Concept of Promotion

কোনো ব্যক্তিকে বর্তমান পদ থেকে উচ্চতর পদে পদায়ন করার নাম পদোন্নতি বা পদোন্নয়ন। অর্থাৎ, কর্মরত কর্মীকে একই বিভাগে বা ভিন্ন কোনো বিভাগে অধিকতর দায়িত্ব ও কর্তৃত্বপূর্ণ পদে উন্নীত করাকে পদোন্নতি বলে। এর ফলে কর্মীর দায়িত্ব, কর্তব্য ও ক্ষমতা বেড়ে যায়। সাথে সাথে তার বেতনের হার ও সুযোগ-সুবিধা পরিবর্তিত হয় এবং প্রতিষ্ঠানের ভেতরে ও বাইরে মর্যাদা বাড়ে। তাছাড়া এর মাধ্যমে কর্মীদের ভেতরে জমে থাকা ক্ষোভ কমে যায়। ফলে শ্রম ঘূর্ণায়মানতাও কমে আসে। আবার, কোনো কোনো ক্ষেত্রে কর্মীদের অতিরিক্ত পারিশ্রমিক ছাড়াও পদোন্নতি দেওয়া হয়ে থাকে। এটি শুষ্ক পদোন্নতি (Dry Promotion) নামে পরিচিত।
- ডেল ইয়োডার (Dale Yoder) এর মতে, 'Promotion is defined as a movement to a position in which responsibility and prestige are increased.' অর্থাৎ, 'পদোন্নতি হলো অধিকতর দায়িত্ব ও মর্যাদাসম্পন্ন পদে স্থানান্তর করা।'
- চুডেন এবং শেরম্যান (Chruden & Sherman) এর মতে, 'A promotion involves a change of assignment from a job of a power level to one of a higher level within the organization.' অর্থাৎ, 'পদোন্নতি সংগঠনের অভ্যন্তরে চাকরির নিম্ন পদ থেকে উচ্চতর পদে পদায়নের সাথে জড়িত।
অতএব, প্রতিষ্ঠানে কর্মরত কর্মীর বর্তমান পদ থেকে মর্যাদা, ক্ষমতা, দায়িত্ব এবং বেতন ও সুযোগ-সুবিধাদি বাড়িয়ে উচ্চতর পদে পদায়ন করাকে পদোন্নতি বলে।
Read more