বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

- সাধারণ জ্ঞান - বাংলাদেশ বিষয়াবলী | NCTB BOOK
1.4k

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বাংলাদেশের একটি স্বায়ত্তশাসিত সংস্থা যার কাজ সরকারি চাকরিতে নিয়োগ সংক্রান্ত দায়িত্ব পালন করা। এটি একটি সাংবিধানিক ও স্বাধীন সংস্থা। পাকিস্তান আমলের সরকারি কর্ম কমিশনের উত্তরাধিকার হিসাবেই বাংলাদেশে গঠিত হয়েছিল সরকারি কর্ম কমিশন। ১৯৭১ খ্রিষ্টাব্দে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠার পর ১৯৭২ সালের ৮ এপ্রিল বাংলাদেশের সরকারি কর্ম কমিশন গঠিত হয়। প্রতিবছর ৮এপ্রিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন দিবস হিসেবে পালন করা হয়। বাংলাদেশের সংবিধানের ১৩৭ থেকে ১৪১ পর্যন্ত অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের সাংবিধানিক বাধ্যবাধকতা বর্ণিত আছে। একজন চেয়ারপারসন এবং কয়েকজন সদস্য সমবায়ে পাঁচ বৎসর মেয়াদের জন্য কমিশন গঠিত হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি কমিশনের চেয়ারপারসন এবং সদস্যদের নিয়োগ প্রদান করেন।

ইতিহাস

বাংলাদেশ সরকার ১৯৭২ সালের সংবিধান অনুসারে প্রথমাবস্থায় ২টি পাবলিক সার্ভিস কমিশন গঠন করে, যা পাবলিক সার্ভিস কমিশন (প্রথম) এবং পাবলিক সার্ভিস কমিশন (দ্বিতীয়) নামে অভিহিত হয়; কিন্তু পরবর্তীতে সংবিধান সংশোধন করত: উভয় কমিশনকে একত্রিত করে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন নামে একটিমাত্র কমিশন পদ্ধতি চালু করা হয়।

সংক্ষিপ্ত তথ্য

  • বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) একটি সাংবিধানিক এবং স্বাধীন ও স্বতন্ত্র প্রতিষ্ঠান।
  • এই কমিশনের প্রধানের পদবি হবে চেয়ারম্যান।
  • সংবিধানের ১৩৭ নং অনুচ্ছেদ বলে এই কমিশন গঠিত হয়েছে।
  • সংবিধানের ১৩৮ নং অনুচ্ছেদ বলে এই কমিশনের সদস্য নিয়োগ দেয়া হয়।
  • সংবিধানের ১৩৯ নং অনুচ্ছেদে কমিশনের সদস্যদের মেয়াদের কথা উল্লেখ রয়েছে।
  • সংবিধানের ১৪০ নং অনুচ্ছেদ এই কমিশনের দায়িত্বের কথা উল্লেখ রয়েছে।
  • সংবিধানের ১৪১ নং অনুচ্ছেদ বার্ষিক রিপোর্ট কিভাবে জমা দিবে তার কথা উল্লেখ রয়েছে।
  • বর্তমান বিসিএস ক্যাডার সংখ্যা ২৬টি। এর আগে এটি ছিল ২৭টি।
  • উপমহাদেশে প্রথম সরকারি কর্মকমিশন গঠিত হয়েছিল ১৯২৬ সালে।
  • বেঙ্গল সিভিল সার্ভিস কমিশন গঠিত হয়েছিল ১৯৩৭ সালে।
  • বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রথম নারী চেয়ারপারসন ছিলেন অধ্যাপিকা ডক্টর জিনাতুন নেসা তাহমিদা বেগম।
  • এই কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন ড. এ. কিউ. এম. বজলুল করিম।
Content added By

বিসিএস-BCS (Bangladesh civil service)

1.9k

BCS এর পূর্ণ রূপ হচ্ছে Bangladesh Civil Service, যেখানে ক্যাডার কর্মকর্তা হিসেবে যোগদান করার জন্য যে পরীক্ষা দিতে হয় সেটাই আসলে বিসিএস পরীক্ষা। একটা দেশের সরকারি চাকরিকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো সামরিক বা মিলিটারি সার্ভিস, আরেকটা হলো বেসামরিক বা সিভিল সার্ভিস। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) গেজেট প্রকাশ করে ক্যাডার হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে নিয়োগ দেয়ার জন্য যে পরীক্ষা গ্রহণ করে সেটাই হলো বিসিএস পরীক্ষা।

