদের পরে Noun এবং Verb উভয়ই Singular হতে হবে।

  • ভুল: Each of the boys have done their work.

  • সঠিক: Each of the boys has done his work.

  • ভুল: Every students must attend the class.

  • সঠিক: Every student must attend the class.

৫. Less এবং Fewer-এর ব্যবহার:

পরিমাণ কমাতে Less এবং সংখ্যা কমাতে Fewer ব্যবহৃত হয়।

  • ভুল: No less than twenty students were absent.

  • সঠিক: No fewer than twenty students were absent.

৬. Double Determiners এড়িয়ে চলা:

একটি Noun-এর জন্য সাধারণত দুটি ডিটারমিনার পাশাপাশি বসে না (যেমন: Possessive এবং Article একসাথে)।

  • ভুল: This is my a book.

  • সঠিক: This is my book অথবা This is a book of mine.

  • ভুল: The both brothers are doctor.

  • সঠিক: Both the brothers are doctors.

Content added By
Content updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

Identify the incorrect part of the sentence. If all are correct, choose option E.

Conditional Sentence

প্রধানত If যুক্ত বাক্যকে Conditional Sentence বলা হয়। প্রায় প্রতিটি পরীক্ষায় Conditional Sentence-এর উপস্থিতি লক্ষ্য করার মতো। এটি সাধারণত দুটি অংশে বিভক্ত থাকে : ১. If বাক্যাংশকে বলা হয় If Clause, যাতে একটি শর্ত দেয়া থাকে, ২. Main Clause যাতে উক্ত শর্তের ফলাফল দেয়া থাকায় একে Result Clause ও বলা হয়।

Kinds of Conditionals : অধিকাংশ বইপত্রে তিন ধরনের Conditionals-এর কথা বলা হলেও এরা মূলত ৪ প্রকার।

A. Zero conditional

2. First conditional

3. Second conditional

4. Third conditional

Conditional Sentence বা শর্তযুক্ত বাক্যে সাধারণত দুটি অংশ থাকে— If-clause (শর্ত) এবং Main Clause (ফলাফল)। প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই দুই অংশের টেন্সের সামঞ্জস্য রক্ষা করা নিয়ে সবচেয়ে বেশি ভুল হয়। নিচে প্রধান চারটি কন্ডিশনাল এবং সেগুলোর সংশোধনী আলোচনা করা হলো:

১. First Conditional (সম্ভাব্য শর্ত):

ভবিষ্যতে কোনো কাজ হওয়ার সম্ভাবনা থাকলে এই কন্ডিশনাল ব্যবহৃত হয়। এখানে প্রধান ভুলটি হয় 'If' যুক্ত অংশে Future Tense ব্যবহার করা। মনে রাখবেন, 'If' যুক্ত অংশে সর্বদা Present Indefinite হয় এবং পরের অংশে Future Indefinite হয়।

  • ভুল: If he will come, I will go.

  • সঠিক: If he comes, I will go.

  • ভুল: You will fail if you will not study.

  • সঠিক: You will fail if you do not study.

২. Second Conditional (অসম্ভব বা কাল্পনিক শর্ত):

বর্তমানে কোনো অবাস্তব বা কাল্পনিক পরিস্থিতির ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। এক্ষেত্রে 'If' যুক্ত অংশে Past Indefinite এবং Main Clause-এ would/could/might + Verb-এর Base form বসে। সাবজেক্ট যাই হোক না কেন, 'be' ভার্বের ক্ষেত্রে সর্বদা 'were' ব্যবহৃত হয়।

  • ভুল: If I was a king, I would help the poor.

  • সঠিক: If I were a king, I would help the poor.

  • ভুল: If he studied, he will pass.

  • সঠিক: If he studied, he would pass.

৩. Third Conditional (অতীতের অপূর্ণ শর্ত):

অতীতের কোনো কাজ যা আর পূরণ হওয়া সম্ভব নয়, তা বোঝাতে এটি ব্যবহৃত হয়। এখানে 'If' যুক্ত অংশে Past Perfect (had + v3) এবং অন্য অংশে would have/could have + v3 বসে।

  • ভুল: If you had worked hard, you would pass the exam.

  • সঠিক: If you had worked hard, you would have passed the exam.

  • ভুল: If I had seen him, I told him the news.

