সাধারণ সূত্রাবলী (General formulas)

বীজগণিত (Algebra) - সাধারণ গণিত - | NCTB BOOK

1

বীজগণিতীয় সাধারণ সূত্রাবলী (General Formulas)

বীজগণিতে বিভিন্ন রাশি সরলীকরণ, উৎপাদক বিশ্লেষণ এবং সমীকরণ সমাধানের জন্য কিছু গুরুত্বপূর্ণ সাধারণ সূত্র ব্যবহার করা হয়।

১. দুই রাশির যোগের বর্গ

( a + b ) 2 = a2 + 2ab + b2

২. দুই রাশির বিয়োগের বর্গ

( a - b ) 2 = a2 - 2ab + b2

৩. বর্গের অন্তর

a2 - b2 = ( a - b ) ( a + b )

৪. দুই রাশির যোগ ও বিয়োগের গুণফল

( a + b ) ( a - b ) = a2 - b2

৫. তিন রাশির বর্গের সূত্র

( a + b + c ) 2 = a2 + b2 + c2 + 2ab + 2bc + 2ca

৬. দুই রাশির যোগের ঘন

( a + b ) 3 = a3 + 3a2b + 3ab2 + b3

৭. দুই রাশির বিয়োগের ঘন

( a - b ) 3 = a3 - 3a2b + 3ab2 - b3

গুরুত্বপূর্ণ ধারণা

  • সূত্রগুলো রাশি সরলীকরণে ব্যবহৃত হয়
  • উৎপাদক বিশ্লেষণে এই সূত্রগুলো গুরুত্বপূর্ণ
  • বর্গ ও ঘনের সূত্র সবচেয়ে বেশি ব্যবহৃত হয়
  • চিহ্নের (+, −) দিকে সতর্ক থাকতে হয়

মনে রাখার উপায়

বর্গের সূত্রে “মাঝখানে 2ab” এবং ঘনের সূত্রে “3a²b ও 3ab²” থাকে — এই বিষয়টি মনে রাখলে সূত্র সহজে মনে থাকে।

Content added By

বর্গ সংবলিত সূত্রাবলি

বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যেকোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগাণিতিক সূত্র বলা হয় । সপ্তম ও অষ্টম শ্রেণিতে বীজগাণিতিক সূত্রাবলি ও এতদসংক্রান্ত অনুসিদ্ধান্তগুলো সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এ অধ্যায়ে ঐগুলো পুনরুল্লেখ করে কতিপয় প্রয়োগ দেখানো হলো।

সূত্র ১. (a+b)2=a2+2ab+b2

সূত্র ২. (a-b)2=a22ab+b2

মন্তব্য: সূত্র ১ ও সূত্র ২ হতে দেখা যায় যে, a2-b2 এর সাথে 2ab অথবা – 2ab যোগ করলে একটি পূর্ণবর্গ, অর্থাৎ a+b2 অথবা a-b2 পাওয়া যায়। সূত্র ১ এ b এর স্থলে –b বসালে সূত্র ২ পাওয়া যায় : {a+(b)}2=a2+2a(-b)+(b)2 অর্থাৎ (a-b)2=a22ab+b2

অনুসিদ্ধান্ত ১. a2+b2=(a+b)22ab

অনুসিদ্ধান্ত ২. a2+b2=(a-b)2+2ab

অনুসিদ্ধান্ত ৩. (a+b)2=(ab)2+4ab

প্রমাণ : (a+b)2 = a2+2ab+b2 = a22ab+b2+4ab = (a b)2+4ab

অনুসিদ্ধান্ত ৪. (a-b)2=(a+b)2-4ab

প্রমাণ : (ab)2 = a22ab+b2 = a2+2ab+b24ab = (a+b)24ab

অনুসিদ্ধান্ত ৫. a²+b² = (a+b)2+a-b22

প্রমাণ : সূত্র ১ ও সূত্র ২ হতে,

অনুসিদ্ধান্ত ৬. ab=a+b22-a-b22

প্রমাণ : সূত্র ১ ও সূত্র ২ হতে,

মন্তব্য : অনুসিদ্ধান্ত ৬ প্রয়োগ করে যেকোনো দুইটি রাশির গুণফলকে ঐ দুইটি রাশির সমষ্টির অর্ধেকের বর্গ হতে ঐ দুইটি রাশির অন্তরের অর্ধেকের বর্গের অন্তররূপে প্রকাশ করা যায়।

