শিল্প ও বণিক সমিতি থেকে প্রাপ্ত সহায়তা

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা - এইচএসসি | NCTB BOOK

1.7k

কোনো নির্দিষ্ট অঞ্চলের, এলাকার বা দেশের শিল্পপতি ও ব্যবসায়ীগণ নিজেদের স্বার্থরক্ষা ও ব্যবসায়িক উন্নয়নের জন্য একত্রিত হয়ে যৌথ প্রচেষ্টায় ও পরিচালনায় যে সংগঠন প্রতিষ্ঠা করে তাকে শিল্প ও বণিক সমিতি বলে । বাংলাদেশের বিভিন্ন জেলা পর্যায়ে শিল্প ও বণিক সমিতি রয়েছে । একইভাবে বিভিন্ন ধরনের শিল্পমালিক; যেমন- গার্মেন্টস সামগ্রী প্রস্তুতকারক, বজ্রমালিক, প্লাস্টিক সামগ্রী প্রস্তুতকারক প্রভৃতি বিশেষ ধরনের শিল্প মালিকগণ তাদের জন্য শিল্প ও বণিক সমিতি গড়ে তুলেছে। ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ বাংলাদেশে জেলা পর্যায়ের শিল্প ও বণিক সমিতি । সারাদেশের শিল্প ও বণিক সমিতির সমন্বয়ে গড়ে উঠেছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (FBCCI) শিল্প ও বণিক সমিতি যেভাবে শিল্প ও বাণিজ্যের উন্নয়নে সহায়তা করে তা নিম্নে উল্লেখ করা হলো :

  • সদস্যদের স্বার্থ সংরক্ষণে নিজেদের মধ্যকার ঐক্য প্রয়াসকে সুসংহত করে এবং যে কোনো বিরোধ মীমাংসায় ভূমিকা রাখে;
  • সদস্যদের মুখপাত্র হিসেবে তাদের বিভিন্ন অভাব-অভিযোগ, সুবিধা-অসুবিধা সরকারকে অবহিত করে প্রতিকারের ব্যবস্থা করে; 
  • ব্যবসায় বান্ধব নীতি ও বাজেট প্রণয়নে সরকারের সাথে আলোচনা এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য, উপাত্ত ও পরামর্শ দিয়ে সরকারকে সহযোগিতা করে;
  • বিভিন্ন উৎস থেকে প্রয়োজনীয় তথ্য ও সংবাদ সংগ্রহ করে তা সদস্যদের সরবরাহ করে এবং এ বিষয়ে মাঝে-মাঝে পত্রিকা ও সাময়িকীও প্রকাশ করে;
  • ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও দক্ষতার উন্নয়নের জন্য সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা ইত্যাদির ব্যবস্থা করে;
  • দেশে উৎপাদিত পণ্য সামগ্রীর বাজার সম্প্রসারণের জন্য দেশে-বিদেশে বিভিন্ন পণ্যসজ্জা, মেলা ইত্যাদির ব্যবস্থা করে;
  • বিদেশী ক্রেতাদের সুবিধার্থে দেশীয় পণ্যের উৎপাদনস্থল সংক্রান্ত প্রভব লেখ (Certificate of Origin) এই প্রতিষ্ঠান ইস্যু করে;
  • আমদানি-রপ্তানি সংক্রান্ত লেনদেনের বিষয়ে দু'দেশের ব্যবসায়ীদের মধ্যে কোনো বিরোধ হলে তা নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় কার্যব্যবস্থা গ্রহণ করে ইত্যাদি ।
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

Federation of Bangladesh Chambers of Commerce and Industries
Federation of Bangladesh Commerce, Chember and Industries
Federation of Bangladesh Commerce, Cartels and Industries
Federation of Bangladesh Cartels of Commerce and Industry
Promotion

Are you sure to start over?

Loading...