Proverbs

- English - English Grammar | NCTB BOOK
2.9k

প্রবাদ প্রবচন (Proverbs) একটি ভাষার অলঙ্কার স্বরূপ, যা ভাষা ও সংস্কৃতিভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাই সরাসরি আক্ষরিক অনুবাদ প্রবাদ হিসেবে জনপ্রিয় উক্তিগুলোর জন্য কার্যকর হয় না। প্রবাদগুলো প্রায়ই সামাজিক বিভিন্ন রীতিনীতির সাথে সম্পৃক্ত থাকে। এ কারণে ভাবানুবাদ করার সময় প্রবাদটির সাংস্কৃতিক উদ্দেশ্য ও বার্তার সাথে অর্থের সাদৃশ্য রেখেই অনুবাদ করা হয়। সুতরাং বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা প্রবাদ সংশ্লিষ্ট প্রশ্নগুলোর সঠিক উত্তর করার জন্য নির্ভরযোগ্য উৎস থেকে মূল প্রবাদ বাক্য ও তার অনুবাদ নিয়মিত অনুশীলনের কোনো বিকল্প নেই।

প্রবাদ প্রবচনের ব্যবহার: প্রবাদ প্রবচন বা বাগধারা প্রত্যেকটি ভাষার অলংকারস্বরূপ।

এগুলো অনুবাদ করে তোলা যায় না বরং অভিজ্ঞতার মাধ্যমে রপ্ত করতে হয় বা মুখস্থ করতে হয়। এখানে কতিপয় প্রবাদ উল্লেখ করা হলো।

A. To carry coals to New Castle অর্থ তেলা মাথায় তেল দেয়া।

B. 'Rome was burning while Niru was playing on flute'. অর্থ কারো পৌষমাস, কারো সর্বনাশ।

C. All that glitters is not gold - চকচক করলেই সোনা হয় না।

D. Black will take no other hue- কয়লা ধুইলেও ময়লা যায় না।

E. All's well that ends well- শেষ ভালো যার সব ভালো তার।

F. Too many cooks spoil the broth- অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট।

আরো কিছু Proverb নিচে দেওয়া হলো:

A bad penny always turns up- অপদার্থ যেখান থেকে শুরু করে সেখানেই ফিরে আসে: A worthless person always comes back to the place he or she started out.

A beggar can never be a bankrupt- মাথা নেই তার মাথাব্যাথা Bachelors' wives' and maids' children are always well taught.

A bird in the hand is worth two in the bush- হাতের জিনিস ফেলে দূরের জিনিস নিতে নেই:

Having something for certain is better than possibly getting something better; One today is worth two tomorrow.

A cat in gloves catches no mice- সোজা আঙ্গুলে ঘি ওঠে না: Sometimes you cannot get what you want by being careful and polite.

A cock is always bold on its own dunghill (গোবরগাদা)- আপন গাঁয়ে কুকুর রাজা Everyone fights well when surrounded by friends and admirers.

A drowning man catches or clutches at a straw- যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ While there is life, there is hope.

A Greek meeting a Greek- সেয়ানে সেয়ানে কোলাকুলি: To love/face/counter/fight an equal.

A guilty mind is always suspicious- ঠাকুর ঘরে কে? আমি কলা খাইনি; চোরের মন পুলিশ পুলিশ: A criminal is always weak in mind though he tries to conceal this weakness.

A hungry fox is an angry fox- খিদের জ্বালায় মাথা ঠিক থাকে না: Necessity knows no law.

A pet lamb, makes a cross ram (র‍্যাম-মেষপালক)- কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ট্যাঁশট্যাশ Too much indulgence spoils a child.

After meat comes mustard- নুন আনতে পান্তা ফুরায়: Hunger waits for no delicacy (ডেলিকাসি-রোচকতা),

All seems yellow to the jaundiced eye- পক্ষপাতদুষ্ট লোকের নিকট সবই মন্দ: To a biased mind everything is in fault.

As the wind blows, you must set your sail- ঝোপ বুঝে কোপ মার: Make the best use of an opportunity; Make hay while the sun shines.

Beauty lies in the eye of the beholder- দ্রষ্টার চোখেই সৌন্দর্য থাকে Different people have different ideas about what is beautiful. Or, Better reign in hell than serve in heaven.

Before you marry, be sure of a house wherein to tarry- বিয়ে করতে কড়ি, আর ঘর বাঁধতে দড়ি: Think twice before you take a risk.

Beggars must not be choosers- ভিক্ষার চাল, কাঁড়া আর আকাঁড়া: Those who seek favour must accept any term.

Better late than never- একেবারে না হওয়ার চেয়ে দেরিতে হওয়া ভালো: It is better to do a thing later than never.

