অস্ট্রো-এশিয়াটিক ভাষা পরিবার (পাঠ-০৩)

ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা পরিচয় - ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি - ষষ্ঠ শ্রেণি | NCTB BOOK

395

পৃথিবীতে অস্ট্রো-এশিয়াটিক ভাষাগোষ্ঠীর জনসংখ্যা কম হলেও বিস্তৃত এলাকা নিয়ে এদের বসবাস। সুদূর আফ্রিকা, অস্ট্রেলিয়া থেকে ভারত-চীন পর্যন্ত এ ভাষাগোষ্ঠীর বসবাস। ভাষাবিজ্ঞানীদের দীর্ঘদিনের গবেষণায় জানা গেছে বাংলাদেশের আদি বা সর্বপ্রাচীন ভাষা ছিল অস্ট্রিক ভাষা-পরিবারের ভাষা। ভারতবর্ষে প্রচলিত এই ভাষা-পরিবারের অন্তর্ভুক্ত ভাষাসমূহ অস্ট্রো-এশিয়াটিক শাখার ভাষা হিসেবে পরিচিত। বাংলাদেশে প্রচলিত অস্ট্রো-এশিয়াটিক ভাষাসমূহ আবার দুটি শাখায় বিভক্ত। এগুলো হচ্ছে- মোন্ -খমের ও মুন্ডারি।

১. মোন-খমের শাখা: বর্তমানে পৃথিবীর প্রায় একশটিরও অধিক ভাষা মোন-খমের শাখার অন্তর্ভুক্ত। এই ভাষাগুলো পূর্ব-ভারত থেকে ভিয়েতনাম, মিয়ানমার, ইন্দোনেশিয়া এবং চীন থেকে মালয়েশিয়া ও আন্দামান সাগরের নিকোবর দ্বীপপুঞ্জে ছড়িয়ে রয়েছে। বাংলাদেশে এই শাখার ভাষার মধ্যে উল্লেখযোগ্য হলো খাসি ভাষা।

২. মুন্ডারি শাখা: অধিকাংশ ভাষাবিজ্ঞানী মুন্ডারি শাখাকে অস্ট্রিক ভাষা-গোষ্ঠীর অন্তর্ভুক্ত মনে করলেও এর ভিন্নমতও রয়েছে। বাংলাদেশে এই শাখার ভাষার মধ্যে রয়েছে মুন্ডা এবং সাঁওতালি ভাষা। এ দুটি ভাষাই এ অঞ্চলের অত্যন্ত প্রাচীন ভাষা।

কাজ- ১ : পৃথিবীতে অস্ট্রো-এশিয়াটিক ভাষাগোষ্ঠীর মানুষ কোন কোন দেশে বাস করে?
Content added By
Promotion

Are you sure to start over?

Loading...