বর্তমান বিশ্বে শিল্প-বাণিজ্যের অগ্রগতিই জাতীয় উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ । পৃথিবীর যেই দেশ এক্ষেত্রে এগিয়ে তারাই প্রকৃতপক্ষে চালকের আসনে আসীন। তাই প্রতিটা দেশ ব্যবসায় ক্ষেত্রে এগিয়ে যেতে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে । এজন্য সরকারি ও বেসরকারিভাবে নানান ধরনের ব্যবসায় সহায়ক সেবা প্রদত্ত হচ্ছে। বাংলাদেশে এক্ষেত্রে বিভিন্ন ধরনের সেবা ও তা প্রদানের সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠান সম্পর্কে নিম্নে ধারণা দেয়া হলোঃ
| সেবার ধরন | বাংলাদেশে এর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ |
১. উদ্দীপনামূলক সেবা (Stimulatory Service): | যুব অধিদপ্তর, যুব প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা অধিদপ্তর, মহিলা প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা সংস্থা, এনজিও ইত্যাদি । |
২. সমর্থনমূলক সেবা (Supporting service): | বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা, বেসিক ব্যাংক লিমিটেড, কর্মসংস্থান ব্যাংক, বিভিন্ন বেসরকারি সংস্থা (NGO), বাণিজ্যিক, ব্যাংক, সরকারি লাইসেঞ্জিং কর্তৃপক্ষ, সরকারি । সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ ( রাস্তা পানি, বিদ্যুত, গ্যাস) ইত্যাদি । |
৩. সংরক্ষণমূলক সেবা (Sustaining service): | বাংলাদেশ বিনিয়োগ বোর্ড, জাতীয় রাজস্ব বোর্ড, BSTI, পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর, বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো, বাংলাদেশ বাণিজ্য কর্পোরেশন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি, বাংলাদেশ তত বোর্ড, বাংলাদেশ রেশম বোর্ড, প্রাণী সম্পদ অধিদপ্তর ইত্যাদি । |
# বহুনির্বাচনী প্রশ্ন
Read more