সূত্র ৩. a2b2=(a+b) (ab)

অর্থাৎ, দুইটি রাশির বর্গের বিয়োগফল = রাশি দুইটির যোগফল × রাশি দুইটির বিয়োগফল

সূত্র ৪. (x+a) (x+b) = x2+(a + b)x+ab

অর্থাৎ, (x+a) (x+b)=x2+ (a ও b এর বীজগাণিতিক যোগফল) x + (a ও b এর গুণফল)

বর্গসূত্রের সম্প্রসারণ: a` + b + c রাশিটিতে তিনটি পদ আছে। একে (a + b) এবং c এ দুইটি পদের সমষ্টিরূপে বিবেচনা করা যায়। অতএব, সূত্র ১ প্রয়োগ করে রাশিটির বর্গ করে পাই,

(a+b+c)²=(a+b)+c²=(a+b)²+2(a+b)c+c²

=a2+2ab+b2+2ac+2bc+c2=a2+b2+c2+2ab+2bc+2ac

সূত্র ৫. (a+b+c)2=a2+b2+c2+2ab+2bc+2ac

অনুসিদ্ধান্ত ৭. a2+b2+c2 = (a+b+c)2  2(ab+bc+ac)

অনুসিদ্ধান্ত ৮. 2(ab+bc+ac) = (a+b +c)2(a2+b2+c2)

দ্রষ্টব্য : সূত্র ৫ প্রয়োগ করে পাই,

ক) (a+b-c)2={a+b+(c)}2

=a2+b2+(- c)2+2ab+2b(-c)+2a(-c)

=a2+b2+c2+2ab2bc2ac

খ) (a-b+c)2 = a+(b)+c2

=a2+(-b)2+c2+ 2a(b) + 2(b)c + 2ac

=a2+b2+c2-2ab-2bc+2ac

গ) (a-b-c)2 = {a+(-b)+(-c)}2

=a2+-b2+-c2+2a-b+2-b-c+2a(-c)

=a2+b2+c2-2ab+2bc-2ac

উদাহরণ ১. (4x + 5y) এর বর্গ কত?

সমাধান : (4x+5y)2 = (4x)2+2×(4x)×(5y)+(5y)2 = 16x2+40xy+25y2

উদাহরণ ২. (3a - 7b) এর বর্গ কত?

সমাধান : (3a-7b)2 = (3a)2-2×(3a)×(7b)+(7b)2=9a2-42ab+49b2

উদাহরণ ৩. বর্গের সূত্র প্রয়োগ করে 996 এর বর্গ নির্ণয় কর।

সমাধান : (996)2=(1000-4)2=(1000)2-2×1000×4+42

=1000000-8000+16 = 1000016-8000 = 992016

উদাহরণ ৪. a + b + c + d এর বর্গ কত?

সমাধান : (a+b+c+d)2={(a+b)+(c+d)}2

=(a+b)2+2(a+b)(c+d)+(c+d)2

=a2+2ab+b2+2(ac+ad+bc+bd)+c2+2cd+d2

=a2+b2+c2+d2+2ab+2ac+2ad+2bc+2bd+2cd

উদাহরণ ৫. সরল কর :

(5x+7y+3z)2+2(7x-7y-3z)(5x+7y+3z)+(7x-7y-3z)2

সমাধান : , 5x + 7y + 3z = a এবং 7x - 7y - 3z = b

প্রদত্ত রাশি =a2+2.b.a+b2 = a2+2ab+b2

=(a+b)2

={(5x+7y+3z)+(7x-7y-3z)}2

=(12x)2=144x2

উদাহরণ ৬. x - y = 2 এবং xy = 24 হলে, x + y এর মান কত?

সমাধান : (x+y)2 = (x-y)2+4xy=(2)2+4×24 = 4+96 = 100

 x+y=±100=±10

উদাহরণ ৭. যদি a4+a2b2+b4=3 এবং a2+ab+b2=3 হয়, তবে a2+b2 এর মান কত?

