সমবায় সমিতির ধারণা

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা - এইচএসসি | NCTB BOOK

1.8k

সপ্তদশ শতকের শেষভাগ থেকে সমবায় সংগঠনের ভাবনা দানা বাঁধলেও শিল্প বিল্পবের শুরুর পর এ চিন্তা বাস্তবরূপ লাভ করে । ১৭৫২ সনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে সমবায় সংগঠন প্রতিষ্ঠা করেন। বৃটেনে আনুষ্ঠানিকভাবে সমবায় গঠিত হয় ১৮৪৪ সালে। এ সময়ে বৃটেনের রচডেল নামক স্থানের ২৮ জন তাঁতী মাত্র ২৮ পাউন্ড পুঁজি সহযোগে এ ধরনের ব্যবসায় গড়ে তোলে। এর পর সমবায় এক আন্দোলনে রূপ নেয় যার ঢেউ বাংলাদেশেও এসে লেগেছে। বাংলাদেশে সমবায় সমিতি বিভিন্ন ধরনের ও বিভিন্ন উদ্দেশ্যে পরিচালিত হয়। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুর্বল ও দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক কল্যাণ নিশ্চিতকরণের জন্য সমবায়ের যে উদ্দেশ্য তা বাস্তবায়নে সমষ্টিগতভাবে বহুসংখ্যক মানুষের সহযোগিতায় তা সহজেই করা সম্ভব হয়, এটাই সমবায়ের মূল কথা। অর্থাৎ মুনাফা অর্জন নয়-পারস্পারিক কল্যাণসাধনই এ সমবায়ের মূল লক্ষ্য।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও

লক্ষ্মিপুর গ্রামের কয়েকজন দুগ্ধ উৎপাদনকারী খামারি একত্রিত হয়ে একটি সমিতি গঠন করল। সমিতির যৌথ উদ্যোগে দুধের ন্যায্যমূল্য যেমন নিশ্চিত হয়েছে তেমনি তাদের অধিকার আদায়ের ব্যাপারেও সচেতন করে তুলেছে।

Promotion

Are you sure to start over?

Loading...