  • সঠিক: If I had seen him, I would have told him the news.

৪. 'Unless' এবং 'In case' সংক্রান্ত সংশোধন:

Unless অর্থ হলো 'If not', তাই 'Unless' যুক্ত অংশে আলাদাভাবে 'not' ব্যবহার করা ব্যাকরণগত ভুল। আবার In case যুক্ত অংশে সাধারণত Future Tense ব্যবহার করা ভুল, এখানে Present Indefinite ব্যবহার করতে হয়।

  • ভুল: Unless you do not work hard, you will fail.

  • সঠিক: Unless you work hard, you will fail.

  • ভুল: I will take an umbrella in case it will rain.

  • সঠিক: I will take an umbrella in case it rains.

৫. দ্রুত যাচাই টেবিল:

কন্ডিশনাল টাইপIf-clause (শর্ত)Main Clause (ফলাফল)
ZeroPresent IndefinitePresent Indefinite
FirstPresent IndefiniteFuture Indefinite (will/can/may + v1)
SecondPast Indefinitewould/could/might + v1
ThirdPast Perfect (had + v3)would have/could have + v3
Content added By
Content updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

Each sentence has four underlined parts having words or phrases marked (a), (b), (c), (d). Identify one of the underlined parts that must be changed to make the sentence correct. 

Punctuation

একজন লেখকের মনের ভাব সুস্পষ্টভাবে প্রকাশ করতে ও বাক্যের অর্থ সহজ ভাবে বোঝার | ক্ষেত্রে punctuation marks এর ব্যবহার অপরিহার্য।

Punctuation শব্দটির উৎপত্তি latin শব্দ "punctum" থেকে। Punctum শব্দের অর্থ বিশেষ চিহ্ন বা বিন্দু। কোনো sentence লিখার মাঝে বা শেষে বিরতি আপনের জন্য বা অল্প বিলম্ব করার ক্ষেত্রে আমরা যে সমস্ত চিহ্ন ব্যবহার করি তা'ই English grammar এ punctuation marks হিসেবে পরিচিত।

স্টেশন ছাড়া ট্রেন যেমন চলতেই থাকবে, কখনো গন্তব্যে পৌঁছাবে না। তেমনি ভাবে Punctuation marks ছাড়া বাক্যের অর্থ হয় অন্তসারশূন্য।

অজানা কথা:

 Latin ভাষা মূলত Italian দের পুরোনো ভাষা। যা এখনো Italy সহ English native speaker রা তাদের ভাষাতে এবং Grammar এ ব্যবহার করে।

Punctuation Marks সাধারণত ১১ ধরনের: 

যেমন-

i. Full stop (.)

 >Full stop মূলত দীর্ঘতম বিরতি নির্দেশ করে।

He has reached there.

 

ii. Comma (,)

> Comma অল্প বিরতি নির্দেশ করে। Punctuation এর আলোচনায় Comma (.) ব্যবহার সবচেয়ে বেশি।

I like to eat banana, strawberry and guava.

 

iii. Semicolon (;)

> Comma এর চেয়ে বেশি ও  full stop অপেক্ষা কম বিরতি নির্দেশ  করতে semicolon বসে।

The book fair was crowded ; we visited the fair on Friday.

 

v. Question Mark (?)

> “Wh. word/auxiliary verb + subject……”  এই ধরনের Structure হলে, সাধারনত শেষে question mark (?) হয়।

What  do you want ?

 

iv. Colon (:)

>Semicolon  অপেক্ষা দীর্ঘ বিরতি নির্দেশ  করতে colon বসে।

There are many problems in our area, such as: smuggling, drug addiction and eve teasing.

 

vi. Exclamation Mark (!)

>যে word বা sentence দ্বারা আনন্দ, দুঃখ, বিস্ময়, উল্লাস, ভয় ইত্যাদি আকস্মিক ভাবে বোঝালে,ঐ সকল word বা sentence এর পরে exclamation mark বসে ।

Alas! I have lost your last adaptation (শেষ সম্বল). 

you Fie (ছিঃ)! you are so bad.

What a nice picture it is!

How funny the story is!

