টেলিকনফারেন্স-এর অসুবিধা (৮.২৬)

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা - এইচএসসি | NCTB BOOK

11

Disadvantages of Teleconferencing

ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ টেলিকনফারেন্স থেকে বহুবিধ সুবিধা পেলেও এটি সীমাবদ্ধতার বাইরে নয়। নিচে টেলিকনফারেন্সের প্রধান প্রধান অসুবিধা বা সীমাবদ্ধতাগুলো আলোচনা করা হলো-.

  • প্রযুক্তি নির্ভরশীলতা (Technology dependancy): টেলিকনফারেন্স তথা অডিও-ভিডিও কনফারেন্স উন্নত ও আধুনিক প্রযুক্তিনির্ভর একটি যোগাযোগ ব্যবস্থা। তবে এটি যেকোনো সময় প্রযুক্তিগত সমস্যার কারণে অচল হয়ে যেতে পারে। এতে সভা আয়োজনে ব্যয় করা অর্থ, সময়, মেধা ও প্রচেষ্টা বিফল হতে পারে।
  • ব্যয়বহুল যোগাযোগ ব্যবস্থা (Costly communication system): টেলিকনফারেন্সের মাধ্যমে যোগাযোগ স্থাপন করতে প্রত্যেক অংশগ্রহণকারীকে কম্পিউটার, টেলিফোন, মাইক্রোফোন, মনিটর, ক্যামেরা প্রভৃতি সমৃদ্ধ একটি কক্ষে প্রবেশ করতে হয়। অত্যাধুনিক এসব যন্ত্রপাতিসমৃদ্ধ কক্ষের সংস্থাপন ও পরিচালনা একটি ব্যয়বহুল কাজ। এর ফলে যোগাযোগের প্রস্তুতি সময় ও এককালীন খরচ অনেক বেড়ে যায়।
  • বিশেষজ্ঞ জ্ঞানের প্রয়োজন (Requirement of special knowledge): টেলিকনফারেন্সের আলোচনায় অংশগ্রহণ করতে হলে অংশগ্রহণকারীদের কনফারেন্স পরিচালনার প্রয়োজনীয় নিয়ম-কানুন, কলা-কৌশল সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে হয়। এরূপ বাস্তব জ্ঞান অনেকেরই থাকে না। এতে এর কার্যকারিতা কমে যায়।
  • ঘনিষ্ঠতার অভাব (Lack of intimacy): প্রচলিত বা গতানুগতিক পদ্ধতিতে আয়োজিত সভায় অংশগ্রহণের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু টেলিকনফারেন্সের মাধ্যমে পক্ষগুলো কাছাকাছি অবস্থান করে ঘনিষ্ঠ হওয়া বা সম্পর্ক তৈরি করার সুযোগ থেকে বঞ্চিত হয়। এতে অনানুষ্ঠানিক সম্পর্ক দুর্বল হয়ে যায়।
  • নেটওয়ার্কের অসুবিধা (Network problem): অনেক সময় অংশগ্রহণকারী সব পক্ষ নেটওয়ার্কের মধ্যে থাকতে পারে না অথবা নেটওয়ার্কে সমস্যা হতে পারে। অর্থাৎ, নেটওয়ার্ক সঠিকভাবে কার্যকর না থাকলে টেলিকনফারেন্সে যোগাযোগ সম্ভব হয় না। এতে সব প্রস্তুতিই ব্যর্থ হয়ে যায়।

তাই বলা যায়, নিঃসন্দেহে টেলিকনফারেন্স তথা অডিও-ভিডিও কনফারেন্স বর্তমান তথ্য ও যোগাযোগপ্রযুক্তির একটি বিস্ময়কর অবদান ও জনপ্রিয় মাধ্যম। এ ধরনের যোগাযোগ ব্যবস্থার ছোট-খাটো সমস্যাগুলো দূর করতে পারলে তথ্য ও যোগাযোগ ব্যবস্থা আরও সফলভাবে সামনের দিকে এগিয়ে যাবে।

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...