Andrew Marvel (1621-1678)

- English - English Literature | NCTB BOOK
1.6k

Andrew Marvell

(31 March 1621 -16 August 1678)

গুরুত্বপূর্ণ তথ্য :

  • Andrew Marvell হলেন আর একজন বিখ্যাত Metaphysical Poet.
  • As a metaphysical poet, he is associated with John Donne and George Herbert.
  • He was a colleague and friend of John Milton.
  • তিনি ছিলেন John Donne এর অনুসারী (Follower).
  • তার বিখ্যাত দুটি কবিতা হলো "To His Coy Mistress", "The Definition of Love".

His poems include :

  1. "To His Coy Mistress".
  2. "The Garden"
  3. "An Horatian Ode upon Cromwell's Return from Ireland".
  4. "The Mower's Song" and the
  5. Country house poem "Upon Appleton House".

Το His Coy Mistress :

কবিতায় প্রেমিক তার প্রেমিকাকে আহ্বান করেছে। প্রেমিকের মতে, যদি তাদের যথেষ্ট পরিসর ও সময় থাকত তবে তার প্রেমিকার লজ্জাশীলতায় সে কিছু মনে করতো না।

"Had we but would enough, and time

This coyness lady were no crime."

যদি তাদের বিন্যাসে বা মিলনে যথেষ্ট সময় থাকতো তবে সে তার প্রিয়তমাকে মহাপ্লাবনের দশ বছর আগে থেকে ভালোবাসা শুরু করত। কিন্তু সময় খুব সংক্ষিপ্ত হবার দরুণ কবি আক্ষেপ করে বলেন,

"But of my back I always hear

Times winged chariot hurrying near;

and yonder all before us lye

Deserts of vast eternity"

পৃথিবী ক্ষণস্থায়ী বলে সৌন্দর্যও ক্ষণস্থায়ী। একদিন তাদের কবরে যেতে হবে। যদিও কবর নির্জনতার ঘর কিন্তু কেউ সেখানে ভালোবাসা উপভোগ করতে পারে না। তাই কবি আফসোস করেছেন,

"The grave's fine and Private place

But none I think do their embrace"

তাই তিনি মনে করেন, ভালোবাসার আনন্দ উপভোগ করার সময় এখনই যেহেতু তাদের হাতে এখনো সময় রয়েছে।

To His Coy Mistress

কবিতার সারসংক্ষেপ :

কবি এন্ড্রু মারভেল তাঁর "To His Coy Mistress" কবিতায় আকাঙ্ক্ষা করেছেন ভালোবাসার জন্য অফুরন্ত সময়। কবি বলেন, তিনি তাঁর প্রেমিকাকে নিয়ে বসে বসে ভাবতেন কী করে কাটাবেন দীর্ঘ সময়। কবি তাঁর প্রেমিকাকে উদ্দেশ্য করে বলেন, তুমি ভারতের গঙ্গা নদী কিনারায় মুক্তা কুড়াতে আর আমি হাম্বার নদীর কিনারে বসে গাইতাম বিরহের গান। কবি বলেন, তিনি তাঁর প্রেমিকাকে ভালোবাসতে শুরু করেছেন নূহের প্লাবনের দশ বছর আগে থেকে। কবি বলেন, তাদের দুজনের ভালোবাসা বিশাল সাম্রাজ্যের সীমানা পার হয়ে দূর-দূরান্তে ছড়িয়ে পড়ত। তিনি তাঁর প্রেমিকার আঁখির বন্দনা করতেন, গুণের পূজা করতেন আর পুরো শরীরটার পূজা করতেন ত্রিশ হাজার বছর ধরে। কিন্তু কবি শঙ্কিত এই ভেবে যে, তাঁর পিছে সময়ের রথের শব্দ শোনা যাচ্ছে। কবি মনে করেন তাঁর প্রেমিকার রূপটি হয়তো তিনি আর দেখতে পাবেন না কারণ কবির মৃত্যুর পর প্রেমিকার রূপের চিত্র তাঁর কবরে প্রবেশ করবে না, দেহ হবে ছাইভস্ম, যে দেহকে আর আলিঙ্গন করা সম্ভব হবে না। কবি এ কারণে প্রিয়ার সাথে কিছুটা সময় খেলা করতে চান, কবি জানেন এই সময় তার স্থির থাকবে না, একদিন এ শরীর ছাইভস্মে রূপ নেবে।

The Definition of Love

কবিতার সারসংক্ষেপ:

কবি এন্ড্রু মারভেল তাঁর "The Definition of Love" কবিতায় আধ্যাত্মিক প্রেমের দিকটি উম্মোচন করেছেন। এখানে কবি শারীরিক ভালোবাসাকে প্রাধান্য না দিয়ে আধ্যাত্মিক ভালোবাসার উপর গুরুত্ব প্রদান করেছেন। কবি বলেন, তাঁর ভালোবাসা অনন্ত অসীম এক দুর্লভ ভালোবাসা। দুর্বল কামনা তাঁর ভালোবাসাকে স্পর্শ করতে পারে না। ভালোবাসাকে তিনি স্বর্গীয় বিষয় বলে মনে করেন, এ ভালোবাসায় আছে অনন্ত চিরতৃষ্ণা আর হতাশার মিশ্রণ। কবি বলেন নিয়তি এমনই কঠিন আর নির্মম যে, কবির প্রেমিকার সাথে তাকে মিলতে দেয় না। নিয়মিতই তাদের মিলনের পথে একমাত্র বাঁধা হয়ে দাঁড়ায় সর্বদা। নিয়তির এই শক্তি কবি আর তাঁর প্রেমিকাকে দু মেরুতে রেখেছে, দুজনকে মিলতে দেয় না কখানো। কবি বলেন, তিনি আর তাঁর প্রেমিকা মিলতে পারবেন যদি এই পৃথিবীটা কখনো সমতল ক্ষেত্রে পরিণত হয়। বাঁকা রেখা তো যে কোনো স্থানে মিলতে পারে কিন্তু কবি এবং তাঁর প্রেমিকা দুজনে দুটি সরল রেখায় অবস্থান করছেন এজন্য মিলতে পারছেন না। বক্ররেখা দ্বারা কবি শারীরিক প্রেমের কথা বলেছেন আর সকল রেখা প্রতীকে তিনি বলেছেন আধ্যাত্মিক প্রেমের কথা। মোট কথা কবি এ কবিতায় তাঁর আধ্যাত্মিক প্রেম চেতনার দিকটি তুলে ধরেছেন।

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...