 

vii. Apostrophe (')

> Rule-01: অধিকার অর্থে noun এর পরে apostrophe "s" বসে।

For example:

Mita's pen = মিতার কলম; Suzon's books = সুজনের বইগুলো |Parents' order = পিতামাতার আদেশ; Girls' school = বালিকাদের বিদ্যালয়

Rule-02: কোনো word এর letter কে বাদ দিতে তদস্থলে apostrophe বসে।

For example:

Of the clock কে বলা যায় = O' clock

Do not কে বলা যায় = Don't

Did not কে বলা যায় = Didn't He will কে বলা যায় = He'll

Shall not কে বলা যায় = Shan't 

Rule-03: কোনো ইংরেজি সংখ্যা বা বর্ণ (letter) কে plural করতে letter বা সংখ্যার পরে ('s) বসে। 

For example:

Delete all T's and add two L's. (সকল "T" বর্ণ মুছে দাও এবং দুইটি "L" বর্ণ যুক্ত কর Two 5's makes ten. (দুইটি ৫ সংখ্যা যোগে দশ হয়)

Rule-04: কোনো দোকানের নামের ক্ষেত্রে apostrophe বসে।

For example:

Grocer's = মুদি দোকান।

Butcher's = মাংস বিক্রেতা

 

ix. Hyphen (-)

>Rule-01: দুই বা ততোধিক word এর সমন্বয়ে যখন কোনো compound word গঠিত হয়, তখন Hyphen চিহ্ন বসে।

For example:

Father-in-law= শ্বশুর

Up-to-date = আধুনিক

Co-ordination = সমঝোতা 

Non-violation = অলঙ্ঘন

Rule-02: Fraction বা ভগ্নাংশের ক্ষেত্রে hyphen বসে।

For example: 

Two-fourths of the work

One-third of the people

Rule-03: কোনো লাইন লিখতে যেয়ে শেষ word এর কিছু অংশ নিচে নেমে আসলে hyphen বসিয়ে, word এর বাকী অংশটুকু পরের লাইনের শুরুতে বসে।

For example: I saw the man slee-

ping on the bed.

লক্ষণীয়, আমি লিখতে চেয়েছিলাম "I saw the man sleeping কিন্তু, "slee" লিখার পর page এর শেষে আর কোনো letter লেখা সম্ভব হলনা, সেইজন্য dash দিয়ে "ping. -" লিখা হয়েছে।
 

viii. Dash (-)

> Rule-01: চিন্তার আকস্মিক পরিবর্তন করা বোঝাতে dash বসে।

For example:

Your father is no more - but should you remember him?

The kids are jumping and laughing - is it time for doing these?

Rule-02: বিস্ময়মূলক ভাবে কোনো কিছুর শেষ বোঝাতে dash বসে।

For example:

The old man was sitting on a chair fell down. 

The police caught the thief ran away. 

 

x. Parenthesis/Bracket ()

> Rule-01: কোনো ঘটনা ব্যাখ্যা করে বিস্তারিত বোঝানোর ক্ষেত্রে parenthesis বা brackets বসানো হয়।

For example:

Kazi Nazrul Islam (1899-1976) was born in a poor family.

The second world war (1939-1954) is a remarkable event in the history of world.

Rule-02: কোনো বাক্যের ভেতরে কয়েকটি উদাহরণ দেওয়ার ক্ষেত্রে number/letter গুলো parenthesis এর মাঝে বসে।

For example:

There are many ways to help the innocent such as: (1) giving rice; (2) giving medical facilities; (3) giving shelter.

 

xi. Asterisk (*)

>Rule-01: কোনো বিষয়ে গুরুত্ব বোঝানোর জন্য/অবশ্যই করতে হবে, এমন ক্ষেত্রে উত্ত বিষয় বা শব্দের পূর্বে asterisk চিহ্নটি বসে।

For example:

Learning basic grammar is important to know English properly.

You should focus on learning tense.

Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

Although tired he continued working and he finished the project on time.

Although tired, he continued working, and he finished the project on time.

Although tired he continued working and he finished the project, on time.

Although tired, he continued working and, he finished the project on time.

The first requirement is honesty is honesty everything else follows
The first requirement is honesty everything else follows
The first requirement is honesty everything else follows
The first requirement honesty-everything-else follows

Parallelism(সমান্তরাল/সমান)

একটি বাক্যে কিছু conjunction (and, but, or, as well as, than, is, so --- as, as…..as, either --- or, neither- --- nor, not only but also etc.) দ্বারা যুক্ত হলে, conjunction গুলোর আগে ও পরে সমজাতীয় noun / pronoun / adjective/verb/adverb / infinitive, বসে এটি মুলত parallelism.

