The Augustan Period: (1700-1745)
- ১৭০২ সালে প্রথম ইংরেজি দৈনিক "The Daily Courant" (কিউরেনট) লন্ডন থেকে প্রকাশিত হয়। (আর বাংলাদেশের ভূ-খণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র রংপুর বার্তাবহ)
- এ যুগটি Queen Anne, King George (-I) এবং King George (-II) এর শাসনামলাধীন।
- এ যুগে Seven Year War (সপ্তবর্ষব্যাপী যুদ্ধ) সংগঠিত হয় এবং ব্রিটেন ফ্রান্সের বিরুদ্ধে জয়লাভ করে।
- এ যুগের সাহিত্যিকগণ ইটালি emperor Augustus- এর সময়ের সাহিত্যিকদের অনুসরণে সাহিত্য রচনা করতেন বলে এ যুগকে Augustan Age বলে।
- এ যুগকে Alexander Pope- এর নামানুসারে The Age of Pope ও বলা হয়।
- এ যুগের অধিকাংশ সাহিত্য গদ্যে (Prose) লেখা Satire.
- এ যুগের সাহিত্যে রাজনৈতিক সচেতনাবোধ পরিলক্ষিত হয়।
- এ যুগের বিখ্যাত সাহিত্যকর্মের মধ্যে Alexander Pope এর The Rape of the Lock, Jonathon Swift এর Gulliver's Travel, Daniel Defoe এর Robinson Crusoe.

Daniel Defoe (1660-1731)
Brief History: He (1660-1731) was an English trad-er, writer, journalist, pamphleteer and spy, now most famous for his novel Robinson Crusoe.
গুরুত্বপূর্ণ তথ্য :
- Daniel Defoe ছিলেন এ যুগের একজন বিখ্যাত ঔপন্যাসিক।
- Robinson Crusoe উপন্যাসের প্রধান চরিত্রগুলো হলো Robinson Crusoe, Friday.
His well-known novels :
|
|
| 3. Captain Singleton |
|
|
মনে রাখার কৌশল:
Robinson Roxana কে বিয়ে করার জন্য Captain ও Colonel কে সাথে নিয়ে গেল।
i) Robinson = Robinson Crusoe
ii) Roxana = Roxana
iii) Captian = Captain Singleton
iv) Coloncl = Cononcl Jack
Daniel Defoe এর বিখ্যাত গ্রন্থ Robinson Crusoe এর সার-সংক্ষেপ:
Robinson Crusoe নামক উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র Robinson Crusoe। তিনি এক মধ্যবিত্ত পরিবারের ছোট সন্তান। ১৬৩২ সালের ইংল্যান্ডের ইয়র্ক শহরে তিনি জন্মগ্রহণ করে। তার বাবা জার্মান বংশোদ্ভূত একজন ব্যবসায়ী। তিনি চেয়ে ছিলেন Crusoe আইন অধ্যয়ন করুক। কিন্তু বাবা-মা উভয়কেই উপেক্ষা করে Robinson Crusoe সমুদ্র ভ্রমণের ইচ্ছা পোষণ করেন। তিনি ১৬৫১ সালের ১লা সেপ্টেম্বর তার বন্ধুর বাবার জাহাজে চড়ে তার প্রথম সমুদ্র যাত্রার Hull থেকে London এ যান। এক ভয়ানক ঝড়ে জাহাজটি ধ্বংস প্রাপ্ত হয়। পরবর্তীতে London এ Crusoe এর সাথে এক captain এর সাক্ষাত হয় যার সাথে তিনি গিনির উদ্দেশ্যে সমুদ্র যাত্রা করেন। এই সমুদ্রযাত্রা সফল হয় এবং তিনি কিছু মুনাফা অর্জন করেন। পিনির উদ্দেশ্যে তার দ্বিতীয় সমুদ্রযাত্রায় তিনি এক Pirate Captain এর দাসে পরিণত হন। পরে Xury নামক মুবিশ বালকের সহায়তায় দাসত্ব থেকে পলায়ন করেন Xuri কে Portuguese captain এর কাছে বিক্রি করে দেন। ব্রাজিলে তামাক ও চিনির ব্যবসা করে তিনি প্রচুর আয় করলেন