Degree of Comparison
দোষ, গুণ বা অবস্থার তারতম্য বুঝাতে Adjective-এর যে রূপান্তর হয় তাকে Comparison of Adjectives অথবা Degree of Comparison বলে । Degree তিন প্রকার।
1, Positive Degree, যা কোনো তুলনা না বুঝিয়ে সাধারণভাবে দোষ, গুণ বা অবস্থা প্রকাশ করে। যেমন Good, beautiful
2. Comparative Degree দ্বারা দুয়ের মধ্যে তুলনা বুঝানো হয়। যেমন— better, more beautiful
3. Superlative Degree দ্বারা দুয়ের অধিক ব্যক্তি/বস্তুর তুলনা করে দোষ, গুণ বা অবস্থার সর্বোচ্চ সীমাকে বোঝায়। যেমন— Best, most beautiful ।
কিছু কিছু Adjective আছে যাদের Comparison হয় না। আবার কিছু কিছু আছে সেগুলো Degree করার কিছু নিয়ম আছে, সেগুলো Degree করার পর ভিন্ন রূপ ধারণ করে। যেমন— Perfect শব্দটির degree হয় না। অন্যদিকে good শব্দটি degree করার পর ভিন্ন রূপ better bent ধারণ করে।
1. Positive Degree-এর ক্ষেত্রে দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে সাদৃশ্য বুঝাতে হ্যাঁ-বোধক বাক্যে as........as এবং বৈসাদৃশ্য (অমিল) বুঝাতে না-বোধক বাক্যে so/as....... as ব্যবহৃত হয়।
Babu is as tall as his brother.
2. As.....…as, so.....…as-এর পর pronoun আসলে Informal English-এ Objective pronoun হয়। কিন্তু Formal English-এ Subjective form হয়।
যদি দুটি উত্তরই দেয়া থাকে তাহলে Subjective form নির্বাচন করাই শ্রেয়।
Rahim is as tall as I.
3. সাধারণত এক Syllable বিশিষ্ট Adjective-এর শেষে er যোগ করে এবং দুই বা ততোধিক Syllable যুক্ত Adjective-এর আগে more যুক্ত করে Comparative degree তৈরি করা হয়। Comparative-এর পর than বসে এবং এর পর Pronoun-এর Nominative (Subjective) form বসে।
Your book is finer than this.
4. Comparative-এর পূর্বে সাধারণত the বসে না। কিন্তু দুটি ব্যক্তি/বস্তুর তুলনা করতে two শব্দটি উল্লেখ থাকলে Comparative Adjective-এর পূর্বে the বসে।
5. একই ব্যক্তি বা বস্তুর বিভিন্ন গুণের তুলনা করতে ১ম গুণ তথা adjective-এর পূর্বে সর্বদা more বসে । কখনই adjectiveটির সাথে er/ r যোগ হয় না।
He is more good than bad.
6.. সমানুপাতিক বৃদ্ধি বা হ্রাস প্রকাশ করতে the + comparative degree…..+ the +comparative degree….এই Structureটি ব্যবহৃত হয়।
The more you read, the more you learn.
7. Prefer, Preferable: Prefer এর পর একটি মাত্র Verb আসলে infinitive হয়। যেমন— I prefer to do it. কিন্তু prefer-এর পর দুটি verb আসলে তাদের সাথে ing যুক্ত হয় এবং উভয় Verb-এর মাঝে to বসে। উল্লেখ্য, তুলনার সময় prefers preferable-এর পর than না বসে to বসে।
I prefer death to dishonour.
Death is preferable to dishonour.
8. Prefer শব্দটি নিজেই Comparative অর্থ প্রকাশ করে। তাই এর আগে বা পরে more যোগ করার প্রয়োজন নেই।
What do you prefer?
9. Very and Much : সাধারণত Positive Degree-এর পূর্বে Comparative Degree-এর পূর্বে much বসে।
-The question is very easy.
-The question is much easier.
10. Latin comparatives তথা senior, junior, inferior, superior, prior, ulterior, posterior ইত্যাদির পর than না বসে to বসে।
11. Less and Fewer: এ দুটিই comparative degree এবং এদের অর্থও এক। তবে less ব্যবহৃত হয় uncountable noun এর সাথে আর fewer ব্যবহৃত হয়
There were fewer guests than I expected.
