সপ্তম শ্রেণি অনুশীলনী গাইড ও নোট

Class 7 Guide & Notes
186

শূন্যস্থান পূরণ কর

১. দান' শীল ও ভাবনা এই তিন প্রকার ____ কর্মের মধ্যেই বৌদ্ধধর্ম প্রতিষ্ঠিত।

২. সংঘদান করতে হলে কমপক্ষে _____ ভিক্ষুর উপস্থিতির প্রয়োজন হয়।

৩. উৎসর্গ গাথাকে ____ গাথাও বলা হয়।

৪. একবার _____ শিবিরাজা রূপে জন্মগ্রহণ করেন।

৫. দান দেওয়া মানুষের একটি মহৎ ______ ।

সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন
১. বৌদ্ধরা কেন দান করে?
২. বৌদ্ধরা কোন কোন ধর্মীয় দান অনুষ্ঠান পালন করে?
৩. সংঘদানে কী কী দান করতে পার?

বর্ণনামূলক প্রশ্ন
১. কীভাবে সংঘদান করতে হয় বর্ণনা কর।
২. দাসী পূর্ণার স্রোতাপত্তিফল অর্জনের কাহিনি বর্ণনা কর।
৩. দান দ্বারা সমাজে অনেক মহৎ কাজ সাধিত হয়- ব্যাখ্যা কর।

বহুনির্বাচনি প্রশ্ন

১। দশ পারমীর মধ্যে প্রথম পারমী কোনটি?

ক) দান
খ) শীল
গ) ভাবনা
ঘ) প্রজ্ঞা

২। দান দেওয়া হয়-
i. লোভ-দ্বেষ-মোহ ক্ষয় করার জন্য
ii. নির্বাণ লাভের জন্য
iii. অনৈতিক কাজ থেকে বিরত থাকার জন্য
নিচের কোনটি সঠিক?

ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:

প্রসেনজিৎ চৌধুরী নতুন বাড়িতে প্রবেশ উপলক্ষ্যে এক দানকর্মের আয়োজন করেন। প্রাজ্ঞ ভিক্ষু সংঘদানের বিভিন্ন দিক ও ফল নিয়ে আলোচনায় বলেন-এই দানকর্ম একটি উৎকৃষ্ট ও অধিকতর বেশি পূণ্য কর্ম। সকলের উচিত এরূপ দান দেওয়া।

৩। প্রসেনজিৎ চৌধুরীর দানকর্মটি কোন দানের অন্তর্ভুক্ত?

ক) চীবর দান
খ) সংঘদান
গ) অষ্টপরিষ্কার দান
ঘ) মহাদান

৪। অনুচ্ছেদে বর্ণিত দানের ফলে প্রসেনজিৎ চৌধুরী লাভ করতে পারবেন-

ক) চিত্ত সুখ
খ) কায় সুখ
গ) নির্বাণ সুখ
ঘ) পারমী পূরণ

সৃজনশীল প্রশ্ন

১। চম্পা চাকমা ছেলের জন্ম দিন উপলক্ষ্যে বাড়িতে আত্মীয় ও প্রতিবেশীদের নিমন্ত্রণ করলেন। উক্ত অনুষ্ঠানে তিনি গান বাজনারও ব্যবস্থা করলেন। এতে তার মা অসন্তুষ্ট হলেন। তাঁর ইচ্ছা ছিল বিহার অধ্যক্ষের অনুমতিক্রমে ভিক্ষুসংঘকে উপযুক্ত দান দেবেন। তাই চম্পা মায়ের ইচ্ছা পূরণ করার জন্য সংঘকে চীবর, ভিক্ষাপাত্রসহ নানা দ্রব্য ও বিহার উন্নয়নের জন্য নগদ অর্থ দান করলেন।

ক) কত প্রকার কুশল কর্মের মধ্যে বৌদ্ধধর্ম প্রতিষ্ঠিত?
খ) দানের প্রধান উদ্দেশ্যটি ব্যাখ্যা কর।
গ) চম্পা যে দান করলেন তা কোন দানের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ) চম্পা চাক্কার প্রদত্ত দানের গুরুত্ব পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।

২। অনিল চাকমা একজন ধনাঢ্য ব্যবসায়ী। তার গ্রামে এক যুবকের একটি কিডনি নষ্ট হয়ে গেলে তিনি (অনিল চাকমা) উক্ত যুবকের চিকিৎসার জন্য এক লক্ষ টাকা দান করেন। পক্ষান্তরে সুনিল চাকমা ধনী হলেও তিনি ঐ যুবককে নিজের একটি কিডনি দান করেন। সুনিল চাকমার কিডনী দানের ফলে যুবকটি মৃত্যুর হাত থেকে রক্ষা পেল।

ক) সংঘদানের জন্য কতজন ভিক্ষুর প্রয়োজন?
খ) ভিক্ষুসংঘকে দান দেওয়া হয় কেন?
গ) সুনিল চাকমার দানটি কোন দানের সাথে সাদৃশ্য রয়েছে ব্যাখ্যা কর।
ঘ) অনিল চাকমা ও সুনিল চাকমার দানের ফলাফল পাঠ্যপুস্তকের আলোকে তুলনামূলক বিশ্লেষণ কর।

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...