আফ্রিকা মহাদেশ

- সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | NCTB BOOK
6k
Summary

আফ্রিকা মহাদেশে ৫৪ টি স্বাধীন দেশ রয়েছে, যা বিভিন্ন অঞ্চলে বিভক্ত:

  • পূর্ব আফ্রিকা (১৪ টি):
    ১. ইথিওপিয়া
    ২. ইরিত্রিয়া
    ৩. কমোরুস
    ৪. কেনিয়া
    ৫. জিবুতি
    ৬. জিম্বাবুয়ে
    ৭. তানজানিয়া
    ৮. মরিশাস
    ৯. মালাগাছি
    ১০. মোজাম্বিক
    ১১. মালাবি
    ১২. সিচেলিস
    ১৩. সোমালিয়া
    ১৪. কিংডম অব ইসওয়াতিনি
  • উত্তর আফ্রিকা (৬ টি):
    ১. আলজেরিয়া
    ২. তিউনিশিয়া
    ৩. মিসর
    ৪. সুদান
    ৫. লিবিয়া
    ৬. দক্ষিণ সুদান
  • দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব আফ্রিকা (৫ টি):
    ১. অ্যাঙ্গোলা
    ২. দক্ষিণ আফ্রিকা
    ৩. নামিবিয়া
    ৪. বতসোয়ানা
    ৫. লেসেথো
  • পশ্চিম আফ্রিকা (১৫ টি):
    ১. ঘানা
    ২. মালি
    ৩. আইভরি কোস্ট
    ৪. টোগো
    ৫. বেনিন
    ৬. বারকিনাফাসো
    ৭. মরক্কো
    ৮. কেপভার্ডে
    ৯. গিনি
    ১০. গিনি বিসাউ
    ১১. গাম্বিয়া
    ১২. মৌরিতানিয়া
    ১৩. সেগেনাল
    ১৪. সিয়েরা লিওন
    ১৫. লাইবেরিয়া
  • মধ্য আফ্রিকা (১৪ টি):
    ১. জাম্বিয়া
    ২. উগান্ডা
    ৩. কঙ্গো
    ৪. ক্যামেরুন
    ৫. মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র
    ৬. চাঁদ
    ৭. ইকুয়েটোরিয়াল গিনি
    ৮. কঙ্গো প্রজাতন্ত্র
    ৯. নাইজের
    ১০. নাইজেরিয়া
    ১১. গ্যাবন
    ১২. বুরুন্ডি
    ১৩. সাওটোমে অ্যান্ড প্রিন্সিপি
    ১৪. রুয়ান্ডা

আফ্রিকা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:

  • এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ এবং অন্ধকারাচ্ছন্ন মহাদেশ হিসেবেও পরিচিত।
  • 'বিষুবরেখা' আফ্রিকার মধ্যভাগ দিয়ে চলে গেছে।
  • ইথিওপিয়া, জিবুতি, সোমালিয়া, ইরিত্রিয়াকে 'Horn of Africa' বলা হয়।
  • উগান্ডাকে 'Pearl of Africa' বলা হয়।
  • লাইবেরিয়া এবং ইথিওপিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে স্বাধীন ছিল।
  • সাহারা মরুভূমি বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি।
  • নাইজেরিয়া কৃষ্ণ আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ।
  • মোজাম্বিক এবং রুয়ান্ডা ব্রিটিশ উপনিবেশ না হয়ে কমনওয়েলথের সদস্য।
  • আফ্রিকার লৌহমানব মুয়াম্মার গাদ্দাফি ৪২ বছর লিবিয়ার ক্ষমতায় ছিলেন।
  • 'আল শাবাব' কল্যাণ গেরিলা সংগঠন সোমালিয়ায় সক্রিয়।
  • 'বোকো হারাম' নাইজেরিয়ার একটি সন্ত্রাসী সংগঠন।
  • তিউনেশিয়ায় আরব বসন্ত শুরু হয় এবং এটি জেসমিন বিপ্লব নামে পরিচিত।
  • মরক্কো ও স্পেনের মধ্যে পেরেজিল দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে।