Bright gem in the dark cave- আঁধার ঘরের মানিক: A brilliant man/woman belonging to a poor family.

Cast pearls before swine- উলুবনে মুক্তা ছড়ানো; বানরের গলায় মুক্তার মালা দেওয়া: Waste too good a thing on one least deserving.

Cheap goods are dear in the long run- সস্তার তিন অবস্থা: Avoid buying cheap goods.

Constant dripping wears away a stone- লেগে থাকলে কাজ হয়: Persistence accomplishes things.

Diamond cuts diamond- রতনে রতন চেনে: Everything finds an equal.

Don't judge a book by its cover- চক চক করলেই সোনা হয় না: All that glitters is not gold.

Every dog is a lion at home- আপন গাঁয়ে কুকুর রাজা: A dog is a lion at his lane.

Faith will move mountains- বিশ্বাস পাহাড়কেও টলায়: The strength of faith is unthinkable.

Familiarity breeds contempt- বড় পিরিতি বালি বাঁধ; বেশি মাখামাখি করলে মান থাকে না Knowing a person closely for a long time leads to bad feelings.

First deserve then desire- প্রথমে উপযুক্ত হও, তারপর আকাঙ্ক্ষা কর Be qualified before you hope to get anything.

Fools of yesterday are the wise men of today-বোকারা অনেক দেরিতে বোঝে: Fools understand later.

Fools rush in where angels fear to tread- হাতি ঘোড়া গেল তল, পিঁপড়ে বলে কত জল; মোগল পাঠান হদ্দ হলো, ফারসী পড়ে তাঁতি; বিজ্ঞ যেথা ভয় পায়, অজ্ঞ সেথা আগে ধায়: The rash will undertake a thing from which the wise shrink.

From the frying pan to the fire- অধিকতর খারাপ অবস্থায় পড়া: From a bad situation to an even worse one.

Give him an inch and he will take an ell- সুঁচ হয়ে ঢোকে, ফাল হয়ে বেরোয়; লাই দিলে কুকুর মাথায় ওঠে; বসতে পেলে শুতে চায়: Give no chance to an intruder.

Hand that rocks the cradle rules the world- যে হাত দোলনা দোলায় সে হাত পৃথিবী চালায় ; Mothers are the most powerful people, because they shape their children's life.

Handsome is what handsome does-কায়ার চেয়ে কাজ সুন্দর হতে হবে; রূপে কালো গুণে আলো; জাতের মেয়ে কালো ভালো নদীর পানি ঘোলা ভালো: A man's action is more important rather than his appearance.

He who follows two hares catches neither- দুই নৌকায় পা দিলে কোনটাতেই ওঠা যায় না; যে দুটি খরগোস অনুসরণ করে, সে একটিও ধরতে পারে না: Everybody should target one objective at a particular time.

He who laughs last laughs longest- শেষ ভালো যার সব ভালো তার: All's well that ends well.

He would bend the bow of Ulysses--- হাতি ঘোড়া গেল তল, পিপড়ে বলে কত জল: Fools rush in where angels fear to tread.

It is no use crying over spilt milk- গতস্য শোচনা নাস্তি; অতীত নিয়ে দুঃখ করে লাভ নেই: Let bygones be bygones; Let the dead past bury its dead.

It never rains but it pours মন্দরা সব একসাথে আসে: A lot of bad things tend to happen at the same time.

Jack of all trades, master of none- সবজান্তা কিন্তু কোনটিতেই ওস্তাদ নয়: One does many things fairly well, but is not an expert at anything.

Let bygones be bygones-গতস্য শোচনা নাস্তি, অতীতকে মুছে ফেল: Let the dead past bury its dead.

Let not the shoemaker go beyond his last- কুকুরকে লাই দিও না: Do not allow someone to go beyond his limit.

Let sleeping dogs lie- কাদা ঘেঁটো না: It is useless to deal with the vile; Don't search for trouble.

Make new friends but keep the old. These are silver, those are gold- নতুন বন্ধুত্ব কর কিন্তু পুরনোকে রেখো, কারণ নতুনরা হল রৌপ্য আর পুরনোরা হল স্বর্ণ: Old friends are much more important than the new ones.

Many a little makes a mickle- দশের লাঠি একের বোঝা, রাই কুড়িয়ে বেল: Many a penny makes a pound; Drops of water make ocean.

Nero fiddles while Rome burns- কারও পৌষ মাস, কারও সর্বনাশ: To make merry at the distress of others; One man's meat is another man's poison; What is sport to the cat is death to the rat.

Never fall out with your bread and butter- যার নুন খাও তার গুণ গাও: Be grateful to your patron.

No rose without thorns- চাঁদেও কলঙ্ক আছে: There is no unmixed good.

