Economical Situation of East Bengal
নবগঠিত পাকিস্তানের ৫৬% বাসিন্দা এবং সম্প্রদায়ের সিংহভাগ পূর্ব বাংলার হওয়া সত্ত্বেও রাজধানী স্থাপন করা হয় ঢাকার পরিবর্তে মি. জিন্নাহর জন্মস্থান করাচিতে। করাচিকে রাজধানী করার সিংহভাগ খরচের যোগান দিয়েছিল পূর্ব বাংলা। অথচ অকৃতজ্ঞ পাকিস্তান সরকার এর বিনিময় পূর্ব পাকিস্তানের ওপর শোষণ, নির্যাতন চালাতে বিন্দুমাত্র কার্পণ্য করেনি। পাকিস্তান জন্মের শুরু থেকেই পূর্ব বাংলার জনগণের ওপর তাদের অর্থনৈতিক শোষণ শুরু হয়। সকল প্রকার কল-কারখানা, শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠে পশ্চিম পাকিস্তানে। পূর্ব বাংলাকে তারা কলোনি বা উপনিবেশে পরিণত করে।
| সময়কাল | ব্যয়ের বিবরণ | পূর্ব পাকিস্তান | পশ্চিম পাকিস্তান |
| ১৯৪৮-১৯৫৫ | শিক্ষাখাতে ব্যয় | ২৪০ কোটি টাকা | ১৫৩০ কোটি টাকা |
| ১৯৫৫-১৯৬৭ | শিক্ষাখাতে ব্যয় | ৭৯৭ মিলিয়ন রুপি | ২০৮৪ মিলিয়ন রুপি |
| ১৯৪৭-১৯৫৫ | উন্নয়ন খাতে ব্যয় | ৫১৪.৭ মিলিয়ন টাকা | ১৪৯৬.২ মিলিয়ন টাকা |
| ১৯৫৫-১৯৬০ | অর্জিত আয় | ১১,৩৩,৮০,০০০ টাকা | ৫০০ কোটি টাকা |
| ১৯৬০-১৯৬৫ | অর্জিত আয় | ২২,২৩০ মিলিয়ন টাকা | ৬,৪৮০ মিলিয়ন টাকা |
| ১৯৪৭-১৯৬৭ | রাজধানী উন্নয়নে ব্যয় | ২৫০ মিলিয়ন টাকা | ৩,০০০ মিলিয়ন টাকা |
এরূপ বৈষম্যের ফলে শিক্ষা, ব্যবসায়-বাণিজ্যে, শিল্প উৎপাদন, কৃষিসহ অর্থনীতির সকল ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানের চেয়ে পূর্ব পাকিস্তান কয়েকগুণ পিছিয়ে পড়ে।
পাকিস্তানি আমলে বাংলা ভাষা আন্দোলন ও এর গতি-প্রকৃতি-ড. মোঃ ওয়াহেদুল ইসলাম স্যার এর লেখা বই
Read more