রাষ্ট্র বা সরকারের মালিকানাধীনে গঠিত ও পরিচালিত ব্যবসায়কে রাষ্ট্রীয় ব্যবসায় বলে। রাষ্ট্রীয় উদ্যোগে বা সরকারি প্রচেষ্টায় নতুন ব্যবসায় প্রতিষ্ঠান গঠিত হয়ে থাকে। আবার, উপস্থিত কোনো বেসরকারি ব্যবসায় প্রতিষ্ঠানকে রাষ্ট্রায়ত্ত বা জাতীয়করণ করে রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা হয়। সাধারণত দেশের শিল্পায়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, সম্পদসমূহের সুষম বণ্টন প্রভৃতির উদ্দেশ্যে এবং কতকগুলো জনকল্যাণমূলক ক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যবসায় স্থাপন করা হয়। তাছাড়া, দেশরক্ষা ও নিরাপত্তার জন্য অস্ত্রপাতির নির্মাণ শিল্পের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখার উদ্দেশ্যে সরকার এরূপ ক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যবসায় গঠন ও পরিচালনা করে থাকে ।
# বহুনির্বাচনী প্রশ্ন
সরকার দেশের সাধারণ মানুষের কাছে সুলভ মূল্যে বিদ্যুৎ ও জ্বালানি পৌঁছে দেওয়ার জন্য একটি সংস্থা পরিচালনা করে, সংস্থাটির প্রধান লক্ষ্য মুনাফা অর্জন নয় বরং জনকল্যাণ।
শালবন হাউজ একটি ব্যক্তিমালিকানাধীন ব্যবসায় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অতি মুনাফা অর্জন করে আসছে। প্রতিষ্ঠানটির একচেটিয়া ব্যবসায় রোধকল্পে সরকার প্রতিষ্ঠানটির ৫১% শেয়ার ক্রয় করে নেয়।
নবিক এন্ড কোং ভোগ্যপণ্য উৎপাদন করেন। প্রতিযোগী প্রতিষ্ঠান না থাকায় কিছুদিন পরপর পণ্যমূল্য বৃদ্ধি করে। এতে ক্রেতারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় বিশেষ পরিকল্পনায় সরকারিভাবে যমুনা এন্ড কোং নামে অনুরূপ পণ্য উৎপাদনের প্রতিষ্ঠান গড়ে তোলা হয় । ক্রেতারা এখন মহাস্বস্তিতে আছেন ।
Read more