
John Osborne (জন অসবর্ণ) (1929-1994)
- T.S. Eliot এর পর যিনি নাটকের ইতিহাস এক নতুন আলোড়ন সৃষ্টি করেন তিনি হলেন John Osborne
- Osborne কে সাধারণত The leader of the Angry Young Men বা রাগী তরুণদলের নেতা বলে অভিহিত করা হয়।
John Osborne এর বিখ্যাত নাটক: Look Back in Anger
তাঁর Look Back in Anger নাটকের ইতিহাস এক নতুন যুগের সূত্রপাত করে। এ নাটকের নায়ক Jimmy Porter শিক্ষা লাভ করেন বিশ্ববিদ্যালয়ে। কিন্তু Oxford বা Cambridge বিশ্ববিদ্যালয়ে সে প্রবেশ করতে পারেনি। তাকে যেতে হয় প্রাদেশিক কোন কেন্দ্রে।
Jimmy দরিদ্র পিতা-মাতার সন্তান। আবার সমাজের উঁচু স্তরে তার কোন সম্পর্ক না থাকায় সে ভালো কোন চাকরিও পায় না। তাই মিষ্টির দোকান চালিয়ে তাকে জীবিকা নির্বাহ করতে হয়। তার স্ত্রী Alison উচ্চ শ্রেণি থেকে আগত। Jimmy লক্ষ করে যে, তার স্ত্রী যে শ্রেণিতে জন্ম গ্রহণ করেছে তারাই সব লুটেপুটে খাচ্ছে। তাই এ শ্রেণিটার উপর তার প্রচুর ক্ষোভ। আসলে নাটকটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে রচিত। যুদ্ধ পরবর্তী ইংল্যান্ডে অসংখ্য Jimimy Porter বিদ্যমান। যারা শিক্ষিত ও মেধাবী কিন্তু বেকার।
Read more