None but a fool is always right- মানুষ মাত্রই ভুল হয়: To err is human.

Nothing comes out of nothing- কারণ বিনা কার্য হয় না: There is no smoke without fire.

Nothing like force- ঠেলার নাম বাবাজি: All impossible are made possible by force.

Nothing venture, nothing have- ঝুঁকি না নিলে লাভ হয় না: No risk, no gain.

Oh the times! Oh the manners-সে রামও নাই, অযোধ্যাও নাই: The old merry times are no more.

Once unlucky, always unlucky-অভাগা যেদিকে চায়, সাগর শুকিয়ে যায়: An unlucky man always fails.

One doth the scath, another hath the scorn- উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে: One is punished for another's sin.

One swallow does not make a summer- এক মাঘে শীত যায় না: Nothing ends for ever.

Penny wise, pound foolish--- বজ্র আঁটুনি ফসকা গেরো: Thrifty in small things and careless in large ones.

Soon ripe, soon rotten- ইঁচড়ে পাকলে গোল্লায় যায়: Early ripe, early rotten.

Spare the rod and spoil the child- শাস্তি না দিলে ছেলে শাসন হয় না: Children are better disciplined when they are afraid of bodily punishment.

Strike the iron while it is hot- সময়ের সদ্ব্যবহার কর; ঝোপ বুঝে কোপ মার: Make hay while the sun shines.

The cat is out of the bag হাটে হাঁড়ি ভেঙে দিল; রহস্য ফাঁস হয়ে যাওয়া: To disclose anything in public.

The chip tougher than the old block- বাঁশের চেয়ে কঞ্চি শক্ত: The son shows off much more than the father.

The end justifies the means- উদ্দেশ্যে দিয়েই উপায়ের বিচার করা উচিত: In order to achieve an important or noble aim, it is acceptable to do something bad; You can use bad or immoral methods as long as you accomplish something good by using them.

The pot calls the kettle black- চালুনি বলে ঝাঝর তোর পিছে কেন ছ্যাঁদা: You should not criticize someone for a fault that you have too.

There are lees to every wine- চাঁদেও কলঙ্ক আছে: There is no unmixed good.

To burn the candle at both ends- ভীষণ পরিশ্রম করা: To work much or too hard.

To count chickens till they are hatched- গাছে কাঁঠাল গোঁফে তেল, কালনেমির লংকাভাগ; গাছে না উঠতেই এক কাঁদি: To sound the trumpet before victory.

To kill the goose that lays golden eggs-অতি লোভে তাঁতি নষ্ট: Grasp all, lose all; covet all, lose all.

To kill two birds with one stone- এক ঢিলে দুই পাখি মারা; রথ দেখা ও কলা বেচা To be benefitted doubly at the same time.

To make a cat's paw of person- পরের মাথায় কাঁঠাল ভাঙ্গা, উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে: One doth the scath, another hath the scorn.

To put the cart before the horse- ঘোড়ার আগে গাড়ি যোতা: To make a mess or disorder of something; To reverse the natural facts.

Truth sits upon the lips of dying men মৃত্যুপথযাত্রীর কথা সত্য হয়: The words uttered by dying men are always true.

Uneasy lies the head that wears a crown- যে শিরে মুকুট থাকে সে শির স্বস্তিতে থাকে না; মুকুট ন আগুনের তালা: None is without tension and anxiety handling lots of wealth or traces.

United we stand, divided we fall-- একতায় উত্থান, বিভেদে পতন: Unity is strength, disruption is ruir.

Virtue thrives best in adversity-বিপদের মধ্যে গুণের পরীক্ষা হয়: Men's qualities come out in danger.

Waste not, want not- অপচয় কর না; অভাব হবে না: Be careful about your money, and you will never be in want.

What is sport to the cat is death to the rat- কারও সর্বনাশ, কারও পৌষমাস: What is good for one may be harmful to another.

What's done cannot be undone যা হবার হয়ে গেছে; ঘটে যাওয়া জিনিসের পরিবর্তন বা অঘটন সম্ভব নয়: One cannot change what has already happened.

When in Rome, do as the Romans do- যস্মিন দেশে যদাচার; যখন যেমন, তখন তেমন: Do as the time demands.

Who is to bell the cat?- বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? Who will take the risk and responsibilities of doing a difficult task?

You cannot make a silk purse out of a sow's ear- আমড়া গাছে আম হয় না: You cannot make someone more refined than he or she is by nature.

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

নিজের চরকায় তেল দাও
ঝোপ বুঝে কোপ মারা
নিজের চরকা পরিষ্কার কর
তোমার যন্ত্র ঠিক কর
Silence is value
Silence is capital
Silence is meritorious
Silence is golden
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...