সমাধান : a4+a2b2+b4

=(a2)2+2a2b2+(b2)2-a2b2

=(a2+b2)2-(ab)2

=(a2+b2+ab)(a2+b2-ab)

=(a2+ab+b2)(a2-ab+b2)

3=3(a2-ab+b2) [মান বসিয়ে]

বা, a2-ab+b2=33=1

এখন, a2+ab+b2=3 এবং a2-ab+b2=1

যোগ করে পাই, 2(a2+b2)=4

বা, a2+b2=42=2

a2+b2=2

উদাহরণ ৮. প্রমাণ কর যে, (a+b)4-(a-b)4=8ab(a2+b2)

সমাধান : (a+b)4-(a-b)4

={(a+b)2}2-{(a-b)2}2

={(a+b)2+(a-b)2}{(a+b)2-(a-b)2}

=2(a2+b2)×4ab [অনুসিদ্ধান্ত ৫ এবং অনুসিদ্ধান্ত ৬ ব্যবহার করে]

=8ab(a2+b2)

 (a+b)4-(a-b)4=8ab(a2+b2)

উদাহরণ ৯. a + b + c = 15 এবং a2+b2+c2=83 হলে, ab+bc+ac এর মান কত?

সমাধান : প্রথম পদ্ধতি :

2(ab+bc+ac) = (a+b+c)2-(a2+b2+c2) = (15)2-83=225-83=142

 ab+bc+ac = 1422 = 71

উদাহরণ ১০. a + b + c = 2 এবং ab + bc + ac = 1 হলে, (a+b)2+(b+c)2+(c+a)2 এর মান কত?

সমাধান : (a+b)2+(b+c)2+(c+a)2

=a2+2ab+b2+b2+2bc+c2+c2+2ca+a2

=(a2+b2+c2+2ab+2bc+2ca)+(a2+b2+c2)

=(a+b+c)2+(a+b+c)2-2(ab+bc+ca)

=(2)2+(2)2-2×1 = 4+4-2 = 8-2=6

উদাহরণ ১১. (2x + 3y)(4x - 5y) কে দুইটি বর্গের বিয়োগফলরূপে প্রকাশ কর।

সমাধান : ধরি, 2x + 3y = a এবং 4x - 5y = b

প্রদত্ত রাশি ab= a+b22-a-b22

=2x_3y+4x-5y22-2x+3y-4y+5y22 [a ও b এর মান বসিয়ে]

=(3x-y)2-(4y-x)2

 (2x+3y)(4x-5y)=(3x-y)2-(4y-x)2

Content added By

ঘন সংবলিত সূত্রাবলি

বীজগণিতে ঘন (Cube) সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ সূত্র ব্যবহার করে জটিল রাশিকে সহজে উৎপাদকে বিশ্লেষণ ও সরলীকরণ করা হয়।

ঘনের মৌলিক ধারণা

কোনো সংখ্যাকে বা রাশিকে তিনবার গুণ করলে তাকে সেই সংখ্যার ঘন বলা হয়।

উদাহরণ:

a × a × a = a 3

ঘন সংবলিত গুরুত্বপূর্ণ সূত্রাবলি

১. দুই রাশির যোগের ঘন

( a + b ) 3 = a3 + 3a2b + 3ab2 + b3

২. দুই রাশির বিয়োগের ঘন

( a - b ) 3 = a3 - 3a2b + 3ab2 - b3

৩. দুই ঘনের যোগ

a3 + b3 = ( a + b ) ( a2 - ab + b2 )

৪. দুই ঘনের বিয়োগ

a3 - b3 = ( a - b ) ( a2 + ab + b2 )

গুরুত্বপূর্ণ ধারণা

  • ঘন মানে কোনো রাশির তৃতীয় ঘাত
  • ঘন সূত্র উৎপাদক বিশ্লেষণে ব্যবহৃত হয়
  • যোগ ও বিয়োগের ঘনের সূত্র আলাদা
  • দুই ঘনের যোগ ও বিয়োগের নির্দিষ্ট সূত্র রয়েছে

মনে রাখার উপায়

“দুই ঘনের যোগে মাঝখানে ঋণ, আর বিয়োগে মাঝখানে ধন” — এই নিয়ম মনে রাখলে সূত্র সহজে মনে থাকে।

ঘন সংবলিত সূত্রাবলি

সূত্র ৬. (a+b)3=a3+3a2b+3ab2+b3=a3+b3+3ab(a+b)

