দর্শনীয় স্থান সংরক্ষণের উপায় (পাঠ ৬)

বৌদ্ধ ঐতিহ্য ও দর্শনীয় স্থান - বৌদ্ধধর্ম শিক্ষা - সপ্তম শ্রেণি | NCTB BOOK

1.1k

দর্শনীয় স্থানসমূহ দেশের অতীত গৌরবের স্বাক্ষর বহন করে। এগুলো বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে। এ ছাড়া এগুলোর মাধ্যমে রাষ্ট্রীয় রাজস্বও আয় হয়। তাই এগুলো মহামূল্যবান রাষ্ট্রীয় সম্পদ। ঐতিহাসিক ও দর্শনীয় স্থানসমূহ সংরক্ষণ করার দায়িত্ব সকলের। নানা কারণে এসব স্থানের ক্ষতি হতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো: প্রাকৃতিক দুর্যোগ, চোর বা ডাকাত কর্তৃক লুণ্ঠন, সাম্প্রদায়িক দাঙ্গা, দর্শনার্থীর উচ্ছৃঙ্খল আচরণ, পশু-পাখির মল ত্যাগ এবং কীটপতঙ্গের আক্রমণ প্রভৃতি। এসব বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত এবং প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা আবশ্যক। বিশেষ করে পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিয়মিত যত্ন নেওয়া, সীমানা প্রাচীর দিয়ে ঘিরে রাখা, পশু-পাখির প্রবেশ রোধ, দর্শনীয় স্থানের নিয়ম-নীতি মেনে চলা, পবিত্রতা রক্ষা করা, মমত্ববোধ এবং ভক্তি-শ্রদ্ধা প্রদর্শনই পারে ঐতিহ্য ও দর্শনীয় স্থানসমূহকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে। এভাবে এসব গুরুত্বপূর্ণ স্থান সংরক্ষণের প্রতি সকলের যত্নশীল হওয়া উচিত।

অনুশীলনমূলক কাজ
কী কী কারণে দর্শনীয় স্থান ধ্বংস হতে পারে?
দর্শনীয় স্থান সংরক্ষণের উপায়গুলো কী?

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...