আফ্রিকা মাহাদেশের অঞ্চল ভিত্তিক ৫৪ টি স্বাধীন দেশ

পূর্ব আফ্রিকা

১৪ টি 

১. ইথিওপিয়া

২. ইরিত্রিয়া

৩. কমোরুস

৪. কেনিয়া

৫. জিবুতি

৬. জিম্বাবুয়ে

৭. তানজানিয়া

৮. মরিশাস

৯. মালাগাছি

১০. মোজাম্বিক

১১. মালাবি

১২. সিচেলিস

১৩. সোমালিয়া

১৪. কিংডম অব ইসওয়াতিনি

উত্তর আফ্রিকা

৬ টি 

১. আলজেরিয়া

২. তিউনিশিয়া

৩. মিসর

৪. সুদান

৫. লিবিয়া

৬. দক্ষিণ সুদান

দক্ষিণ ও দক্ষি ণপূর্ব আফ্রিকা

৫ টি 

১. অ্যাঙ্গোলা

২. দক্ষিণ আফ্রিকা

৩. নামিবিয়া

৪. বতসোয়ানা

৫.লেসেথো 

পশ্চিম আফ্রিকা

১৫ টি 

১.ঘানা

২. মালি

৩.আইভরি কোস্ট

৪. টোগো

৫. বেনিন

৬.বারকিনাফাসো

৭.. মরক্কো

৮. কেপভার্দে 

৯. গিনি

১০.. গিনি বিসাউ

১১. গাম্বিয়া

১২. মৌরিতানিয়া 

১৩. সেগেনাল 

১৪. সিয়েরা লিওন 

১৫. লাইবেরিয়া 

মধ্য ইউরোপ 

১৪ টি 

১. জাম্বিয়া 

২. উগান্ডা

৩. কঙ্গো

৪. ক্যামেরুন

৫. মধ্য ইউরোপ প্রজাতন্ত্র

৬. চাঁদ 

৭. ইয়াকুয়েটরিয়া গিনি

৮. কঙ্গো প্রজাতন্ত্র

৯. নাইজার

১০. নাইজেরিয়া

১১. গ্যাবন

১২. বুরুন্ডি 

১৩. সাওটোমে অ্যান্ড প্রিন্সিপি

১৪. রুয়ান্ডা 

 

 

আফ্রিকা সম্পর্কে প্রাথমিক তথ্য 

  • অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়- আফ্রিকা মহাদেশকে (দ্বিতীয় বৃহত্তম মহাদেশ)। 
  • আফ্রিকা মহাদেশকে পৃথিবীর বৃহদাকার চিড়িয়াখানাও বলা হয় ।
  • আফ্রিকার প্রায় মধ্যভাগ দিয়ে চলে গেছে বিষুবরেখা। ভৌগোলিক কারনে জ্যামিতিক মহাদেশ বলে।
  • Horn of Africa শিং বলা হয়- ইথিওপিয়া, জিবুতি, সোমালিয়া, ইরিত্রিয়া।
  • 'Death Horns of Africa' বলা হয়- শাদকে।
  •  'Pearl of Africa' বলা হয়- উগান্ডাকে।
  • 'ইউনিটা' বিদ্রোহী গোষ্ঠী- অ্যাঙ্গোলার ।
  •  পূর্বে 'গোল্ডকোস্ট' নামে পরিচিত ছিল- ঘানা
  • আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে ভূমধ্যসাগর। এশিয়া থেকে আফ্রিকা পৃথক করেছে লোহিত সাগর।
  • পৃথিবীর খর্বকায় জাতি আফ্রিকা মহাদেশের- পিগমি (কঙ্গো)। 
  • ব্রিটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথের সদস্য মোজাম্বিক ও রুয়ান্ডা ।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বের স্বাধীন দেশ- লাইবেরিয়া ও ইথিওপিয়া। আফ্রিকার প্রথম প্রজাতন্ত্র- লাইবেরিয়া।
  • বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি- সাহারা (১১ টি দেশে পরিব্যাপ্ত)। 
  • কৃষ্ণ আফ্রিকার প্রাচীনতম দেশ- ইথিওপিয়া। কৃষ্ণ আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ- নাইজেরিয়া
  • পিগমি জাতি বাস করে- কঙ্গোতে। হুতু' ও উপজাতি- বুরুন্ডির আফ্রিকার লৌহমানব খ্যাত মুয়াম্মার গাদ্দাফি লিবিয়ার ক্ষমতায় ছিলেন- ৪২ বছর
  • বাংলাকে তাদের দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে- সিয়েরালিওন
  • 'বাংলাদেশ নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে- সিয়েরালিওন ও আইভরি কোস্টে। 
  • 'আল শাবাব' গেরিলা সংগঠনটি- সোমালিয়ার। বোকো হারাম' সন্ত্রাসী সংগঠন- নাইজেরিয়ার।
  • আরব বসন্ত শুরু হয়- তিউনেশিয়ায়। তিউনেশিয়ার আরব বসন্ত পরিচিত- জেসমিন বিপ্লব নামে। 
  • পেরেজিল দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে- মরক্কো ও স্পেন। মরক্কোতে দ্বীপটি 'লায়লা দ্বীপ' নামে পরিচিত।
Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

পক প্রণালী
বাবেল মান্দেব প্রণালী
জিব্রাল্টার প্রণালী
বসফরাস প্রণালী
জিব্রাল্টার প্রণালি
বসফরাস প্রণালি
বাবেল-মান্দেব প্রণালি
বেরিং প্রণালি
জিব্রাল্টার প্রণালি
বসফরাস প্রণালি
বাবেল-মান্দেব প্রণালি
বেরিং প্রণালি
ইথিওপিয়া
চিলি
বেলজিয়াম
আর্জেন্টিনা
কোনটিই নয়