প্রমাণ : (a+b)3=(a+b)(a+b)2

=(a+b)(a2+2ab+b2)

=a(a2+2ab+b2)+b(a2+2ab+b2)

=a3+2a2b+ab2+a2b+2ab2+b3

=a3+3a2b+3ab2+b3

=a3+b3+3ab(a+b)

অনুসিদ্ধান্ত ৯. a3+b3=(a+b)3-3ab(a+b)

সূত্র ৭. (a-b)3=a3-3a2b+3ab2-b3=a3-b3-3ab(a-b)

প্রমাণ : (a-b)3=(a-b)(a-b)2

=(a-b)(a2-2ab+b2)

=a(a2-2ab+b2)-b(a2-2ab+b2)

=a3-2a2b+ab2-a2b+2ab2-b3

=a3-3a2b+3ab2-b3

=a3-b3-3ab(a-b)

অনুসিদ্ধান্ত ১০. a3-b3=(a-b)3+3ab(a-b)

সূত্র ৮. a3+b3=(a+b)(a2-ab+b2)

প্রমাণ : a3+b3=(a+b)3-3ab(a+b)

=(a+b){(a+b)2-3ab}

=(a+b)(a2+2ab+b2-3ab)

=(a+b)(a2-ab+b2)

সূত্র ৯. a3-b3=(a-b)(a2+ab+b2)

প্রমাণ : a3-b3=(a-b)3+3ab(a-b)

=(a-b){(a-b)2+3ab}

=(a-b)(a2-2ab+b2+3ab)

=(a-b)(a2+ab+b2)

উদাহরণ ১২. 2x + 6y এর ঘন নির্ণয় কর।

সমাধান : (2x+3y)3

=(2x)3+3(2x)2.3y+3.2x(3y)2+(3y)3

=8x3+3.4x2.3y+3.2x.9y2+27y3

=8x3+36x2y+54xy2+27y3

উদাহরণ ১৩. 2x - y এর ঘন নির্ণয় কর।

সমাধান : (2x-y)3

=(2x)3-3(2x)2.y+3.2x.y2-y3

=8x3-3.4x2.y+3.2x.y2-y3

=8x3-12x2y+6xy2-y3

উদাহরণ ১৪. x = 37 হলে, 8x3+72x2+216x+216 এর মান কত?

সমাধান:  8x3+72x2+216x+216

=(2x)3+3.(2x)2.6+3.2x.(6)2+(6)3

=(2x+6)3=(2×37+6)3 [মান বসিয়ে]

=(74+6)3=(80)3=512000

উদাহরণ ১৫. যদি 7x - y = 8 এবং xy = 5 হয়, তবে x3-y3+8(x+y)2 এর মান কত?

সমাধান:  x3-y3+8(x+y)2

=(x-y)3+3xy(x-y)+8{(x-y)2+4xy}

=(8)3+3×5×8+8(82+4×5) [মান বসিয়ে]

=83+15×8+8(82+4×5)

=83+15×8+8×84

=8(82+15+84)=8(64+15+84)

=8×163=1304

উদাহরণ ১৬. যদি a =3+2 হয়, তবে প্রমাণ কর যে, a3+1a3=183

সমাধান : দেওয়া আছে, a=3+2

উদাহরণ ১৭. x + y = 5, xy = 6 হলে এবং x > y হলে

ক) 2(x2+y2) এর মান নির্ণয় কর।

খ) x3y33(x2+y2) এর মান নির্ণয় কর।

গ) x5+y5 এর মান নির্ণয় কর।

সমাধান :

ক) আমরা জানি,

=2(52-2.6)=2×13=26

 2(x2+y2)=26

খ) দেওয়া আছে, x+y=5 এবং xy=6, x>y

 x-y=(x+y)24xy (প্রদত্ত শর্ত মোতাবেক ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়)

=52-4×6=25-24=1=1

x3-y3-3(x2+y2)

=(x-y)3+3xy(x-y)-32.2(x2+y2)

=13+3.6.1-32.26

=1+18-39

=-20

 x3-y3-3(x2+y2)=-20

গ) x + y = 5 এবং x - y = 1

যোগ করে, 2x = 6  x=62=3

বিয়োগ করে, 2y = 4  y=42=2

 x5+y5=35+25=243+32=275

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...