12. কোনো বাক্যে as...... as ও comparative উভয়ই থাকলে প্রথমে as .... as এবং পরে Comparative বসে।
She was as pretty as if not prettier than any other girl at the party.
13. এক Syllable বিশিষ্ট adjective-এর সাথে est এবং দুই বা ততোধিক Syllable যুক্ত adjective-এর সাথে most যুক্ত করে superlative degree তৈরি করা হয়। Superlative degree-এর পূর্বে সর্বদা the বসে এবং পরে of বসে; পরে স্থান থাকলে তার আগে in বসে।
He is the happiest child of all.
14. One of এর পর Noun Plural হয় ।
▸He is one of the rudest men I've ever met
15. Perfect, supreme, false, complete, unique, universal প্রভুটি শব্দ নিজেরাই Superlative অর্থ প্রদান করে বলে এদের পূর্বে most বা অন্য কোনো qualifier বসে না।
This is a unique opportunity.
16. একই বাক্যে একই Noun কে গুণান্বিত করার জন্য একাধিক Adjective ব্যবহৃত হলে প্রত্যেকটির সাথেই degree of comparison ব্যবহার করতে হবে।
Raju is more intelligent and taller than Rana.
My pen is superior to and costlier than yours.
17. ইংরেজিতে Double comparative বা Double superlative ব্যবহৃত হয় না। অর্থাৎ একই Adjective-এর সাথে একাধিক Comparative Superlative degree ব্যবহার করা যাবে না।
He is better today.
18. কিছু কিছু Adjectives আছে যাদের Comparative Superlative forms একটু ভিন্নরকম। এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিধায় মুখস্থ করে রাখা ভালো।
| Positive | Comparative | Superlative |
| bad, evil, ill | worse | worst |
| good, well | better | best |
| little | less | least |
| much/many | more | most |
| fore | former | foremost,first |
| hind | hinder | hindermost |
| late | later | latest |
| late | latter | last |
| old | older/elder | oldest,eldest |
19. কোনো Sentence-এ একই জাতীয় noun ভিন্ন কোনো noun-এর সাথে সম্পর্কযুক্ত হয়ে তাদের মধ্যে তুলনা করা হলে পূর্ববর্তী সমজাতীয় noun-এর পুনরাবৃত্তি না করে তার পরিবর্তে (singular/ uncountable noun হলে ) that of এবং plural those of বসে।
(i) The rice of Barisal is better than that of Dinajpur.
(ii) The roads of Dhaka are better than those of Khulna.
20. Older, elder, oldest, eldest: এই শব্দগুলর অর্থ খুব কাছাকাছি হলেও পার্থক্য রয়েছে । একই পরিবারভুক্ত ব্যক্তিবর্গের ক্ষেত্রে elder/eldest ব্যবহার করা হয় এবং older/oldest ব্যবহার করা হয় অন্যান্য ক্ষেত্রে।
-Bablu is my elder brother.
-My eldest sister lives in Dhaka.
-Reza is the oldest man in our village.
# বহুনির্বাচনী প্রশ্ন
Each sentence has four underlined words. The four underlined parts of the sentence are marked a, b, c and d. Identify the one underlined word that must be changed in order for the sentence to be correct.
In each sentence, there is one word missing. Find the missing word (article / preposition) in the sentence.
Superlative degree:
যখন দুই এর অধিক ব্যক্তি, বন্ধ বা প্রাণির মধ্যে তুলনা করা হয়, তখন adjective of form টি ব্যবহার করা হয়, তাকে Superlative degree বলে।
Superlative degree-এর structure:
Subject + verb + the+ adjective superlative form + preposition(in/of/among) + noun.
For example:
She is the prettiest girl in the class.
Rita is the wisest among all the students.
Degree পরিবর্তনের পূর্ব শর্ত, adjective এর তিনটি form সম্বন্ধে জানা।
| Positive | Comparative | Superlative |
| Tall | taller | tallest |
| Rich | richer | richest |
| Short | shorter | shortest |
| Fat | fatter | Fattest |
| Thin | thinner | thinnest |
| Easy | easier | easiest |
| Gay | gayer | gayest |
| Beautiful | more beautiful | most beautiful |
| Many | much | more |
# বহুনির্বাচনী প্রশ্ন
Comparative degree:
Adjective যখন দুইটি ব্যক্তি, বস্তু বা প্রাণীর মধ্যে তুলনা করা বোঝায়, তখন adjective এর যে form বা রূপটি ব্যবহার করা হয়, তাকে Comparative degree বলে।
Comparative degree এর structure:
Subject + verb + adjective a comparative form + than + noun
For example:
Rana is smarter than Rabbi.