দক্ষিণ আফ্রিকা

2.2k

দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র

  • অবস্থানঃ আফ্রিকা দক্ষিণাংশ
  •  ধরণঃ রাজনৈতিক মানচিত্র
  • রাজধানীঃ

[প্রশাসনিক] প্রিটোরিয়া

 [সংসদীয়] কেপটাউন

 [বিচারবিভাগীয়] ব্লুমফন্টেইন

  •  বৃহত্তম শহরঃ জোহানেসবার্গ
  • আয়তনঃ ১২,২১,০৩৭ বর্গ কিলোমিটার
  • জনসংখ্যাঃ ৫,৭৭,২৫,৬০০ (২০১৮)
  • স্বাধীনতাঃ

[ইউনিয়ন] ৩১ মে, ১৯১০

 [স্বশাসন] ১১ ডিসেম্বর, ১৯৩১ 

[প্রজাতন্ত্র] ৩১ মে, ১৯৬১

 

প্রশাসনিক বিভাগঃ 

৯ টি প্রদেশ প্রদেশসমূহঃ

১। উত্তর অন্তরীপ,

 ২। উত্তর-পশ্চিম,

৩। কাওয়াজুলু নাটাল, 

৪। গাউটেং,

৫। পশ্চিম অন্তরীপ,

 ৬। পূর্ব অন্তরীপ,

৭। ফ্রি স্টেট, 

৮। মালাঙ্গা,

৯। লিম্পোপো

 

মৌলিক তথ্য

দক্ষিণ আফ্রিকার রয়েছে তিনটি রাজধানী শহর। তিনটির মধ্যে সবচেয়ে বড় কেপটাউন আইনসভার রাজধানী প্রিটোরিয়া প্রশাসনিক ও ব্লোয়েমফন্টেইন বিচারিক রাজধানী। দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট দ্বিকক্ষবিশিষ্ট। ১৯৯৪ সা বর্ণবাদ বিলুপ্তির পর থেকে দক্ষিণ আফ্রিকার রাজনীতিতে একচ্ছত্র প্রাধান্য বজায় রেখেছে আফ্রিকান ন্যাশনাল কনে বা এএনসি । ১৯৪৮ সালে দক্ষিণ আফ্রিকায় অ্যাপারথাইড বা বর্ণ- বৈষম্যনীতি বলবৎ হয়।

 

জেনে নিই 

  • আফ্রিকার প্রশাসনিক রাজধানী- প্রিটোরিয়া
  • রাজধানী জোহান্সবার্গকে বলা হয়- স্বর্ণের নগরী ।
  • এই দেশটি আফ্রিকা মহাদেশের সর্বাধিক শিল্পোন্নত দেশ।
  • সারাবিশ্বের সবচেয়ে বড় হীরকখনি- কিম্বার্লি 
  •  দক্ষিণ আফ্রিকা শ্বেতাঙ্গ শাসনের অধীনে ছিল- ৩৪২ বছর।
  • শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট- এফ ডি ক্লার্ক।
  • East London অবস্থিত- দক্ষিণ আফ্রিকায়।
  • African National Congress প্রতিষ্ঠিত- ১৯১২ সালে। 
  • The African National Congress (ANC) গঠনে ভূমিকা রাখেন- মহাত্মা গান্ধী ।
  • 'Cape of Good Hope' বা উত্তমাশা অন্তরীপ অবস্থিত- দক্ষিণ আফ্রিকায়।
  • জুলু উপজাতির বসবাস- দক্ষিণ আফ্রিকায়
  •  দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ নীতির প্রবক্তা- জেমস হার্জগ।
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

মিশর

3.4k
  • রাষ্ট্রীয় নামঃ The Arab Republic of Egypt
  • রাজধানীঃ কায়রো
  • ভাষাঃ আরবি
  • মুদ্রাঃ পাউন্ড

 

জেনে নিই 

  • ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ- মিশর।
  • মিশর উপনিবেশ ছিল- বৃটেনের ।
  • মিশরে রাজতন্ত্রের অবসান ঘটে ১৯৫২ সালে।
  • শারম আল শেখ মিশরের অবকাশ কেন্দ্র ।
  • মিশরের সবচেয়ে বড় নগরী ও সমুদ্রবন্দরের নাম - আলেকজান্দ্রিয়া।
  • বিখ্যাত যুদ্ধক্ষেত্র 'আল আমিন' অবস্থিত- মিশরে।
  • মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল- নীল নদের তীরে।
  •  মিশরকে বলা হয় পিরামিডের দেশ বা নীল নদের দান।
  • হায়ারোগ্লিফিকস মিশরীয় সভ্যতার লিখন পদ্ধতি  ।
  • সুয়েজ খাল জাতীয়করণ করে- ১৯৫৬ সালে। 
  • বিশ্বের দীর্ঘতম জাহাজ চলাচলকারী কৃত্রিম খাল- সুয়েজ খাল ।

 