কিন্তু মধ্যবিত্ত জীবনে তিনি সুখী ছিলেন না। তাই তিনি কিছু লোকের সাথে সোনা ও দাসের ব্যবসা করার জন্য গিনির উদ্দেশ্যে সমুদ্র যাত্রা করেন। দুর্ভাগ্যবশত এক মারাত্মক ঝড়ে তাদের জাহাজ ধবংস হলে তিনি নিজেকে এক নির্জন দ্বীপে আবিষ্কার করেন। যে দ্বীপটি প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ ছিল এবং সেখানে কোনো ক্ষতিকর প্রাণী ছিল না। উপকূলের নিকট ভাঙ্গা জাহাজ থেকে জিনিসপত্র সংগ্রহ করে তিনি নিজের আবাস তৈরি করেন। তিনি জমি চাষ করেন, ছাগল পালন করেন। তিনি নরখাদকদের হাত থেকে Friday নামক এক বর্বরকে, তার বাবা spaniard-কে রক্ষা করেন। বিদ্রোহী নাবিকদের কাছ থেকে একজন ইংলিশ Captain কেও রক্ষা করেন। দ্বীপের জীবন তাকে একজন ধার্মিক মানুষে পরিণত করে। তিনি নিয়মিত প্রার্থনা ও বাইবেল পড়া শুরু করলেন। তিনি সবসময় ঈশ্বরের কাছে এই নির্জন দ্বীপ থেকে উদ্ধার করার জন্য প্রার্থনা করতেন। এই দ্বীপে তিনি ১৮ বছর ২ মাস ১৯ দিন কাটিয়েছেন। অবশেষে একদিন তিনি স্বদেশে যাওয়ায় সুযোগ পেলেন।

Sir Vanbrugh (1664-1726)
He was born in 1664 and died in 1726. Much is not known to him.
His works :
(i) The Relapse (1696)
(ii) The Provoked (1697)
(iii) The Confederacy (1705)

Jonathan Swift |
|
জোনাথন সুইফট ছিলেন বিখ্যাত অ্যাংলো-আইরিশ- প্রাবন্ধিক, ব্যাঙ্গাত্মক কবিতা লেখক ও পাদরি। তিনি ডাবলিনের সেন্ট প্যাট্রিক ক্যাথেড্রালের ডিন নিযুক্ত হয়েছিলেন। ১৭২৬ সালে 'গালিভার'স ট্রাভেলস' নামের একটি ইংরেজি উপন্যাস রচনা করে তিনি স্মরণীয় হয়ে রয়েছেন। এটিকে ইংরেজি সাহিত্যের একটি ধ্রুপদি গ্রন্থ মনে করা হয়।
এছাড়াও, 'এ টেল অব এ টাব' (১৭০৪) ও 'এ মডেস্ট প্রোপোজাল' (১৭২৯) নামের (ছোট গল্পগুলোও তার অবিস্মরণীয় কীর্তিরূপে স্বীকৃত। ইংরেজি সাহিত্যে সুইফটকে সবচেয়ে জনপ্রিয় ব্যাঙ্গাত্মক কবিতা লেখক হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। রাজনৈতিক অঙ্গনে প্রথমে হইগ ও পরে কনজারভেটিভ (টোরিদলের জন্যে (ক্ষুদ্র পুস্তিকা রচনা করেছিলেন তিনি)। ব্যাঙ্গাত্মক কবিতার তুলনায় কবিতায় তিনি তেমন জনপ্রিয়তা অর্জন করতে পারেননি। লেমুয়েল গালিভার, আইজ্যাক বিকারস্টাপ, এমবি ড্রাপিয়ারসহ বিভিন্ন ছদ্মনামে তাঁর সকল রচনা সমগ্র প্রকাশ করেছেন।
গুরুত্বপূর্ণ তথ্য :
- He is called the bitterest satirist of 18th century.
- He (1667-1745) was an Anglo-Irish satirist, essayist, political pam-phleteer and is less well known for his poetry.
- Jonathan Swift হলেন এ যুগের অন্যতম একজন বিখ্যাত English author ও Satirist.
- তার রচিত বিখ্যাত দুটি উপন্যাস হলো A tale of a Tub ও Gulliver's Travels (Satire).
- Gulliver's Travels উপন্যাসের চরিত্রগুলো হলো Lamuel Gulliver, Lilliputians, Laputans, Blefuscndians, Brobdingnagians, Glumdalclitch, Houyhnhnms, Yohoos.