She is taller than her sister.
He is more outstanding than she.
Comparative Degree - চেনার উপায়: দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝায়। বাক্যে সাধারণত Adjective/Adverb-এর Comparative form (শেষে -er বা পূর্বে more/less) থাকে এবং এরপর than বসে।
চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ Rules:
Rule 1: Latin Comparatives (যেখানে than এর পরিবর্তে to বসে) কিছু ল্যাটিন শব্দ আছে যেগুলোর পর তুলনার ক্ষেত্রে 'than' না বসে 'to' বসে। চাকরি পরীক্ষায় এটি সবচেয়ে বেশি আসে।
শব্দগুলো: Senior, Junior, Superior, Inferior, Prior, Posterior, Prefer.
Example: He is senior to me. (He is senior than me হবে না)
Example: I prefer milk to tea.
Rule 2: Double Comparative (যত... তত... বোঝাতে) দুটি কাজ একই সাথে বা আনুপাতিক হারে বাড়লে বা কমলে, উভয়াংশের শুরুতেই The + Comparative form বসে।
গঠন: The + Comparative ... the + Comparative.
Example: The more you read, the more you learn.
Example: The sooner, the better.
Rule 3: Superlative থেকে Comparative রূপান্তর
নিয়ম A (সাধারণ Superlative): বাক্যে The + Superlative থাকলে, Comparative করার সময় than any other বসে।
Question: Dhaka is the biggest city in Bangladesh.
Answer: Dhaka is bigger than any other city in Bangladesh. (এখানে city সিঙ্গুলার হবে)
নিয়ম B (One of the যুক্ত Superlative): বাক্যে One of the থাকলে, Comparative করার সময় than most other বা than many other বসে।
Question: Iron is one of the most useful metals.
Answer: Iron is more useful than most other metals. (এখানে metals প্লুরাল হবে)
Rule 4: Positive থেকে Comparative রূপান্তর
নিয়ম A (No other যুক্ত): Positive sentence 'No other' দিয়ে শুরু হলে Comparative এ than any other বসে।
Question: No other boy in the class is as tall as Hasan.
Answer: Hasan is taller than any other boy in the class.
নিয়ম B (Very few যুক্ত): Positive sentence 'Very few' দিয়ে শুরু হলে Comparative এ than most other বসে।
Question: Very few countries are as rich as America.
Answer: America is richer than most other countries.
Rule 5: Gradually বৃদ্ধি বা হ্রাস পাওয়া কোনো কিছু ক্রমান্বয়ে বাড়ছে বা কমছে বোঝালে Comparative and Comparative ব্যবহৃত হয়।
Example: The weather is getting hotter and hotter.
Example: She is becoming more and more beautiful.
Rule 6: Elder vs Older
Elder: শুধু নিজের পরিবারের সদস্যদের (ভাই/বোন) মধ্যে বয়সে বড় বোঝাতে elder বসে এবং এর পর than বসে না, to বসতে পারে। (যেমন: He is my elder brother.)
Older: পরিবারের বাইরের ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে older বসে এবং এর পর than বসে। (যেমন: Rahim is older than Karim.)
# বহুনির্বাচনী প্রশ্ন
Identify the incorrect part of the sentence. If all are correct, choose option E.
Positive degree:
যে adjective দ্বারা কোনো ব্যক্তি, কোনো বস্তু বা প্রাণির সাধারন গুণ বোঝায়, যা দ্বারা কারও সাথে তুলনা করা বোঝায় না, তাকে Positive degree বলে ।
Positive degree -এর structure:
Subject + verb + article (a / an ) + adjective এর positive form + noun.
Subject + verb + adjective a positive form.
Example:
He is a smart boy.
The iron is expensive.
A tiger is a ferocious animal.
Degree পরিবর্তনের পূর্ব শর্ত, adjective এর তিনটি form সম্বন্ধে জানা।
| Positive | Comparative | Superlative |
| Tall | taller | tallest |
| Rich | richer | richest |
| Short | shorter | shortest |
| Fat | fatter | Fattest |
| Thin | thinner | thinnest |
| Easy | easier | easiest |
| Gay | gayer | gayest |
| Beautiful | more beautiful | most beautiful |
| Many | much | more |