সুয়েজ খাল

  • ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে সংযোগ করেছে- সুয়েজ খাল। 
  • কায়রো ও সিনাই উপদ্বীপকে বিভক্ত করেছে- সুয়েজ খাল।
  • খাল খনন করা হয়- ১৮৫৯ সালে।
  • জাতীয়করণ করে মিশর- ১৯৫৬ সালে।
  •  জাতীয়করণ করেন জামাল আবদুল নাসের।

 

নীল নদ

  • নীল নদের উৎপত্তি উগান্ডার ভিক্টোরিয়া লেক থেকে।
  • ইতিহাসের জনক হেরোডোটাস বলেছেন মিশর- 'নীল নদের দান' ।
  • প্রাচীনকালে প্রতিবছর নীল নদের বন্যার ফলে জমির উর্বরতা বৃদ্ধি পেতো।

 

ক্যাম্পডেভিড চুক্তি

  •  ক্যাম্পডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়- ১৯৭৮ সালে ওয়াসিংটন ডিসিতে ক্যাম্পডেভিড ভবনে।
  •  মধ্যস্থতাকারী ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
  •  মিশরের পক্ষে আনোয়ার সাদাত এবং ইসরাইলের পক্ষে মেনাখেম বেগিন স্বাক্ষর করে। 
  •  ১৯৭৮ সালে উভয়কে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়।
  • মিশর ইসরাইলকে স্বীকৃতি দেয় ১৯৭৯ সালে যার বিনিময়ে মিশর ফেরত পায় সিনাই উপত্যকা।
  • এই চুক্তির কারণে মিশরকে সাময়িকভাবে Arab League ও OIC থেকে বহিষ্কার করা হয়েছিল। 

 

Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

আন্তানা
কায়রো
শূণ্যতারা
পিটি এডমিনিস্ট্রেস্ট্রটিও ক্যাপিটাল

নীলনদ

1.6k

নীলনদ আফ্রিকা মহাদেশের একটি নদ। এটি বিশ্বের দীর্ঘতম নদ। এর দুইটি উপনদ রয়েছে, শ্বেত নীল নদ ও নীলাভ নীল নদ। এর মধ্যে শ্বেত নীল নদ দীর্ঘতর। শ্বেত নীল নদ আফ্রিকার মধ্যভাগের হ্রদ অঞ্চল হতে উৎপন্ন হয়েছে। এর সর্বদক্ষিণের উৎস হল দক্ষিণ রুয়ান্ডাতে ২°১৬′৫৫.৯২″ দক্ষিণ ২৯°১৯′৫২.৩২″ পূর্ব, এবং এটি এখান থেকে উত্তর দিকে তানজানিয়া, ভিক্টোরিয়া হ্রদ, উগান্ডা, ও দক্ষিণ সুদানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। নীলাভ নীল নদ ইথিওপিয়ার তানা হ্রদ থেকে উৎপন্ন হয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে সুদানে প্রবেশ করেছে। দুইটি উপনদী সুদানের রাজধানী খার্তুমের নিকটে মিলিত হয়েছে। ইসলাম ধর্মমতে সিদরাতুল মুনতাহার পাদদেশ হল নীলনদের প্রধান উৎপত্তিস্থল।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

ফিনল্যান্ড
মিশর
কানাডা
কিউবা
ককেশাস পর্বতমালা
পামির মালভুমি
ইথিওপিয়ার পবর্তমালা
ভিক্টোরিয়া হ্রদ
মিশর -লিবিয়া
মিশর- সুদান
লিবিয়া - মরক্কো
মিশর-ঘানা

তিউনিশিয়া

1.6k
  • রাষ্ট্রীয় নামঃ The Republic of Tunisia 
  • রাজধানীঃ  তিউনিস
  • মুদ্রাঃ দিনার (TND) 
  • ভাষাঃ আরবি

জেনে নিই 

  • তিউনিশিয়ায় প্রথম অরব বসন্ত শুরু হয়।
  • আবর বসত শুরু হয় ২০১০ সালে । 
  • আরব বসন্তের ফলে স্বৈরশাসক বেন আলীর পতন হয় ।
Content added || updated By

সুদান

1.8k
  • রাষ্ট্রীয় নামঃ The republic of Sudan 
  • রাজধানী: খারতুন 
  • ভাষাঃ আরবি 
  • মুদ্রাঃ পাউন্ড 

 

জেনে নিই 

  • ‘Home of the fur’ নামে পরিচিত-সুদানের দারফুর অঞ্চল। 
  • সুদান শব্দের অর্থ - কৃষ্ণাঙ্গদের ভূমি। 
  • সুদান স্বাধীনতা লাভ করে ১৯৫৬ সালে ব্রিটেনের কাছ থেকে। 
  • আফ্রিকার গোলযোগ পূরণ দারফুর শহরটি অবস্থিত সুদানে । 
Content added || updated By

দক্ষিন সুদান

1.6k
  • রাষ্ট্রীয় নামঃ The Republic of South Sudan  
  • রাজধানীঃ জুবা
  • ভাষাঃ ইংরেজি
  • মুদ্রাঃ পাউন্ড

 

