English Grammar-এ কয়েকটি নিয়মে প্রশ্ন করা যায়। যেমন- WH question, Yes/No question, Tag question ইত্যাদি। এ ছাড়াও Spoken English-এ Intonation-এর মাধ্যমেও প্রশ্ন করা যায়। এবারে আলোচ্য বিষয়- Embedded question বা জুড়ে দেয়া বা গেথে দেয়া প্রশ্ন, যা সাধারণত বাক্যের মাঝে থাকে এবং এর গঠন প্রচলিত প্রশ্ন বা typical question-এর চেয়ে একটু ভিন্ন। যেমন- Who is he? (সে কে?)-এটি WH question I know who he is, (আমি জানি সে কে)। এটি Embedded question ।
কিছু রুলস দেখে নিই
- Embedded Question সাধারণত WH word দ্বারা শুরু হয় এবং এটি Subordinate clause হিসেবে ব্যবহৃত হয়। আর এ Subordinate clause-টি Assertive form-এ বসে, যার গঠনরূপ হচ্ছে: Principal clause + WH word +subject + verb + extension.
- Embedded question যুক্ত Sentence-টি Assertive হবে না Interrogative হবে তা নির্ভর করে Principal clause-এর উপর। অর্থাৎ Principal clause-টি Assertive হলে Sentence-টি Assertive (.) হবে এবং Principal clause-টি Interrogative হলে Sentence-টি Interrogative (?) হবে।
- Embedded question যুক্ত Sentence-এ WH word যদি Subordinate clause-এর subject হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ WH word-এর পর যদি subject না থাকে, তবে WH word-এর পর সরাসরি verb বসবে। এখানে Embedded question এর নিয়ম প্রযোজ্য হবে না।
Content added By
# বহুনির্বাচনী প্রশ্ন
where have you born
where you have been born
where had you born
where you had been born
he is born
he was born
was he born
he had born
I asked Mira if she had passed
I asked Mira had she passed?
I asked Mira if she passed
I asked Mira that she had passed.
does the bus come
the bus does come
the bus comes
comes the bus
I don't know who is he?
I don't know who he is?
They have gone for picnic?
They have gone picnic?