His well-known works :
- Gulliver's Travels (novel)
- A Modest Proposal
- Drapier's Letters
- A Tale of a Tub(essay)
- The Battle of the Book (satire)
শর্ট টেকনিক: Gulliver তার proposal letter বইয়ের (Book) মাঝে লুকিয়ে রাখল।
Gulliver = Gulliver's Travels
Proposal = A Modest Proposal
Letter = Drapier's Letter's
Book = The Battle of the Book
Gulliver's Travel গ্রন্থের সার-সংক্ষেপ :
গালিভার তার প্রথম সমুদ্র যাত্রায় ছয় ইঞ্চি লম্বাবিশিষ্ট অধিবাসীদের দ্বীপ Lilliput এ যান। এবং লক্ষ করেন তাদের সম্রাট অত্যাধিক গর্বিত ব্যক্তি এবং প্রজাদের সাথে ব্যবহার তার গর্ব প্রকাশ পায়। তিনি দেখতে সুদর্শন এবং বৈশিষ্ট্য মন্ডিত কিন্তু তার প্রজারা দুর্নীতিবান, নগন্য এবং অহংকারী, নির্বুদ্ধিতা ও ষড়যন্ত্রে পূর্ণ এবং অকৃতজ্ঞ। Gulliver তাদেরকে আগুন থেকে রক্ষা করে এবং তাদের শত্রুদের নৌবহর ধ্বংস করে যদিও কোষাধ্যক্ষ Flimnap এবং Bolgolam তার চরম শত্রু। পরে সে Bluefucu দ্বীপ পরিদর্শনের জন্য Lilliver দের দ্বীপ ত্যাগ করে। Lilliput এবং Bluefucu এর মধ্যে চরম শত্রুক্রতা রয়েছে। Bluefucu রাজা Gulliver কে স্বাগত জানায় এবং এখান থেকেই Gulliver নৌকায় চড়ে ইংল্যান্ড যাত্রা শুরু করে। দ্বিতীয় সমুদ্রযাত্রায় Gulliver. Brobdingnag নামক এক দ্বীপে পৌছায়। এটি দৈত্যাকৃতির মানুষদের আবাস ভূমি। Brobdingnag রা সংখ্যায় প্রচুর এবং সহজ সরল। তাদের ভবনগুলো সমান্তরাল কিন্তু বাস্তবসম্মত। তাদের ভাষার শব্দ ভাণ্ডার সীমিত। কিন্তু তারা নিরানন্দ প্রকৃতির এবং তাদের সৌন্দর্য ও সৃজনশীলতার অভাব রয়েছে। তাদের রাজা একজন দার্শনিক। তিনি গুণমণ্ডিত ব্যক্তি এবং আদর্শের ভিত্তিতে দেশ চালান। Gulliver এর তৃতীয় সমুদ্রযাত্রা তাকে Laputa নামক এক উড়ন্ত দ্বীপে নিয়ে যায়। Laputa দের এক চোখে চিরস্থায়ীভাবে অভ্যন্তরীণ যা অত্মদর্শনের প্রতীক এবং এক চোখ চিরস্থায়ী ভাবে ঊর্ধ্বগামী যা উচ্চ আদর্শের প্রতীক। চতুর্থ সমুদ্রযাত্রা Gulliver কে Houyhnhnms দের দেশে নিয়ে যায়। Houyhnhnms রা ঘোড়ার এক বুদ্ধিমান জাতি। তারা Yahoo দের মতো মানুষদের নিয়ন্ত্রণ করে যারা তাদের জন্য পরিশ্রম করে। তাদের একটি আদর্শ সমাজ রয়েছে এবং তারা মিথ্যা, হিংসা, ঘৃণা ইত্যাদি থেকে মুক্ত। তারা সকল কে সমানভাবে ভালোবাসে এবং বাস্তবতার ওপর জোর দেয়। অন্যদিকে Yahoos রা নোংরা, বর্বর, অসভ্য। তাদের বাত্মবতার প্রতি মনোযোগ নেই। তারা মূলত আবেগ দ্বারা পরিচালিত। তাদের Houyhnhnms দের শ্রমিক হিসেবে কাজ করে। Houyhnhnms দের সাথে পরিচিত হওয়ার পর Gulliver এর মধ্যে মনুষ্য বিদ্বেষ জন্মে ওঠে।
# বহুনির্বাচনী প্রশ্ন
![]()
William Congreve (1670-1729)
গুরুত্বপূর্ণ তথ্য:
- William Congreve was born in 1670 in England and died in 1729 in England.