জেনে নিই 

  • দক্ষিণ সুদান রাষ্ট্রটি স্থলবেষ্টিত।
  • দক্ষিণ সুদানের রাজধানীর নাম- জুবা।
  • পৃথিবীর সর্বশেষ এবং ১৯৫তম স্বাধীন দেশ।
  • দক্ষিণ সুদান স্বাধীনতা লাভ করে- সুদানের কাছ থেকে ।
  • দক্ষিণ সুদান স্বাধীনতা লাভ করে- ২০১১ সালে।
  • দক্ষিণ সুদানের স্বাধীনতার জনক- জন গ্যারাং মোবিওর।
     
Content added By

মরক্কো

1.7k
  • রাষ্ট্রীয় নামঃ The Kingdom of Morocco
  • রাজধানীঃ রাবাত
  •  ভাষাঃ আরবি
  • মুদ্রাঃ দিরহাম

 

জেনে নিই 

  • মরক্কো ছিল- ফ্রান্সের উপনিবেশ আফ্রিকার একমাত্র দেশ।
  • যেটি আফ্রিকান ইউনিয়নের সদস্য নয়- মরক্কো
  • পশ্চিম সাহারা অঞ্চলটি উপনিবেশ ছিল- ফ্রান্সের।
  • বিখ্যাত পর্যটক ইবনে বতুতা ছিলেন- মরক্কোর নাগরিক।
  • টুপি শিল্পের জন্য বিখ্যাত নগরী- ফেজ
  •  ১৯৪৩ সালে রুজভোল্ট ও চার্চিল বৈঠক করেন- কাসাব্লাঙ্কায়।

 

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

ঘানা

1.7k

ঘানা বা গানা পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র, যা ১৯৫৭ সাল পর্যন্ত গোল্ড কোস্ট নামে পরিচিত একটি ব্রিটিশ উপনিবেশ ছিল। ওই বছরই এটি সাহারা-নিম্ন আফ্রিকার দেশগুলোর মধ্যে প্রথম হিসেবে ইউরোপীয় ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভ করে। আধুনিক ঘানার নামকরণ করা হয়েছে মধ্যযুগীয় ঘানা সাম্রাজ্যের নাম অনুসারে, যা বর্তমান ঘানার উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত ছিল। স্বাধীনতার পর ঘানা আফ্রিকার অন্যান্য দেশের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেয়। দেশটিতে শতাধিক জাতিগোষ্ঠীর বসবাস থাকলেও বড় ধরনের জাতিগত সংঘাত তুলনামূলকভাবে কম। আক্রা হলো দেশের রাজধানী ও বৃহত্তম শহর, আর ইংরেজি সরকারিভাষা হলেও অধিকাংশ মানুষ নিজস্ব আফ্রিকান ভাষায় কথা বলে। অর্থনৈতিকভাবে ঘানা আফ্রিকার অন্যতম শক্তিশালী দেশ হলেও কৃষিনির্ভরতার কারণে দারিদ্র্য এখনো একটি বড় সমস্যা। স্বর্ণখনি, কাকাও উৎপাদন ও পর্যটন দেশের প্রধান আয়ের উৎস। ১৯৬০ থেকে ১৯৮০-এর দশক পর্যন্ত সামরিক শাসন ও অর্থনৈতিক সংকটে দেশটি ক্ষতিগ্রস্ত হলেও ১৯৯০-এর দশকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং ঘানা আফ্রিকান রাজনীতিতে একটি স্থিতিশীল ও নেতৃস্থানীয় রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করে; এরই প্রমাণ ১৯৯৭ সালে ঘানার নাগরিক কফি আনানের জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হওয়া।

Content added By

সিয়েরা লিওন

1.5k
  • সিয়েরা লিয়ন নামটির অর্থ- 'সিংহ পর্বত'। 
  • 'ফ্রিটাউন'- সিয়েরা লিওনের রাজধানী। 
  • RUF নামক গেরিলা গ্রুপটি যে দেশের সিয়েরা লিওয়নে। 
  • বাংলাদেশের নামে একটি রাস্তার নাম রাখা আছে- সিয়েরা লিওনে।
  • বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে- সিয়েরা লিওন ।
  •  বর্তমানে সিয়েরা লিওনে নিযুক্ত জাতিসংঘ শান্তি মিশনের নাম- UNAMSIL
Content added By

আলজেরিয়া

1.3k

আলজেরিয়া উত্তর-পশ্চিম আফ্রিকায় ভূমধ্যসাগরের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি রাষ্ট্র। এর পূর্ণ সরকারি নাম আলজেরিয়া গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্র।

