ATM কার্ড দু'ধরনের হয়; ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড । তহবিল থেকে অর্থ উত্তোলন ও ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে ইলেকট্রনিক ব্যৱস্থানির্ভর ডেবিট কার্ড একটা অন্যতম পদ্ধতি । এটি চুম্বকীয় শক্তিসম্পন্ন সাংকেতিক নম্বরযুক্ত এবং গ্রাহকদের ছবি ও অন্যান্য তথ্য সম্বলিত এক ধরনের প্লাস্টিক কার্ড । এক্ষেত্রে প্রত্যেক গ্রাহকের আলাদা PIN (Personal Identification Number) থাকে। যা ব্যবহার করে এর গ্রাহক ATM বুথ থেকে টাকা উত্তোলন ও ফান্ড ট্রান্সফার করতে পারে । আমাদের দেশের ব্যাংকগুলো এ বুথ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পর্যন্ত একবারে উঠানোর সুযোগ দেয় । সাধারণত ২৪ ঘণ্টায় দুইবার এরূপ কার্ড ব্যবহার করে ATM বুথ থেকে টাকা উত্তোলন করা যায় । গ্রাহকের হিসাবে ডেবিট জের (Balance) থাকলেই শুধুমাত্র এরূপ কার্ড ব্যবহার করা যায় বিধায় একে ডেবিট কার্ড বলা হয়ে থাকে । ক্রেডিট কার্ডে যেভাবে নির্দিষ্ট বিপণি থেকে পণ্য ও সেবা ক্রয় সুবিধা লাভ করা যায় ডেবিট কার্ডের বেলায়ও তা সম্ভব। এ ছাড়া বিভিন্ন সেবা সুবিধা (Utility charge)-এর বিল এবং ঋণের ও প্রিমিয়ামের কিস্তি সহজেই প্রদান করা সম্ভব হয় । এরূপ কার্ড সুবিধার কারণেই ই রিটেইলিং, ই- টিকেটিং ইত্যাদি কাজ সহজ হয়েছে । আমাদের দেশে এখন বিভিন্ন ব্যাংক ডেবিট কার্ড সরবরাহ করে ।
# বহুনির্বাচনী প্রশ্ন
কমল কক্সবাজারে বেড়াতে গিয়ে টাকার সংকটে পড়েন। তার সাথে উত্তোলন করতে সক্ষম হন। তাই সে তার বাবাকে তার ব্যাংক হিসাবে দশ হাজার টাকা জমা দিতে বলেন। তার বাবা ব্যাংকে তার হিসাবে টাকা ব্যাংক প্রদত্ত কার্ডটি থাকাতে সেটি ব্যবহার করে সামান্য কিছু টাকা জমা করতে সক্ষম হন। কিন্তু তার বন্ধু ব্যাংক কার্ড ব্যবহার করে নিজস্ব ব্যাংক হিসাবে জমাকৃত টাকার বেশি পরিমাণ অর্থ উত্তোলন করতে সক্ষম হলো।
মি. মিল্টন তার পরিবারসহ সিলেটে বেড়াতে যান। সেখানে যাবতীয় বায় তিনি ইলেকট্রনিক ব্যাংকিং কার্ডের মাধ্যমে সম্পন্ন করেন। কার্ডের সঞ্চিত টাকা শেষ হয়ে যাওয়ার পর তিনি ভাইকে তার ব্যাংক হিসাবে টাকা জমা করতে বলেন। অতঃপর তিনি সিলেটের ব্যাংকের শাখা বুথ থেকে কিছু টাকা উত্তোলন করেন এবং কিছু দিন পর স্বাচ্ছন্দ্যে বেড়ানো শেষে ঢাকায় ফিরে আসেন।
মি. এরিকার ব্যাংকে যথেষ্ট পরিমান টাকা জমা আছে। কিন্তু বন্ধের দিন হওয়ায় সে টাকা উত্তোলন করতে পারছেন না। এরিকারের বন্ধু আরিকার সাথে আলোচনা করলে সে একটি প্লাস্টিকের কার্ড ব্যবহার করে একটি ব্যাংকের বুথ থেকে নিজের হিসাব থেকে জমাকৃত টাকা উত্তোলন করে এরিকাকে ধার দিলেন। এরিকা ভাবলেন এটি একটি অভিনব প্রযুক্তিগত পদ্ধতি যে আরিকা বন্ধের দিনসহ যেকোনো সময় টকা উত্তোলন করতে পারে।
Read more