- He wrote some of the most popular English plays of the Restoration period of the late 17th century.
- William Congreve ছিলেন এ যুগের একজন বিখ্যাত নাট্যকার।
- তার রচিত The Way of the World কে শ্রেষ্ঠ নাটক (Masterpiece) হিসেবে বিবেচনা করা হয়।
- He was a friend of Jonathan Swift.
- Congreve never married in his own era and subsequent generation.
- The Way of the World নাটকের প্রধান চরিত্রগুলো হলো Mirabell, Millament, Fainall, Lady Wishford. The Way of the World নাটকটি হলো comedy of manners টাইপের. [কাহিনী রচনায়, চরিত্র-চিত্রণে, রসরসিকতায় বুদ্ধি প্রখর বাক-চাতুর্যে, ব্যঙ্গের সুনিপুণ প্রয়োগে এবং মার্জিত রুচির উপস্থাপনায় “ওয়ে অব দি ওয়ার্ল্ড" নাটকটি ত্রুটিহীন রচনা।
Dramas:
- The Way of the World (দি ওয়ে অব দি ওয়ার্লড) (১৭০০),
- Love for Love, (লাভ ফর লাভ) (১৬৯৫),
- The Old Bachelor, (দি ওল্ড ব্যাচেলর) (১৬৯৩)
- The Double-Dealer, (দি ডাবল ডিলার) (১৬৩৯),
- The Mourning Bride. (দি মর্নিং ব্রাইড) (১৬৯৭)।
William Congreve was born in 1670 in England and died in 1729 in England. He wrote some of the most popular English plays of the Restoration period of the late 17th century. He was a friend of Jonathan Swift. Congreve never married in his own era and subsequent generation.
The Way of the World : Story in Brief (দুনিয়াটা এভাবেই চলে : গল্প সংক্ষেপ)
Mirabell is infatuated with Mrs. Millamant. Yet he continues his illicit rela-tion with Mrs. Fainall. He pretends to love Lady Wishfort. But Lady knows that Mirabell is pretending to be her lover. So in order to take revenge upon Mirabell, she manages a match between Millamant and Sir Rowland. She wants to do it because Rowland is the impersonated uncle of Mirabell. Then she herself falls in love with Sir Rowland. By marrying him, she wants to disinherit Mirabell. She thinks of another match for Millamant with Sir Willful Witwould. But her infatuation with Sir Rowland is remark-able. She suffers from the greensickness of second childhood. She behaves like a girl of eighteen.
Mr. Fainall threatens Lady Wishfort to surrender all her property to his name. He demands the fortune of Millamont and his wife too. Mrs. Marwood helps him in this respect. Mirabell rescues Lady Wishfort with all her fortune on only one condition that she will agree to manage a match between Mirabell and Millamant.
Information :
The first daily in English language is 'The Daily Courant'. It was pub-lished on 11 March 1702. It was produced by Elizabeth Mallet at her premises. Elizabeth Mallet was a printer and book seller. The newspapers consisted of a single page with advertisement on the reverse side. Mallet advertised that she intended to publish only foreign news and would not add any comments of her own.

Lichard Steele (1672-1729)
(রিচার্ড স্টীলি)
- He has written some dramas. They are comedies.
- The Funeral (1703), The Lying Lover and The Tender Husband are remarkable dramas.

Joseph Addison (1672-1719)
(জোসেফ এডিসন)
গুরুত্বপূর্ণ তথ্য :
- Joseph Addision হলেন একজন বিখ্যাত Essayist.
- Sir Roger at Church হয় তার একটি বিখ্যাত Essay.
- Sir Roger at Church এর একটি বিখ্যাত লাইন হলো Sunday clears away the rust of the whole week.
- He is actually an editior and an essayist. He has written a tragedy. It is Cato.

Alexander Pope |
Famous works:
|
গুরুত্বপূর্ণ তথ্য :
- Alexander Pope is called 'Mock Heroic Poet'.
- He used heroic Couplet in his poem.
- Pope এর রচিত বিখ্যাত দুটি গ্রন্থ হলো The Rape of the Lock, Duncan.