১৯৬২ সালে স্বাধীনতা লাভের আগ পর্যন্ত আলজেরিয়া ফ্রান্সের উপনিবেশ ছিল।

Content added By

লাইবেরিয়া

1.5k

লাইবেরিয়া পশ্চিম আফ্রিকাতে আটলান্টিক মহাসাগরের উপকূলে অবস্থিত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। ১৯শ শতকে স্বাধীন মার্কিন কৃষ্ণাঙ্গ দাসেরা জনবিরল এই দেশটি প্রতিষ্ঠা করে। লাইবেরিয়ার উত্তরে সিয়েরা লিওন ও গিনি, পূর্বে কোত দিভোয়ার, এবং দক্ষিণ ও পশ্চিমে আটলান্টিক মহাসাগর। এর রাজধানীর নাম মনরোভিয়া।

১৯৮৯ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত এখানে একটি ভয়াবহ গৃহযুদ্ধ হয়, যাতে দেড় লক্ষ লোক মারা যায় এবং দেশটির অর্থনীতি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়।

Content added By

উগান্ডা

1.7k
  • উগান্ডার স্বৈরশাসক ছিলেন- ইদি আমিন। 
  • Pearl of Africa বলা হয়- উগান্ডাকে 
  • উগান্ডাকে 'Pearl of Africa' নামে অভিহিত করেন- ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। 
  • Lords Resistance Army যে দেশের গেরিলা সংগঠন- উগান্ডা।


 

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

নাইজেরিয়া

1.6k

নাইজেরিয়া পশ্চিম আফ্রিকার আটলান্টিক মহাসাগরীয় উপকূলে অবস্থিত একটি সার্বভৌম রাষ্ট্র। এর পূর্ণ সরকারি নাম নাইজেরিয়া যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র। এর পশ্চিম সীমান্তে বেনিন, উত্তরে নাইজার বা নিজে, উত্তর-পূর্বে চাদ, পূর্বে ক্যামেরুন এবং দক্ষিণে আটলান্টিক মহাসাগর তথা গিনি উপসাগর। এর আয়তন ৯,২৩,৭৬৮ বর্গকিলোমিটার (বাংলাদেশের আয়তনের প্রায় ৬ গুণ, ভারতের আয়তনের এক-চতুর্থাংশের কিছু কম ও পাকিস্তানের আয়তনের প্রায় সমান); আয়তনের বিচারে এটি পশ্চিম আফ্রিকার বৃহত্তম রাষ্ট্র। ২০১৯ সালের আনুমানিক গণনা অনুযায়ী এখানে প্রায় ২০ কোটি ৬০ লক্ষ লোকের বাস। নাইজেরিয়া আফ্রিকার সর্বাধিক জনবহুল ও বিশ্বের ৭ম সর্বোচ্চ জনবহুল রাষ্ট্র। আফ্রিকা মহাদেশের প্রতি ৬ জনের ১ জনই নাইজেরীয়। দেশের কেন্দ্রভাগে পরিকল্পিতভাবে নির্মিত আবুজা নগরীটি নাইজেরিয়ার রাজধানী। তবে দক্ষিণ-পশ্চিম কোণে আটলান্টিক উপকূলের উপরে অবস্থিত লেগোস দেশটির বৃহত্তম নগরী (একটি অতিমহানগরী); কানো, ইবাদান, কাদুনা, বেনিন নগরী ও পোর্ট হারকোর্ট অন্যান্য কয়েকটি প্রধান প্রধান নগরী। নাইজেরিয়া ৩৬টি অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় রাজধানী অঞ্চল নিয়ে গঠিত একটি যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র যেখানে দ্বিকাক্ষিক আইনসভা আছে। রাষ্ট্রপতিশাসিত শাসনব্যবস্থায় রাষ্ট্রপতি একই সাথে রাষ্ট্র ও সরকারের প্রধান।

Content added By

শাদ

1.3k

চাদ মধ্য আফ্রিকার একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। এর উত্তরে লিবিয়া, পূর্বে সুদান, দক্ষিণে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, দক্ষিণ-পশ্চিমে ক্যামেরুন ও নাইজেরিয়া, এবং পশ্চিমে নাইজার। সমুদ্র থেকে দূরে অবস্থিত বলে এবং মরু জলবায়ুর কারণে চাদকে "আফ্রিকার মৃত হৃদয়" বলেও মাঝে মাঝে অভিহিত করা হয়।

চাদকে বাংলা ভাষা রীতিগত পরিবর্তনের কারণে শাদ বলেও অভিহিত করা হয়। চাদকে তিনটি ভৌগোলিক অঞ্চলে ভাগ করা যায়: উত্তরের সাহারা মরুভূমি অঞ্চল, মধ্যভাগের ঊষর সহিলীয় বেষ্টনী, এবং দক্ষিণের অপেক্ষাকৃত উর্বর সুদানীয় সাভানা তৃণভূমি অঞ্চল। চাদ হ্রদ দেশটির বৃহত্তম এবং আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম জলাশয়। এই হ্রদের নামের দেশটির চাদ নামকরণ করা হয়েছে। সাহারা অঞ্চলে অবস্থিত তিবেস্তি পর্বতমালার এমি কৌসি চাদের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। রাজধানী এনজামেনা দেশটির বৃহত্তম শহর। চাদে ২০০ বেশি ধরনের জাতিগত ও ভাষাভিত্তিক গোষ্ঠীর বাস। ফরাসি ও আরবি এখানকার সরকারি ভাষা। ইসলাম ও খ্রিস্টধর্ম এখানে সবচেয়ে বেশি প্রচলিত।

