অংশীদারি ব্যবসায় একটি প্রাচীন ধরনের সংগঠন। শুরুতে একক মালিকানার ভিত্তিতে এ সংগঠন প্রতিষ্ঠা লাভ করলেও এক পর্যায়ে এসে কোনো কোনো ক্ষেত্রে ব্যবসায়িক প্রয়োজনেই একাধিক ব্যক্তি সামর্থ্যের সমন্বয় অপরিহার্য হয়ে পড়ে। জন্ম নেয় অংশীদারি ব্যবসায় সংগঠনের। সহজ অর্থে একের অধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে অংশীদারিত্ব বা শরিকানার ভিত্তিতে যে ব্যবসায় গঠন করে তাকে অংশদিারি ব্যবসায় বলে। ব্যাপক অর্থে কমপক্ষে দুজন এবং সর্বোচ্চ বিশজন (ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ দশজন) ব্যক্তি মুনাফা অজন ও তা নিজেদের মধ্যে বণ্টনের নিমিত্তে চুক্তিবদ্ধ হয়ে স্বেচ্ছায় যে ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলে তাকে অংশীদারি ব্যবসায় বলা হয়ে থাকে । ১৯৩২ সালের অংশীদারি আইনের ৪নং ধারায় বলা হয়েছে-“সকলের দ্বারা অথবা সকলের পক্ষে যেকোনো একজনের দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বণ্টন করার উদ্দেশ্যে চুক্তিবদ্ধ ব্যক্তিদের মধ্যে যে সম্পর্কের সৃষ্টি হয়, তাকে অংশীদারি ব্যবসায় বলে।”
# বহুনির্বাচনী প্রশ্ন
W X Y Z চার বন্ধু মিলে ১৯৩২ সালের ব্যবসায় আইন অনুযায়ী একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালু করে। W এবং X ব্যবসায় মূলধন দেয় এবং পরিচালনায় অংশগ্রহণ করে। Y মূলধন দেয়নি তবে তার অভিজ্ঞতাকে ব্যবসায় কাজে লাগায়। Z নির্দিষ্ট অর্থের বিনিময়ে তার সুনামকে ব্যবসায়ে ব্যবহার করার সুযোগ দিয়েছে।
জামিল ও শামীম সমঝোতার ভিত্তিতে যথাক্রমে ২,৫০,০০০ টাকা ও ৫,০০,০০০ টাকা মূলধন নিয়ে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলে। বছর শেষে ব্যবসায় প্রতিষ্ঠানটি ১,২০,০০০ টাকা মুনাফা অর্জন করে।
জনাব কায়েস ও হিমেল পারস্পরিক সমঝোতার ভিত্তিতে যথাক্রমে ১০,০০০ ও ৬০,০০০ টাকা বিনিয়োগ করে একটি ভ্রাম্যমাণ ফাস্টফুডের দোকান পরিচালনা করেন। ক্রেতাদের চাহিদা বেড়ে যাওয়ায় জনাব মাসুদকে ৫০,০০০ টাকা মূলধন বিনিয়োগের শর্তে ব্যবসায় অন্তর্ভুক্ত করেন। বছর শেষে ব্যবসায়টি ৪২,০০০ টাকা মুনাফা অর্জন করে। উল্লেখ্য মুনাফা বণ্টন বিষয়ে চুক্তিতে কোনো উল্লেখ ছিল না।
Read more