- The Rape of the Lock হলো একটি Mock epic
নিম্নে তার সাহিত্যকর্মগুলো দেয়া হল-
- [1711] "Essay on Criticism", a sparkling performance, which is summed up pope's poetical creed.
- [1712-14] "The Rape of the Lock" a serio-comic (গম্ভীর কিন্তু হাস্যরসমিশ্রিত) epic; suggested to pope by an actual incident.
- [1715-20] "The Illad" of Homer
- An Essay on Man (এ কবিতার Theme হলো: "To vindicate the ways of God to man")
- The Duncan
- Epistle to Dr. Arbuthnot
Alexander Pope এর কিছু বিখ্যাত Quotations মনে রাখার কৌশল :
- A Little Learning is a dangerous thing. (অল্প বিদ্যা ভয়ংকরী।)
- To err is human, forgive is divine. ("মানুষ মাত্রই ভুল, ক্ষমা স্বর্গীয়”)
- Fools rush in where angels fear to tread. ("হাতি ঘোড়া গেল তল, ভেড়া বলে কত জল")
প্রথমটি Alexander এর A থেকে A Little দিয়ে মনে রাখা যায়। তাছাড়া Forgive, divine, angle এই জাতীয় নীতি কথা ধর্মের প্রধান Pope ই বলে থাকে।
Alexander Pope এর বিখ্যাত গ্রন্থ The Rape of the Lock এর সার সংক্ষেপ :
কবিতার প্রথম Canto তে দেখা যায়, নায়িকা Belinda দেরিতে ঘুমানোর পরে ঘুম থেকে উঠে দিনের সামাজিক কার্জ কর্মের জন্য প্রস্তুত হয়। তার প্রধান দেহ রক্ষী Ariel তাকে স্বপ্নের মাধ্যমে আসন্ন বিপদ সম্পর্কে সচেতন করে দেয় এবং প্রতিজ্ঞা করে সমস্ত শক্তি দিয়ে তাকে রক্ষা করার। Belinda এই দৈববাণীকে হালকাভাবে নেয়। দ্বিতীয় Canto তে, Belinda, Thames নদী দিয়ে Hampton court এ যাত্রা করে। সেখানে এক দল ধনী যুবক যুবতীরা একটি party উপভোগ করছিল। তাদের মধ্যে Baron অন্যতম যে Belinda এর চুল থেকে Lock কাটার পরিকল্পনা করেছে। তৃতীয় Canto তে Hampton court এর party বর্ণনা করা হয়েছে। party এর ছেলে-মেয়ে উভয়ই এক জায়গায় উপস্থিত হয়। তারা পাশা খেলা শুরু করে কফি পান করতে থাকে। তখন ক্লারিসা, Baron কে এক জোড়া কাঁচি দেয়। Baron তার তৃতীয় বারের চেষ্টায় Belinda এর চুলের কাঙ্খিত Lock কাটতে সমর্থ হয়। এজন্য Belinda ক্রোধান্বিত হয়ে পড়ে। সে ঘৃণা মিশ্রিত ক্রোধ ও ভয়ে চিৎকার করতে থাকে।
চতুর্থ Canto তে দেখা যায় যে, দীর্ঘশ্বাস ও বোতলভর্তি চোখের জল আনার জন্য অনিষ্টকারী বামন Umbriel, Spleen এর গুহায় যাত্রা করে। সে এগুলো Belinda কে তার ক্রোধ দূর করার জন্য সরবরাহ করে। শেষ Canto তে Clarissa, Belinda কে রাগ সংবরণ করতে বলে কিন্তু Belinda তার কথা না শুনে বরং নারী-পুরুষ উভয়ের মধ্যে এক যুদ্ধ শুরু করে দেয় যার দ্বারা সে তার হারানো Lock পুনরুদ্ধারের চেষ্টা করে। বেলিন্দা মেষে আর্তি জানায় তার বেণী ফেরত পেতে কিন্তু এটা আর ফেরত পায় না সে। কর্তিত সে বেণী কাব্য দেবীর চোখে পড়ে। বেলিন্দাকে জানানো হয় তার বেণী স্থান পেয়েছে নক্ষত্র লোকে, চিরকাল সেটা আকাশে জ্বল জ্বল করে জ্বলবে আর কবিরা তা নিয়ে রচনা করবে অমর সব কাব্য গাঁথা।
# বহুনির্বাচনী প্রশ্ন
novel
treatise
short story
poem

Samuel Richardson (1689-1761)
Brief History :
Samuel Richardson was born in 1689 in England and died in 1761. He was an English novelist and a publisher. He is best known for his three epistolary novels : "Pamela", "Clarissa" and The History of Sir Charles Grandison". He wrote the first novel in English literature in 1740. His first novel is "Pamela' or 'The Virtue Rewarded' published in 1740. It is now considered the first modern novel in English literature.