Content added By

কেনিয়া

1.4k

কেনিয়া পূর্ব আফ্রিকার একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র এবং কমনওয়েলথ অব নেশনসের সদস্য। কেনিয়া মালভূমি ও উঁচু পর্বতে পূর্ণ। এখানে বহু জাতির লোকের বাস। অতীতে এটি একটি ব্রিটিশ উপনিবেশ ছিল। ১৯৬৩ সালে এটি স্বাধীনতা লাভ করে এবং ১৯৬৪ সাল থেকে এটি একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র হয়। কেনিয়ার উত্তরে দক্ষিণ সুদান ও ইথিওপিয়া, পূর্বে সোমালিয়া ও ভারত মহাসাগর, দক্ষিণে তানজানিয়া এবং পশ্চিমে ভিক্টোরিয়া হ্রদ ও উগান্ডা। নাইরোবি কেনিয়ার রাজধানী ও বৃহত্তম শহর।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

ওয়াফুলা চেবুকাটি
রাইলা ওডিঙ্গা
উইলিয়াম রুটো
উহুরু কেনিয়াত্তা

পূর্ব আফ্রিকা

1.7k

রাষ্ট্রীয় নাম 

রাজধানী 

মুদ্রা 

কেনিয়া 

নাইরোবি 

শিলিং 

তাঞ্জানিয়া 

দারুস সালাম, দোদোমা 

শিলিং 

মাদাগাস্কার 

আনতানারিভা 

এরিয়ারি 

সিচিলিস 

ভিক্টোরিয়া 

রুপি 

কমোরোস 

মরোনি 

ফ্রাঙ্ক 

জিবুতি 

জিবুতি 

ফ্রাঙ্ক 

সোমালিয়া 

মোগাদিসু 

শিলিং 

মালাবি 

লিলাংগুয়ে 

কোয়াচ 

জিম্বাবুয়ে 

হারাবে 

ডলার 

মোজাম্বিক 

মাপুতে 

মেটিছল 

মরিশাস 

পোর্ট লুইস 

রুপি 

ইথিওপিয়া 

আদ্দিস আবাবা

বির 

ইরিত্রিয়া 

আসমারা 

নাকফা

ইসওয়াতিনি 

মেবেন, লোবাম্বা 

ফ্রাঙ্ক 

 

Content added By

জিম্বাবুয়ে

1.8k
  • রাষ্ট্রীয় নামঃ The Republic of Zimbabwe
  • রাজধানীঃ হারারে
  • ভাষাঃ শোনা, ইংরেজি
  • মুদ্রাঃ ডলার

জেনে নিই 

  • জিম্বাবুয়ে শব্দের অর্থ- House of the Chief
  •  জিম্বাবুয়ের পূর্ব নাম- দক্ষিণ রোডেশিয়া।
  •  মিলিয়ন টাকার নোট ব্যবহার করে- জিম্বাবুয়েনরা।
  •  উত্তর রোডেশিয়া- জাম্বিয়ার পূর্ব নাম ।
  • City of flowering trees' বলা হয়- জিম্বাবুয়ের হারারেকে।
  •  জিম্বাবুয়ের রাজধানী হারারের পূর্ব নাম- সলসবেরি।
  • জিম্বাবুয়ে ছিল- যুক্তরাজ্যের উপনিবেশ।

 

Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

রোডেশিয়া
গ্রীন ল্যান্ড
গোল্ড কোস্ট
পীট্রোরিয়া
দক্ষিণ রোডেশিয়া
উত্তর রোডেশিয়া
আপার ভোল্টা
নিয়াসীল্যান্ড

ইথিওপিয়া

1.7k
  • রাষ্ট্রীয় নামঃ Peoples Democratic Republic of Ethiopia
  • রাজধানীঃ আদ্দিস আবাবা
  • ভাষাঃ আমহারিক
  • মুদ্রাঃ বির

জেনে নিই 

  • ইথিওপিয়ার পূর্ব নাম- আবিসিনিয়া
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে আফ্রিকার স্বাধীন দেশের সংখ্যা ছিল- ৩ টি মিসর, ইথিওপিয়া ও লাইবেরিয়া।
  •  প্রথম বিশ্বযুদ্ধের আগে আফ্রিকার স্বাধীন ছিল-১টি দেশ (লাইবেরিয়া)
  • ইথিওপিয়া ও ইরিত্রিয়ার মধ্যে সীমান্ত বিরোধ নিস্পত্তির জন্য- ২০১৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে- ইথিওপিয়া প্রধানমন্ত্রী আবি আহমেদ।
     
Content added By

মরিশাস

1.8k
  • রাষ্ট্রীয় নামঃ The Republic of Mauritius
  • রাজধানীঃ পোর্ট লুইস
  • ভাষাঃ ইংরেজি
  • মুদ্রাঃ  রুপি