ক্যাডার এর অর্থ হচ্ছে কিছু লোককে নিয়ে গঠিত একটা দল, যাদেরকে একটা বিশেষ কার্য সম্পাদনের জন্য বিশেষভাবে প্রশিক্ষণ দেয়া হয়। সরকারি কর্ম কমিশন একটি স্বায়ত্বশাসিত সংস্থা, যার দায়িত্ব সরকারি চাকরিতে নিয়োগ সংক্রান্ত দায়িত্ব পালন করা। এটিকে ইংরেজিতে পাবলিক সার্ভিস কমিশন হিসেবে উল্লেখ করা হয়। এটি একটি সাংবিধানিক ও স্বাধীন সংস্থা। একজন চেয়ারম্যান এবং কয়েকজন সদস্য সমন্বয়ে পাঁচ বছর মেয়াদের জন্য কমিশন গঠিত হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ প্রদান করেন। বিসিএস ক্যাডার কর্মকর্তা হিসেবে সাধারণত দুই ধরনের ক্যাডার পদে নিয়োগ দেয়া হয়। একটি হচ্ছে ‘সাধারণ ক্যাডার’ এবং অন্যটি ‘কারিগরি বা পেশাগত ক্যাডার’ পদ।

বিসিএস-এর ২৬টি ক্যাডারের নাম (ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে)

বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) সাধারণ ক্যাডার
বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি)কারিগরি/পেশাগত ক্যাডার
বাংলাদেশ সিভিল সার্ভিস (আনসার)সাধারণ ক্যাডার
বাংলাদেশ সিভিল সার্ভিস (নিরীক্ষা ও হিসাব)সাধারণ ক্যাডার
বাংলাদেশ সিভিল সার্ভিস (সমবায়)সাধারণ ক্যাডার
বাংলাদেশ সিভিল সার্ভিস (শুল্ক ও আবগারি)সাধারণ ক্যাডার
বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিবার পরিকল্পনা)সাধারণ ক্যাডার
বাংলাদেশ সিভিল সার্ভিস (মৎস্য)কারিগরি/পেশাগত ক্যাডার
বাংলাদেশ সিভিল সার্ভিস (খাদ্য)সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডার
১০বাংলাদেশ সিভিল সার্ভিস (পররাষ্ট্র)সাধারণ ক্যাডার
১১বাংলাদেশ সিভিল সার্ভিস (বন)কারিগরি/পেশাগত ক্যাডার
১২বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা)কারিগরি/পেশাগত ক্যাডার
১৩বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য)কারিগরি/পেশাগত ক্যাডার
১৪বাংলাদেশ সিভিল সার্ভিস (তথ্য)সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডার
১৫বাংলাদেশ সিভিল সার্ভিস (পশু সম্পদ)সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডার
১৬বাংলাদেশ সিভিল সার্ভিস (পুলিশ)        সাধারণ ক্যাডার
১৭বাংলাদেশ সিভিল সার্ভিস (ডাক)সাধারণ ক্যাডার
১৮বাংলাদেশ সিভিল সার্ভিস (জনস্বাস্থ্য প্রকৌশল)কারিগরি/পেশাগত ক্যাডার
১৯বাংলাদেশ সিভিল সার্ভিস (গণপূর্ত)কারিগরি/পেশাগত ক্যাডার
২০বাংলাদেশ সিভিল সার্ভিস (রেলওয়ে প্রকৌশল)কারিগরি/পেশাগত ক্যাডার
২১

বাংলাদেশ সিভিল সার্ভিস

(রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক)

সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডার
২২বাংলাদেশ সিভিল সার্ভিস (সড়ক ও জনপথ)কারিগরি/পেশাগত ক্যাডার
২৩বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিসংখ্যান)কারিগরি/পেশাগত ক্যাডার
২৪বাংলাদেশ সিভিল সার্ভিস (কর)সাধারণ ক্যাডার
২৫বাংলাদেশ সিভিল সার্ভিস (কারিগরি শিক্ষা)কারিগরি/পেশাগত ক্যাডার
২৬বাংলাদেশ সিভিল সার্ভিস (বাণিজ্য)সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডার
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...