দানানুষ্ঠান পরিচিতি (পাঠ ১)

দান - বৌদ্ধধর্ম শিক্ষা - সপ্তম শ্রেণি | NCTB BOOK

273

বৌদ্ধরা বিভিন্ন ধর্মীয় দান অনুষ্ঠান পালন করেন। যেমন: সংঘদান, অষ্ট পরিষ্কার দান, কঠিন চীবরদান ইত্যাদি। এসব দান অনুষ্ঠানে মূলত ভিক্ষুসংঘকে দান করা হয়। অনুষ্ঠানে অনেক লোক সমবেত হয়ে দানকার্য সম্পাদন করে। লোভ-দ্বেষ-মোহ ক্ষয়, পুণ্য অর্জন এবং নির্বাণ লাভের উদ্দেশ্যে বৌদ্ধরা দান করে। পরলোকগত জ্ঞাতিদের সদ্গতি কামনায়ও দান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখিত দানানুষ্ঠানের মধ্যে সংঘদান ও অষ্টপরিষ্কার দান যেকোনো সময় করা যায়। এজন্যে নির্ধারিত কোনো দিন নেই। দাতা প্রয়োজন অনুসারে সাধ্যমতো যেকোনো সময়ে সংঘদান ও অষ্টপরিষ্কার দান করতে পারেন। কঠিন চীবরদান শুধুমাত্র প্রতিবছর বর্ষাবাস শেষে প্রবারণা পূর্ণিমার পরদিন হতে এক মাস পর্যন্ত প্রতিদিন বিভিন্ন বিহারে উদ্যাপিত হয়। এ অধ্যায়ে আমরা সংঘদান সম্পর্কে পাঠ করব।

অনুশীলনমূলক কাজ
বৌদ্ধদের দানের উদ্দেশ্য কী?

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...