 

জেনে নিই 

  •  মরিশাসের অধিকাংশ অধিবাসীরা ভারতের বংশোদ্ভূত 
  • মরিশাস অবস্থিত- ভারত মহাসাগরে
  • মরিশাসের প্রধান শিল্প- পর্যটন
  • আফ্রিকান যে দ্বীপটি পর্যটন শিল্পে সমৃদ্ধ- মরিশাস

 

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

প্রশান্ত মহাসাগরে

আরব সাগরে

আটলান্টিক মহাসাগরে

ভারত মহাসাগরে

সোমালিয়া

1.5k

সোমালিয়া উত্তর-পূর্ব আফ্রিকার শৃঙ্গ অবস্থিত একটি দেশ। সোমালিয়ার পশ্চিমে আছে ইথিওপিয়া, উত্তরপশ্চিম দিকে জিবূতী, উত্তরে আদন উপসাগর, পূবদিকে ভারত মহাসাগর এবং দক্ষিণপশ্চিমে কেনিয়া। আফ্রিকা মহাদেশের সকল দেশের মাঝে সোমালিয়ারই সবচেয়ে বিস্তৃত তটরেখা। সোমালিয়ার অধিকাংশ ভূমিরূপ হচ্ছে মালভূমি, সমভূমি ও পাহাড়। সারা বছর জুড়ে উষ্ণ পরিবেশ, মৌসুমি বাতাস ও মাঝে মাঝে বৃষ্টি। সোমালিয়ার রাজধানীর নাম মোগাদিশু।

প্রাচীনকালে সোমালিয়া ছিল একটি জরুরি বাণিজ্যিক কেন্দ্র। এই দেশই পুরাতন পুন্ত রাজ্যের সম্ভাব্য স্থান।

Content added By

মাদাগাস্কার

2.7k
  • রাষ্ট্রীয় নামঃ The Republic of Madagascar
  • রাজধানীঃ আনতানানারিভো
  • ভাষাঃ মালাগাছি
  • মুদ্রাঃ আরিয়ারি

জেনে নিই 

  • মাদাগাস্কার এর অন্য নাম- মালাগাছি।
  • মালাগাছি দ্বীপটি আফ্রিকা মহাদেশের- সর্ববৃহৎ দ্বীপ ।
  •  মাদাগাস্কার স্বাধীনতা লাভ করে- ১৯৬০ সালে ।
  •  দ্বীপটি প্রথম আবিষ্কার করে- পর্তুগিজ নাগরিক দিয়াগো দিয়াজ।
  • ভারত মহাসাগরের বৃহত্তম দ্বীপ- মাদাগাস্কার।
Content added By

লিবিয়া

2.3k
  • রাষ্ট্রীয় নামঃ The Republic of Libya 
  • রাজধানী: ত্রিপোলি 
  • ভাষাঃ আরবি 
  • মুদ্রাঃ পাউন্ড 

 

জনে নিই 

  • বৃহত্তম শহরের নাম - বেনগাজি 
  • জামহুরিয়া অর্থ- জনগনের রাষ্ট্র 
  • লিবিয়া শব্দের অর্থ- একটি বর্বর আদিবাসী 
  • উত্তর আফ্রিকার যে দেশটি ইতালির উপনিবেশ ছিল- লিবিয়া। 
  • আফ্রিকার লৌহ মানব - মোহাম্মপদ গাদ্দাফির। 
  • পশ্চিমারা ‘অপারেশন অডিসি ডন’ পরিচালনা করে - লিবিয়ায়। 
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

লাইবেরিয়া

2.3k
  • লাইবেরিয়া শব্দের অর্থ- মুক্তভূমি। 
  • আফ্রিকার মুক্তভূমি বলা হয়- লাইবেরিয়াকে।
  • 'বাংলাদেশ স্কয়ার' রয়েছে- লাইবেরিয়াতে।
  •  লাইবেরিয়ায় গৃহযুদ্ধ হয় (১৯৮৯-১৯৯৬) সাল পর্যন্ত।
  • আফ্রিকার সবচেয়ে প্রাচীন স্বাধীন প্রজাতন্ত্র- লাইবেরিয়া।
  • লাইবেরিয়ার প্রথম মহিলা প্রেসিডেন্ট- অ্যালেন জনসন সারলিফ।
  •  লাইবেরিয়ার লৌহমানবী হিসেবে পরিচিত- অ্যালেন।
  • 'চার্লস টেলর' ও 'প্রিন্স জনসন' নাম দু'টি জড়িত- লাইবেরিয়ার সাথে।


 

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

নাইজেরিয়া

1.4k
  • আফ্রিকা মহাদেশের সবচেয়ে জনবহুল দেশ- নাইজেরিয়া 
  • আফ্রিকার সর্বাধিক তেল সমৃদ্ধ দেশ।
  •  বোকো হারাম উগ্রগোষ্ঠী সক্রিয়- নাইজেরিয়ায়। 
Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...