Type: 01 (and/as well as দিয়ে parallel)

Fahim is a scholar, an athlete and an artist.

Type: 02 (than/so---as দিয়ে parallel)

In an admission test, to answer correctly is more important than to finish quickly.

Type: 03 (Be verb/so-as/as--as দিয়ে parallel)

Riding bicycle is similar to riding car.

Type: 04 (more than দিয়ে parallel)

Shela likes me more than him.

Type: 05 (either--or/neither--nor/not only--but also দিয়ে parallel)

Either you or he did the task.

Type: 06 (or/but দিয়ে parallel)

I usually go fishing or do something on Friday.

বাক্যে একাধিক সমজাতীয় তথ্য বা ধারণা প্রকাশের সময় তাদের ব্যাকরণগত রূপ একই রাখার প্রক্রিয়াকে Parallelism বা সমান্তরাল গঠন বলা হয়। যদি কোনো তালিকায় একটি শব্দ Noun হয়, তবে অন্যগুলোকেও Noun হতে হবে; একইভাবে একটি Gerund হলে অন্যগুলোকেও Gerund হতে হবে। এর ব্যত্যয় ঘটলে বাক্যটি শ্রুতিকটু এবং ব্যাকরণগতভাবে ভুল হয়।

যেমন: "He likes swimming, hiking, and to run" বাক্যটি ভুল, কারণ এখানে প্রথম দুটি Gerund কিন্তু শেষটি Infinitive।

সঠিক বাক্যটি হবে— "He likes swimming, hiking, and running."

Correlative Conjunctions (যেমন: Not only... but also, Either... or, Neither... nor, Both... and) ব্যবহারের ক্ষেত্রে Parallelism রক্ষা করা অত্যন্ত জরুরি। এই কনজাংশনগুলোর প্রথম অংশের পর যে Part of speech বসবে, দ্বিতীয় অংশের পরও ঠিক সেটিই বসাতে হবে।

ভুল বাক্য: "He is not only talented but also has hard work." এখানে 'talented' একটি Adjective কিন্তু 'has hard work' একটি Clause। এর সঠিক রূপ হবে— "He is not only talented but also hardworking." এখানে উভয় অংশেই Adjective ব্যবহার করে সামঞ্জস্য রক্ষা করা হয়েছে।

তুলনা করার সময়ও (Comparisons) সমজাতীয় বস্তুর মধ্যে তুলনা হতে হবে, যা প্যারালেলিজমের একটি গুরুত্বপূর্ণ অংশ।

যেমন: "The weather of Rajshahi is better than Dhaka" বাক্যটি ভুল, কারণ এখানে রাজশাহীর আবহাওয়ার সাথে সরাসরি ঢাকা শহরের তুলনা করা হয়েছে, যা অযৌক্তিক। সঠিক বাক্যটি হবে— "The weather of Rajshahi is better than that of Dhaka" অথবা "The weather of Rajshahi is better than Dhaka's weather." এখানে আবহাওয়ার সাথে আবহাওয়ারই তুলনা নিশ্চিত করা হয়েছে।

এছাড়াও Infinitive এবং Gerund এর মিশ্রণ এড়িয়ে চলা প্যারালেলিজমের অন্যতম প্রধান নিয়ম।

যেমন: "To exercise is as important as eating healthy" না লিখে লিখতে হবে— "To exercise is as important as to eat healthy" অথবা "Exercising is as important as eating healthy."

একইভাবে কোনো তালিকায় Verb-এর টেন্সের ধারাবাহিকতা বজায় রাখা প্রয়োজন। যেমন: "She opened the door, entered the room, and sits down" ভুল; সঠিক হবে— "She opened the door, entered the room, and sat down."

Content added By
Content updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

Correction of sentence

Find out which underlined parts (a, b, c and d) of the following sentences has an error.

Identify the one underlined word or phrase that must be changed in order to make the sentence correct.

Replace the underlined part of each sentence with the option which is grammatically correct.

more clearly, firmly, and with confidence
more clearly, firmly, and confidently
clearly, firmly, and with confidence
more clearly, firmly, and confident
more clear, firmer, and with confidence
Promotion

Are you sure to start over?

Loading...