Famous Novels: Pamela, Clarissa, The History of Sir Charles Grandison
Pamela :
পামেলার কাহিনী হলো একটি পূত চরিত্র নারীর কাহিনী। পামেলা বাড়ীর ঝি কিন্তু সৎচরিত্রা। বাড়ির গৃহকর্তীর পুত্রের প্রতি আসক্ত হওয়ার জন্য পুত্র কৃর্তক নানা প্রচেষ্টাকে সে অগ্রাহ্য করেছে এবং অন্যায় ও অবৈধ সম্পর্ক গড়ে তোলার সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করে নিজের সৎ চরিত্রকে বজায় রাখে। ফলে সেই গৃহকর্তী পুত্রকে বৈধ উপায়ে বিবাহ করার প্রস্তাব দিতে হয়। পামেলা তার পূত চরিত্রের পুরস্কার হিসেবে সেই প্রস্তাব আনন্দের সঙ্গে মেনে নেয়। কাহিনী অত্যন্ত সহজ ও সরল। অন্তরের কোন দ্বন্দ্ব বা ঘাত-প্রতিঘাত দেখানো হয়নি। ফলে পামেলা চরিত্রটি অন্তর্দ্বন্দ্বহীন, ঘাত-প্রতিঘাতহীন এক আদর্শের প্রতিমূর্তিতে পরিণত হয়েছে। কাহিনী ও চরিত্র রূপায়ণে কোন মুন্সিয়ানা নেই।
'ক্লারিসা'র' কাহিনীও প্রায় একই ধরনের। তবে পার্থক্য এই যে, ক্লারিসা বনেদি ঘরের দহিতা কিন্তু সৎচরিত্রা। বাড়ির পছন্দমত পাত্রকে বিবাহ করতে তার অসম্মতি। বাড়ির চাপের কাছে আত্মসমর্পণ না করে সে তার প্রিয়পাত্র লাভলেসের সহায়তায় পলাতক হয়। পরে লাভলেস তার অসহায়ত্বরে সুযোগ নিয়ে অবৈধ উপায়ে সতীত্ব নাশ করার চেষ্টা করে। সেই মুহূর্তে ক্লারিসা লাভলেসের বীভৎস কামনার কাছে আত্মসমর্পণ না করে আত্মহত্যা করে নিজের সৎ চরিত্রের মহিমাকে অক্ষুন্ন রাখে। এখানেও কাহিনী সহজ সরল দ্বন্দ্ব সংঘাতবিহীন।
স্যার চার্লস গ্র্যাসিন উপন্যাসের নায়িকা হলো হ্যারিয়েট বায়রন। হারগ্রেইভ নামক একজন লম্পট চরিত্র ধনী যুবক তাকে বলপূর্বক বিবাহ করার জন্য ধরে আনে। স্যার চার্লস তাকে সেই ধনী যুবকের কবল থেকে রক্ষা করেন। স্যার চার্লস একজন উদার মানবিক গুণসম্পন্ন ব্যক্তি। তারই প্রেমে পড়ল হ্যারিয়েট, কিন্তু হ্যারিয়েট যেদিন জানতে পারলো যে চার্লস একজন তরুণীকে বিবাহ করার জন্য বাগদত্ত, তখন সে চার্লসকে ত্যাগ করে চলে গেল। কিন্তু চার্লস কোন পক্ষকেই না চটিয়ে অবিশ্বাস্যভাবে সবদিক রক্ষা করে হ্যারিয়েটকে বিবাহ করে।

James Thomson (1700-1748)
(জেমস টমসন)
James Thomson (c. 11 September 1700 – 27 August 1748) was a Scottish poet and playwright.
(i) The Seasons (poem) (reprinted in 1744)
(ii) The Castle of Indolence (poem) (1748)
(iii) Sophonisba (tragedy)